
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মকছুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহববত স্বাক্ষরিত একপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ভোমরা স্থলবন্দর কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ গাজী ও আব্দুর রউফ তরফদার কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া উক্ত কমিটিটে ১২০ জন সাধারণ সদস্য অর্ন্তভূক্ত করা হয়। এ কমিটি বর্তমানে সরকারের ডাকে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে নেতৃবৃন্দ আশাবাদী।


ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ম্যাজিক দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে দিনের শুরুতে যে ম্যাজিক শুরু করেছিলেন তা দিন শেষেও ধরে রাখলেন এই তরুণ টাইগার। তার স্পিনের মায়াজালে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫৮ রান।
সকালটা শুরুর জন্য এক কাপ চায়ের সঙ্গে দিনের পত্রিকায় অভ্যস্ত হলেও অনলাইন সংবাদ মাধ্যমেই ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেষ্ক রিপোর্ট:মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে অস্ত্র ধারা জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা তদন্ত করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের শরিক তরিকত ফেডারেশন। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারী ও মহাসচিব এম এ আউয়াল এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
