অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের শাখা প্রতিষ্ঠান ‘স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড’। ‘এক্সিকিউটিভ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালিডেশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিষয়ে ব্যাচেলর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইট (bit.ly/2isR3jM) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ১৪ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন

ছোটবেলায় পাড়ার মোড়ে অথবা গ্রামের মাঠে ক্রিকেট খেলার সময় আঙুলের কড়ে গুনে রানের হিসেব রাখতে হিমশিম খেতে হয়েছে কম-বেশি সবাইকে। ক্রিকেট মাঠে স্কোরারকে তাই পুরোটা সময় ব্যস্ত থাকতে হয়। তবে ফুটবলে এতশত হিসেব রাখার বালাই প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে ‘প্রায়’ শব্দটা ব্যবহার করতে হলো কারণ মাঠে যদি থাকেন সাবিনা খাতুনের মতো একজন, তবে গোলের হিসেব রাখতে গিয়ে স্কোরার কিংবা সাধারণ দর্শক হাঁপিয়ে উঠবেন বলা চলে। প্রত্যেক ম্যাচে চার-পাঁচ গোল করাকে নিতান্তই সাধারণ(!) বানিয়ে ফেলেছেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা খাতুন।
স্প্যানিশ কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে সেভিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একই রাতে ইংলিশ লিগের শীর্ষ দল চেলসিকে হারিয়েছে টটেনহাম হটস্পার্স।
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় বিদেশি ২ বোতল মদ, ৪টি ককটেল, ৩২ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ অর্জুন বিশ্বাসকে র্যাব আটক করেছে। বুধবার রাতে খুলনা র্যাব-৬ এর সিনিয়র এএসপি নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকশ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা কাশিমনগর গ্রামের অমূল্য বিশ্বাসের পুত্র অর্জুন বিশ্বাসকে কপিলমুনি বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ফ্রেশ ডিলারশিপ গোডাউন থেকে ৪ পিচ ককটেল, ২ বোতল বিদেশি মদ, ৩২ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ আটক করে। ঐ রাতের অর্জুনকে পাইকগাছা থানায় হস্তান্তর করে। অর্জুনের নামে থানায় বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: জাতীয়করণের আওতাভুক্ত কলেজের শিক্ষক হবেন শিক্ষা ক্যাডার বর্হিভুত এবং বেসরকারি কলেজ জাতীয় করণ ইস্যুতে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালের জে.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, নিরক্ষর মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অগামী প্রজন্মকে যুগপযোগী শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার দেশকে নিরক্ষর মুক্ত করতে বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রায় ৩৪ কেটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে। যা বিশ্বের কোথাও এমন নজির নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, ডাঃ একরামুল ইসলাম, সীমান্ত কলেজের প্রফেসর আবুল কালাম আজাদ, ইউপি সদস্য গণেশ সরকার ও ইউপি সদস্য মুতাছিম বিল্লাহসহ শিক্ষক/শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। সাতক্ষীরা সদরের ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালের জে.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। মোট ১শ’ ৬ জন শিক্ষার্থী জে.এস.সি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ জন এ প্লাস, ৬৩ জন এ গ্রেডসহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহমুদুল হাসান।