স্বাস্থ্য ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনপ্রণালি ও খাদ্যে বিভিন্ন উপাদানের অভাব ব্যথানাশকের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। তাই কিছু হলেই ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই হরহামেশা ব্যথার ওষুধ খেয়ে থাকি আমরা। যে কারণে বা যেভাবেই ব্যথার ওষুধ খাই না কেন, এর ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন। অনিয়ন্ত্রিত বা মাত্রাতিরিক্ত ব্যথানাশক শরীরের বিশেষ ক্ষতি করতে পারে।
ব্যথানাশক মূলত কাজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধাদানের মাধ্যমে। প্রোস্টাগ্ল্যান্ডিন শরীর ফোলা ও ব্যথার জন্য দায়ী। ব্যথানাশক শরীরে সাইক্লো অক্সিজেনেস থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে দেয় না, ফলে ব্যথার অনুভূতি হয় না। কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন শরীরে ব্যথার অনুভূতিই শুধু জাগায় না, অন্য কাজও করে। এক ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, যেটি পরিপাকতন্ত্রের উপরিভাগে প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে। কিন্তু ব্যথানাশকের প্রভাবে এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হওয়ায় মিউকাস লেয়ারে ক্ষত হয়।
ফলে গ্যাস্ট্রিক ও ক্ষত বা আলসার হয়। কক্স-২ ইনহিবিটর নামের যে নতুন ব্যথানাশক বাজারে আছে, সেগুলো ব্যথার জন্য দায়ী প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দিলেও যে প্রোস্টাগ্ল্যান্ডিন পরিপাকতন্ত্রে প্রতিরোধী আবরণ তৈরি করে তাকে বাধাগ্রস্ত করে না। ফলে গ্যাস্ট্রিক বা আলসার হয় না। কিন্তু এ জাতীয় ব্যথানাশকে হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। আজকাল গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকার জন্য ডাইক্লোফেনাকের সঙ্গে মিসোপ্রোস্টোল যুক্ত করে নতুন ওষুধ ব্যবহার করা হচ্ছে।
মনে রাখা দরকার, মিসোপ্রোস্টোল গর্ভপাত ঘটায় এবং বিকলাঙ্গ শিশু জন্মানোর ঝুঁকি বাড়ায়। তাই গর্ভবতীদের কখনোই এ ওষুধ দেওয়া উচিত নয়। ব্যথানাশক যথাসম্ভব ব্যবহার না করা উচিত যেসব ক্ষেত্রে তা হলো-
গর্ভাবস্থায়, শিশুকে বুকের দুধ দেন এমন মায়েরা, রক্ত পাতলা করার ওষুধ খেতে থাকলে, গ্যাস্ট্রিক বা আলসার থাকলে।
ব্যথানাশকের অপব্যবহারে যে শুধু গ্যাস্ট্রিক বা আলসার হয় তা নয়, এ থেকে রক্তক্ষরণও হতে পারে। মাথা ঘোরা, বমি, পাতলা পায়খানা, চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া প্রভৃতিও হতে পারে। হাঁপানি থাকলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। কিডনি ও যকৃতের সমস্যাও হতে পারে। তাই ব্যথানাশক ব্যবহারে একটু বেশি সতর্ক হওয়া দরকার।
অল্প ব্যথায় বরফ দিলে বা গরম সেঁক দিলে উপকার পাওয়া যায়। ব্যথানাশক ওষুধ যদি খেতেই হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ও পরিমিত খাবেন।
লেখক : শিশু রোগ বিশেষজ্ঞ , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সীমান্ত হত্যার প্রধান কারণ গরু চোরাচালান। আর ভারত ও তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতা ছাড়া এই হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও উত্তর ক্যারোলিনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্যারিবীয় অঞ্চল বিধ্বস্ত করে হারিকেন ম্যাথিউ আঘাত হেনেছে দেশটিতে। ফ্লোরিডায় ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ হারিয়ে প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।
ডেইলি সাতক্ষীরা ডেস্ক: সারাদিন আমরা বিভিন্ন ধরণের খাবার গ্রহণ করে থাকি। খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা অনেকেই না জেনে ভুল সময়ে ভুল খাবার খেয়ে থাকি। কিছু খাবার আছে যেগুলো সকালে খেোলে বেশি উপকার পাওয়া যায় আবার অনেক খাবার রাতে খাওয়া ভাল। জেনে নিন কিছু খাবার খাওয়ার সঠিক সময়-
ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার আগের চেয়ে ভাল। সে চোখ খুলেছে, হাত-পাও নেড়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার। আজ শনিবার দুপুর একটার সময়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডেস্ক রিপোর্ট: প্রায় জিতে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়েই সিরিজে পিছিয়ে পড়া বলে মন্তব্য করলেও এ ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চায় টিম বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের জার্সিতে হতাশাজনক শুরুর পর বিশ্বকাপ বাছাইপর্বে দারুণভাবে ফিরে আসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ৪ গোলের সুবাদে অ্যান্ডোরার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে অন্য গোল দুটি করেন জোয়াও কানসেলো ও আন্দ্রে সিলভা।