সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালিদেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্তবেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা বড় বাজার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
শনিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের পদ্মা ফিসে মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। এসময় তিনি বলেন, ব্রীজের উপর থেকে প্রাণ সায়র খালে ময়লা না ফেলা। বড় বাজারে রাস্তা আটকে ব্যবসা পরিচালনা করে ক্রেতাদের দূর্ভোগে না ফেলা। ওজন ঠিক রেখে সঠিক মাপ এবং সঠিক মূল্যে মাছ, কাঁচামালসহ সকল পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে দাবি জানান।

বিশেষ করে বড় বাজার পরিচ্ছন্ন রাখা এবং প্রাণ সায়র খাল আবর্জনা মুক্ত রাখতে সকলতে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বাজার পরিচ্ছন্ন থাকলে নিজেরা সুস্থ থাকার পাশাপাশি বাজারে আসা সকল ক্রেতারও সুস্থ্য থাকবে। পরিবেশও দূর্ষন হবে না। সুতরাং নিজেদের স্বার্থে আমাদের বড় বাজারকে পরিচ্ছন্ন রাখতে হবে।
সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল হাসান বাদসা, মুদি ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মিহির সাহা, শহর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোড়ল, নূরুল আমিন, নাজমুল হক মিঠু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যহত রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

শনিবার (২০ মে) বিকালে সদর উপজেলার  ফিংড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্রসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনে জেলা সভাপতি মন্ডলীর সদস্য এড. সোমনাথ ব্যনার্জি, সুধাংশু শেখর সরকার, পৌল সাহা, যুগ্ম সাধারন সম্পাদক নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, বিকাশ দাস, যুব ঐক্য পরিষদের মিলন রায়, অমিত কুমার ঘোষ, ছাত্রঐক্য পরিষদের সুজন বিশ^াস, উত্তম পাল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ। পরে কেক কেটে সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: জয় মহাপ্রভু সেবক যুব সংঘের সাতক্ষীরা জেলা শাখার ২ বছর মেয়াদী কমিটির গঠন হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকাল ৫ ঘটিকায় সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির মায়ের বাড়িতে জেলা জয় মহাপ্রভু সেবক সংঘের মাসিক মিটিংয়ের মাধ্যমে জয়মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মিলন কুমার বিশ্বাস কে সভাপতি ও মিঠুন দাশ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়। কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি সুমন সাহা, সঞ্জীব বিশ্বাস, সুজয় মজুমদার, বিশ্বনাথ দেবনাথ, বিজন সাহা, সৌমেন ঘোষ, যুগ্ন সম্পাদক বাসুদেব দাস, সহ-সম্পাদক দেবব্রত অধিকারী, অর্থ সম্পাদক তিলক বিশ্বাস, সহ-অর্থ হীরালাল গাইন, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ প্রকাশ সরকার,

প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম মন্ডল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্পণ বসু, দপ্তর সম্পাদক সুজিত পাল, সহ-দপ্তর সম্পাদক স্বপন দে, মহিলা সম্পাদিকা তুলি সাহা, সহ-মহিলা সম্পাদিকা সুমা সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক পবিত্র কুমার মন্ডল, সহ-ধর্ম বিষয়ক শীর্ষেন্দু মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক কেশব দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক চিরঞ্জীত বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক পবিত্র মিস্ত্রি, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সন্দীপ সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুশীল দাস, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তন্ময় মন্ডল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন ত্রিদীব ঘোষাল, আনন্দ সাধু, জয় সরকার, বিশ্বজীত সাধু, রমেশ দাশ, সুমন সাহা, অমিত বিশ্বাস, প্লাবন দত্ত, কৌশিক ঘোষ, প্রকাশ ঘোষ, তীর্যক মন্ডল, জয় বিশ্বাস, গোপাল মন্ডল, সৈকত সরদার,লিটন সরকার, অভি সাধু, সাগর সাধু, বিজয় দাস, বিশ্বজিৎ দাশ, পল্লব ঢালী,সাগর ঢালী,সুনীল সানা অভিজিৎ দাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধিঃ আবু সাঈদ হত্যার প্ররোচনাকারী স্ত্রী জাকিয়া সুলতানা সুইটি ও তার পরিবার সহ জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ডে ঘন্টাব্যাপী  সহস্রাধিক  নারী পুরুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন  যুবলীগ নেতা মারুফ বিল্লাহ, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ওহিদুল ইসলাম, শ্রমীকলীগ নেতা মো: রবিউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ছোট কুপট গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু সাঈদ (২২) একই এলাকার  জাহাঙ্গীরের কন্যা সুইটি(১৯) এর সাথে প্রেম সম্পর্ক গড়ে তোলে। গত ২৩ শে আগষ্ট ২০২০ সালে সাতক্ষীরা বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় বিবাহ সংক্রান্ত এফিডেভিট করে  তারা শান্তিপূর্ন জীবন যাপন করতে থাকে।

বিষয়টি সুইটির পরিবার সহজভাবে মেনে নিতে পারিনি। এ নিয়ে জাকিয়া সুলতানা সুইটি ও আবু সাঈদ এর উপরে অমানুষিক নির্যাতন চালায় সুইটির পিতা জাহাঙ্গির মোড়ল, দুলাভাই সাদ্দাম হোসেন, চৌকিদার আলম সহ তার পরিবারের লোকজন।  একপর্যায়ে  সুইটিকে ম্যানেজ করে তার পিতা জাহাঙ্গির মোড়ল  বাদী হয়ে সাঈদ সহ ৩ জনকে আসামী করে সাতক্ষীরা  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সম্পূর্ন কাল্পনিক ঘটনা সাজিয়ে  ৮২/২১ নং মামলা দায়ের করে। এই মামলায় দীর্ঘদীন কারাবরন করে আবু সাঈদ মুক্তি পেয়ে বাড়িতে আসলে সুইটির পরিবার  আবু সাঈদ এর নিকট মামলা নিষ্পর্তির লক্ষে তিন লক্ষ টাকা দাবী করে।  টাকা দিতে অপারগ হওয়ায় সাঈদ মিমাংশার জন্য ১৭ ই মে ২০২৩ তারিখে  সুইটির বাবার বড়িতে যায়। এসময় সুইটির পরিবারের পক্ষ থেকে সাঈদকে ব্যপক মারপিট করে। এক পর্যায়ে ঐ রাতে জাহাঙ্গীর মোড়লের তেতুলগাছে আবু সাঈদের ঝুলন্ত লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে থ্যামনগর থানা পুলিশ লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় মর্গে প্রেরন করেন।

সাঈদ হত্যার ঘটনায় শ্যামনগর থানায় কোন মামলা রেকর্ড হয়নি। সাঈদের মা নাসরিন খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে সাঈদকে জাহাঙ্গীর মোড়ল,  ভগ্নিপতি সাদ্দাম ও চাচা চৌকিদার আলম পরিকল্পিত ভাবে হত্যা করে তাদের তেতুল গাছে ঝুলিয়ে রাখে,  আমি এ হত্যাকান্ডের বিচার চাই। মানববন্ধনে উপস্থিত বক্তাগন সাঈদ হত্যার প্রকৃত রহস্য উৎঘাটন পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কারবালা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমুখ।
কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের SEDP এর আওতাভূক্ত “পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস ( PBGSI )” স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ে ০১ দিনের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ মেহেদী বলেন নিজ নিজ অবস্থান থেকে শেরাটা উপহার দেওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার মানোন্নয়ন এর পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার সহযাত্রী হতে হবে। আপনাদেরকে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের থেকে শিক্ষা নিতে হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যহত রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

শুক্রবার (১৯ মে) বিকাল থেকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানসগ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আব্দুস ছাত্তার, কালিগঞ্জ :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত মসজিদটি। মসজিদটির নামঃ প্রবাজপুর শাহী জামে মসজিদ।
প্রত্নতত্ত্ব বিশারদদের মতে, ১১০৪ হিজরিতে ২৪ মে ১৬৯৩ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবেদার পরবাজ খাঁকে একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ পাওয়ার পর তিনি এই এলাকায় একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। যে গ্রামটিতে তার সৈন্যরা থাকত সেই গ্রামটির নাম করণ তার নাম অনুসারে করা হয়েছিল প্রবাজপুর গ্রাম। পরবর্তীতে মসজিদ নির্মাণ করার পর মসজিদটির নাম করণ করা হয় তার নাম অনুসারে প্রবাজপুর শাহী মসজিদ। এখনো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। প্রতি শুক্রবার জুম্মার দিন এলাকার গ্রামবাসী ও দূর দুরান্ত থেকে মুসলিমরা নামাজ আদায় করতে মসজিদে আসেন।

জানা গেছে ঐতিহাসিক এই পুরাতন মসজিদে কেউ কোনো মানত করলে তা বিফলে যায় না, তার আশা পূর্ণ হয়। একটি সূত্রে জানা গেছে মসজিদে নামে অনেক জায়গা আছে এলাকার কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে জায়গাগুলো দখলে রেখেছে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। মসজিদটি দর্শন করে আসতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest