নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কৃতি সন্তান, দেশবরেণ্য শিশু চিকিৎসক ও সমাজসেবক জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মরদেহ ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরায় পৌছানোর পর সকাল ১০টায় রসুলপুর ফুটবল মাঠ তথা রসুলপুর হাইস্কুল মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাযে অংশ গ্রহন করেন সাতক্ষীরা ১আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লা, ৪আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জমান বাবুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক শ্রেনী পেশার মানুষ। জানাযা শেষে তাকে রসুলপুরস্থ পারিবারিক গোরস্থানে সমাধিস্থ করা হয়। এর আগে রবিবার রাতে তার মরদেহ ঢাকা থেকে যশোর এসে পৌছলে যশোর শিশু হাসপাতাল প্রাঙ্গণে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার সকাল থেকে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে দেশের সর্বস্তরের মানুষ। উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান গত শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিশু চিকিৎসক হিসেবে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। বাংলাদেশের বাইরে বিশ্বব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে। নিজ জন্মস্থান সাতক্ষীরার প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা। তিনি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, শিশু হসপিটালসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেছেন।

স্পোর্টস ডেস্ক: ইদানীং টেলিভিশন খুললেই একটা বিজ্ঞাপন খুব চোখে পড়ছে-তামিমের পটানোবিষয়ক বিজ্ঞাপন। তামিম কখনো বোলার, কখনো আম্পায়ার, কখনো রোদ্দুর, কখনো আরও কাকে কাকে যেন পটাচ্ছেন!
ঢাবি প্রতিনিধি: ঢাকা কলেজের একটি ছাত্রাবাসের ছাদ থেকে লাফ দিয়েও আশ্চার্য জনকভাবে বেঁচে গেছে এক কিশোর। কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের পঞ্চম তলার ছাদ থেকে লাফ দেওয়া ওই কিশোরের নাম আবু জাফর মোহাম্মদ রাফি (১৪)।
ভিন্ন স্বাদের সংবাদ: ভালবাসার আসল ব্যাপার দেহ নয়, মনই হওয়া উচিত। মাত্র তিন ফুট সাত ইঞ্চি উচ্চতার ২৮ বছরের জেমস লুসটেডকে ভালবেসে বিয়ে করেছেন ২২ বছরের প্রেমিকা চোল। চোলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি। ৩ বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
অনলাইন ডেস্ক: মাইক্রোওয়েভ ওভেন কি কেবল খাবার গরম করার জন্যই ব্যবহার করবেন? একদমই না! ঘরে যদি থাকে মাইক্রোওয়েভ ওভেন, তবে পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়ানো থেকে শুরু করে বিভিন্ন গৃহস্থালি সমস্যার চটজলদি সমাধান করতে পারবেন সহজেই।
মরা চামড়া ও রোদে পোড়া দাগ। আলুতে রয়েছে ভিটামিন এ, সি এবং বি যা দ্রুত জৌলুস নিয়ে আসে ত্বকে। এছাড়া আলুতে থাকা ক্যালসিয়াম, প্রোটিন আয়রন ত্বকের যত্ন নেয়। ত্বক প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। ফলে উজ্জ্বল ও কোমল হয় ত্বক।
অনলাইন ডেস্ক: পুষ্টিতে ভরপুর পালং শাক নিয়মিত রাখা চাই খাদ্য তালিকায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। ভিটামিন এ, বি২, সি, ই, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার ও প্রোটিন পাবেন এই একটি শাক থেকেই।
অনলাইন ডেস্ক: ৪ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হলেও বৃষ্টির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৪, ৫ ও ৬ নভেম্বরের ম্যাচগুলোকে আগের সূচির ফাঁকা স্থানে বিন্যাস করা হয়েছে।