আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে। এসআই সুধাংশু কুমার ও এএসআই ফেরেদৌস অভিযান চালিয়ে পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের ছোবহান গাজীর পুত্র আলমগীরকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এএসআই ফেরদৌস পৃথক অভিযানে ৬৭২/০৬ মামলার পলাতক আসামি গদাইপুর গ্রামের মৃতঃ দাউদ আলি মোল্যার পুত্র সিরাজুল ইসলামকে গ্রেফতার করেন। আসামীদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মায়ের উপর অভিমান করে এক সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, রবিবার রাত ৯টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের বিমল ঘোষের পুত্র এক সন্তানের জনক উজ্জল ঘোষ (২৫) ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তাকে বুধহাটার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক সাতক্ষীরা সদরে নেওয়ার জন্য পরামর্শ দেন। সাতক্ষীরা সদর হাসপাতালে রাত ১০টার দিকে পৌছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত সোমবার অপমৃত্যু মামলা রুজু হয় এবং সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছিল।


