সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
বাড়িতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড়খামার গ্রামের নবাব আলীর বাড়িতে একই এলাকার মৃত বারী সরদারের পুত্র হাকিম সরদার গংয়ের বাড়ির পানি যায়। ফলে নবাব আলীর বাড়ির উঠান সব সময় স্যাতসেতে থাকে। যে কারনে সম্প্রতি নবাব আলীর স্ত্রী মেহেরুন নেছা ড্রেন নির্মাণ করার জন্য হাকিম সরদার গংয়ের বললে তারা ক্ষিপ্ত হয়। এর জের ধরে ১৬ জুন সকাল ৯টার দিকে আব্দুল হাকিমের নেতৃত্বে তার ভাই হাফিজুল ইসলাম, ইউসুফ সরদার, খালেক সরদারের পুত্র মহিদুল সরদার, তালেব সরদারের পুত্র ইয়াছিন সরদারসহ কয়েকজন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নবাব আলীর স্ত্রীর উপর হামলা করে। এতে বাধা দিতে গেলে নবাব আলীর কন্যা ছকিনা খাতুনকেও মারপিট করে গুরুতর আহত করে।

তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী মেহেরুন নেছা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় ইটাগাছা পশ্চিম পাড়ায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তার সিসি ঢালাইয়ের অনুৃমতি হওয়ায় পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাশেম কর্তৃক বাধা সৃষ্টি করার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইটাগাছা গ্রামের আব্দুল গফফারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমএ গফুর, এড. মোস্তফা নুরুল আলম, এসএম নুরুল ইসলাম বাবলু, মৃত আয়েন উদ্দিন সরদারের পুতা ইশারাত আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শত বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। অত্র এলাকার মৃত আয়েন উদ্দিন সরদার মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি তৈরী করে দিয়েছিলেন। সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তাটির প্রায় ৩শ ফুট সিসি ঢালাইয়ের জন্য অনুমোদন দিলে নির্মাণ কাজ চলাকালে সাবেক কমিশনার আবুল কাশেম (মসল্যা ভান্ডার) রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

অথচ ম্যাপেও এটি রাস্তা হিসেবে উল্লেখ আছে। এসময় বক্তারা চলাচলের একমাত্র এই রাস্তাটির চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।’ এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলু রহমান ঢালী, মো. রকিব উদ্দিন মাস্টারসহ এলাকার শতাধিক নারী পুরুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটায় সাবেক সেনা সদস্যের নামাযে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। শনিবার ১৭ জুন, ২৩ ইং বাদ যোহর সাবেক সেনা সদস্য অবঃ মাষ্টার ওয়ারেন্ট অফিসার মরহুম রেজাউল করিমের নামাযে জানাযা শেষে তাকে তার দেবহাটাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম রেজাউল করিম উপজেলার সুশীলগাতী গ্রামের মরহুম আব্দুল গফুর খানের ছেলে। গত শুক্রবার ১৬ জুন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুর ১টার দিকে মৃত্যুবরন করেন। মরহুম রেজাউল করিম হার্ডজনিত সমস্যায় সেখানে চিকিৎসাধীন ছিলেন। যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মাজহারের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস সেনাদল শনিবার পৌনে ১২ টার দিকে দেবহাটায় পৌছান।
পরে সেনা সদস্যদের নেতৃত্বে মরহুমের দ্বিতীয় নামাযে জানাযা পড়ানো শেষে মরহুমের কবরে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয় এবং সেনাবাহিনীর নিয়মে গুলি ছুড়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ক্যাপ্টেন মাজহার মরহুমের স্ত্রীর নিকট ১০ হাজার টাকার চেক প্রদান করেন এবং সেনা কল্যানের পক্ষ থেকে পরিবারের প্রতি সকল সহযোগিতার আম্বাস প্রদান করেন। মরহুম রেজাউল করিম মৃত্যুকালে বৃদ্ধা মা, স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। দেবহাটা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ গোলাম মোস্তফার ভগ্নিপতি মরহুম রেজাউল করিমের মৃত্যুতে নামাযে জানাযায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের পরিবার যেন শোক কাটিয়ে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি :  জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তিতে, ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে  জাতীয় ক্রীড়া  পুরস্কার প্রাপ্ত ও সাবেক এলিট ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
(১৬ জুন)শুক্রবার সরকারি শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা স্মারক তুলে দেন ক্রীড়া পরিষদের পরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ণমিলনী উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ  তারেক ইকবাল খান মজলিশ, ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ পারভীন লায়লা সহ সারাদেশ থেকে আগত বিভিন্ন  বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শারীরিক শিক্ষাবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। তিনিই সবচেয়ে বেশি (১০০ এর বেশি) আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন।
দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো  অ্যাওয়ার্ড) রেফারি তৈয়ব। এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় থাকা তৈয়ব প্রথম সাউথ এশিয়ান রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারির দায়িত্ব পালন করেন। রেফারী হিসেবে তিনি সর্বাধিকবার বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি প্রথম সাউথ এশিয়ান রেফারির দায়িত্ব পালন করেছিলেন,  স্মরণীয় সেই জার্সিটি ৫ লাখ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে করোনা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেছিলেন।
করোনা মহামারিতে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান বাবু দেশ-বিদেশে প্রসংসিত হয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পদক – জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারের অর্থ এক লক্ষ টাকা তিনি স্থানীয় দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে ব্যয় করার ঘোষণা দেন।
রেফারিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাবসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ পানি ও স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থাপনা বিনামূল্যে নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরায় উন্নত ওয়াটার ফিল্টার ও বিশেষ হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে।

বৈকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

সুইসকন্টাক্ট বাংলাদেশের উদ্যোগে লোকালেস ওয়েসার ৩৭ এজি এর সহযোগিতায় এইচটুও প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মোঃ জাহাঙ্গীর আলম, লোকালেস ওয়েসার ৩৭ এজি এর প্রতিষ্ঠাতা উরস গ্রুটার, সুইসকন্টাক্ট এর হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম এলিয়ান হারম্যান। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।

সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনুসারে, কিছু উপকূলীয় এলাকায় লবণাক্ততার মাত্রা প্রতি লিটার (মিলিগ্রাম/লি) ১ হাজার মিলিগ্রামের অনুমোদিত সীমা ছাড়িয়ে গেছে। লবণাক্ততার এই বৃদ্ধির ফলে বৈকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পান করার জন্য নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছে। সুইকন্টাক্টের নতুন প্রকল্পের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে নিরাপদ পানি পান করার সুযোগ পাবে।

উদ্বেধনী অনুষ্ঠানে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি এ অঞ্চলের পানি সংকট মোকাবেলায় সুইসকন্টাক্ট বাংলাদেশ এবং লোকালেস ওয়েসার ৩৭ এজি-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ ১ জন আসামী গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তারের নেতৃত্বে দেবহাটা থানার এসআই শফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পারুলিয়া ইউপির পলগাদারচক গ্রামস্থ জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে শুক্রবার দিবাগত ভোররাতে আসামী উত্তর সখিপুর গ্রামের মৃত শশী দাসের ছেলে তরুন দাস (৩৫) কে ১৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। আসামীকে ১৬ জুন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 প্রেস বিজ্ঞপ্তি : আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সদর উপজেলায় ১৪ ইউনিয়নে কর্মসুচি অনুযায়ী ঘোনা ইউনিয়নের ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

শুক্রবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদর রহমান ঢালি।প্রধান অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন জেলা জাপার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন,প্রধান বক্তা হিসেবে উপ্সথিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।বিশেষ অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,পৌর জাপার সাধারন সম্পাদক শেখ আব্দুস সাদেক,জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক শাখায়াতুল করিম পিটুল,সহ সম্পাদক মশিউর রহমান, যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের,জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব মোজাফফার রহমান খোকোন সভায় বক্তারা বলেন ঘোনা ইউনিয়ন সদর উপজেলার জাতীয় পার্টির ঘাটি,বিগত দিনে এ অঞ্চলের কৃতি সন্তান হাবিবুর রহমান হবি সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য হয়েছিলেন। এ সময় জেলার নেতৃবৃন্দের হাত থেকে ফুল নিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক ও বিশিষ্ট সমাজসেবক আজিজ হাসান।

বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে জি এম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষে কর্মীদেরকে সুসংগঠিত হওয়ার নির্দেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ মজনু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে সোনার বার জব্দের ঘটনা ঘটে।
আটক মজুন খান মানিকগঞ্জের সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন। ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেওয়া আভিযানিক দল সোনাবহনকারী মজনু খানকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো ৩টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।

আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest