সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন শেখ জিল্লুর রহমান।

১২ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত এক পত্রে শেখ জিল্লুর রহমান কে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা : খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় পুষ্টি সেবা সপ্তাহ-২৩ এর সমাপনী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাতক্ষীরা জেলার মধ্যে দুইটা উপজেলায় দেবহাটা ও আশাশুনিতে সরকারি হাসপাতালে রোগীদের বৈকালীক স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ ্উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ মালেক।
১৩ জুন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম। এসময় দেবহাটার ওসি (তদন্ত)  নূরুস সালাম ছিদ্দীক, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক (বাবু), মেডিকেল অফিসার ডাঃ পলাস দত্ত, মেডিক্যাল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : কলারোয়া পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ১৩ জুন মঙ্গলবার কলারোয়া পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উন্নত ওয়াস সেবা বিষয়ক উদ্যোক্তা ও কনজুমার গ্রুপ সদস্যদের নিয়ে কলারোয়া পৌরসভা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয় উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আলী আহম্মেদ।

উদ্যোক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন আবু হাসান, রতœা, ও আনোয়ার হোসেনসহ অন্যান্য। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুয়ারা, মঞ্জুয়ারা, লিলি ও ইভাসহ অন্যান্য। সভায় এলাকার মানুষ যাতে উন্নত ওয়াস সেবা পায় তার জন্য উদ্যোক্তাদের করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল সরকার ও রোকসানা পারভীন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :: অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম শহীদুল ইসলাম আবীর ওরফে আবিয়ার রহমান (৫০)। তিনি শ্যামনগর উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের শফিকুল ইসলাম সরদারের ছেলে ও বুড়িগোয়ালিনি ইউপি সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের একটি গ্রামের দিনমজুর জানান, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে তার বিবাহিত মেয়ে ও জামাতার সঙ্গে পাঁচ বছর আগে তালাক হয়ে যায়। তালাকের পর মেয়ে ভারতে কাজ করতে যেয়ে সেখানে বিয়ে করে। জামাতাও অন্যত্র বিয়ে করে। সেকারণে অসহায় নাতনিকে তিনি মুন্সিগঞ্জের একটি বিদ্যালয়ে ভর্তি করে দেন। বর্তমানে সে অষ্টম শ্রেণির ছাত্রী। তাদের বাড়িতে যাতায়াতের সুযোগে ইউপি সদস্য শহীদুল ইসলাম তার নাতনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর রাত ৯টার দিকে তার টিনের ছাউনি বাড়িতে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে দাঁতিনাখালি গ্রামের শহীদুল্লাহ গাজীর ছেলে হাসানুল ইসলাম ওরফে সামছুদ্দিন। ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শহীদুল ইসলাম তার নাতনিকে প্রায়ই ধর্ষণ করতো। একপর্যায়ে নগ্ন ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হাসানুল ইসলাম তার নাতনীকে ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করে। মেয়েটি অন্তঃস্বত্বা হয়ে পড়ায় শহীদুল তার সহযোগী দাতিানখালি গ্রামের ফিরোজ সরদারের ছেলে আবু নাঈমকে নিয়ে শ্যামনগর সদরের একটি বেসরকারি ক্লিনিকে গর্ভপাত ঘটায়। বিষয়টি তিনি (নানী) জানতে পেরে গত পহেলা জুন ইউপি সদস্য শহীদুল ইসলাম তাদের বাড়িতে এলে নাতনীকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন টালবাহানা করায় সোমবার তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ধর্ষিতা স্কুল ছাত্রীর নানী বাদি হয়ে সোমবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ও পর্ণগ্রাফি আইনে একটি মামলা (৩৩নং) দায়ের করেছেন। মামলায় ইউপি সদস্য শহীদুল ইসলাম, হাসানুল ও আবু নাঈমকে আসামী করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলামের কাছ থেকে নগ্ন ভিডিওসহ তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা শেষে সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম বণ্যা খাতুনের কাছে মেয়েটি ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। মেয়েটিকে তার নানীর জিম্মায় দিয়েছেন বিচারক।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুর ৩টার দিকে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সাতক্ষীরা আদালতের বারান্দায় সাংবাদিকদের জানান, তার প্রতিপক্ষরা তাকে ফাঁসিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : “ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বিকালে সাড়ে ৩টায় অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। এপ্লাস ক্যাম্পেইন সম্পর্কে প্রেজেন্টশন করেন ডা: মুক্তাদির তামিম।

উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফর রহমানসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এ সময় জানান, আগামী ১৩ জুন থেকে ১৮ জুন এর মধ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ক্যাম্পেইনটি একদিন চলবে।। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮৮২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৮ হাজার ১৯২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় পিছিয়েপড়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডইও) এর আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন ।

ইউনিসেফের খুলনা বিভাগীয় প্রধান কওছার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন,

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধি শাহারিয়ার মাহমুদ, ইউনিসেফের খুলনা বিভাগের শিক্ষা অফিসার সাজ্জাদুল ইসলাম, সুশীলননের উপ-পরিচালক মনিরুজ্জামান মনির প্রমূখ ।

কর্মশালায় জানানো হয়, ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডইও) সাতক্ষীরা জেলার পিছিয়েপড়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যা আগামী তিন বছর ( ২০২৬ সাল‌) পর্যন্ত চলমান থাকবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের মাগুরায় পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার এমন অভিযোগের ভিত্তিতে সদরের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের ওই পুকুরটি পরিদর্শন করেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন ও মোঃ আব্দুল আলিম ঘটনা স্থাল পরিদর্শন করেন।

এসময় স্থানীয়রা জানান, মাগুরা গ্রামের ওই পুকুরটি মেম্বারের পুকুর নাম বিখ্যাত। এই পুকুরটি ধঞ্জনজয় নামে এক ব্যাংক কর্মকর্তা পোল্ট্রি ফার্ম করার জন্য পুকুরটি ভরাট শুরু করে।

অথচ উক্ত পুকুরটিতে মাগুরা, দাশপাড়া ও ফুলবাড়িয়া এলাকার মানুষের গোসল সহ গৃহস্থলী কাজের এক মাত্র জলাধার। যেটা বন্ধ হলে হাজার হাজার মানুষের গোসল সহ অনান্ন কাজের অসুবিধা হবে।

পরিদর্শনকালে পুকুরটি ভরাট বন্ধের নির্দেশ প্রদান করা হয়। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটায় মোটর সাইকেল চুরির সময় শাহীন আলম ওরফে শামীম (৩২) নামের এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনগণ। আটক শামীম কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর রামনগর গ্রামের দলীল উদ্দিনের ছেলে।
জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার সখিপুর মোড় সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে থেকে রামনাথপুর গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে মিন্টু ঘোষের একটি পালসার মোটর সাইকেল চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।
এসময় তাকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে দেবহাটা থানা পুলিশে সোর্পদ করে। পরে তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায় পুলিশ।
তাকে থানায় নেওয়ার পরে বিভিন্ন সময়ে দেবহাটাসহ আশপাশের এলাকা থেকে চুরি হওয়া মোটর সাইকেলের মালিকেরা অভিযোগ নিয়ে এবং খোয়া যাওয়া মোটর সাইকেল উদ্ধারের আশায় থানায় ভিড় করতে থাকেন। আটককৃত চোরকে থানা নিয়ে জিজ্ঞেসাবাদ করা শেষে ভুক্তভোগীরা মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো: বাবুল আক্তার।
তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে কালীগঞ্জ ধানায় তিনটি মামলাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরো জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest