সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই ছোট ও বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গত বছরের জুলাই মাসে ঢাকাই ছবি ‘ধূমকেতু’র একটি আইটেম গানে নেচেছিলেন তিনি। সেই গানের ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে ইউটিউবে। এই ছবিই কি হ্যাপির শেষ ছবি হবে, না আরো ছবিতে অভিনয় করবেন তিনি? এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক হাসান। তিনি জানান, ভালো কাজ পেলে হ্যাপির ফেরার সম্ভাবনা আছে।শাফিক হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘হ্যাপি এই আইটেম গানে ভালো কাজ করেছে। তার মধ্যে অভিনয় প্রতিভা আছে। আমি মনে করি, ভালো কাজ পেলে সে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।’ হাসান যোগ করেন, ‘ভালো কাজ পেলে হ্যাপি চলচ্চিত্রে ফিরবে। তার এখনও কাজ করার ইচ্ছা আছে। কিন্তু কাজ করার মতো ছবি আগেও পায়নি, এখনো পাচ্ছে না। সে আমাকে বলেছে, ভালো কাজ হলে ডাকার জন্য।’হ্যাপির বিষয়ে হাসান আরো বলেন, ‘তাকে আমি পারিবারিকভাবে চিনি। অনেক রুচিশীল একটি মেয়ে। যেকোনো গল্পে সে কাজ করবে না। দর্শক আমাদের এই গান দেখলেও কিছুটা বুঝবেন। আমরা কিন্তু তাকে খারাপভাবে উপস্থাপন করিনি। সব মিলিয়ে বলব, এ ধরনের শিল্পীদের চলচ্চিত্রে প্রয়োজন।’শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাবে ৯ ডিসেম্বর। আইটেম গানটিতে হ্যাপি ছাড়াও দেখা যাবে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা পরী মণিকে। ছবির সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি ও ভারতের জোজো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ডেস্ক: মাত্র ১৫ মিনিট আর একটি প্যাক—ব্যস, চুলের সব সমস্যার সমাধান! এই প্যাকে থাকতে হবে চারটি প্রাকৃতিক উপাদান। কী কী উপাদান দিয়ে এই প্যাক তৈরি করবেন এবং কীভাবে ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিন :যা যা লাগবেদারুচিনির গুঁড়া, অলিভ অয়েল, ডিম ও মধু। দারুচিনিতে কোলিন নামক উপাদান রয়েছে, যা মাথার তালুর আর্দ্রতা ধরে রাখে। এর ভিটামিন ‘ই’ মাথার ত্বকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এ ছাড়া এর বেটা ক্যারোটিন চুল পড়া কমায় ও ভিটামিন বি২ নতুন চুল গজাতে সাহায্য করে। অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্টস মাথার ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে। অন্যদিকে, ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা দ্রুত চুল বৃদ্ধিতে সাহায্য করে। আর মধু চুল নরম ও মসৃণ করে।প্রথম ধাপপ্রথমে একটি ডিমের সাদা অংশ নিয়ে কাঁটাচামচ দিয়ে ভালো করে ফেটে নিন।দ্বিতীয় ধাপএবার একটি প্যানে দুই টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে অল্প আঁচে এক মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন।তৃতীয় ধাপএই তেলের মধ্যে এক টেবিল চামচ মধু ও দুই চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে নিন। সবশেষে ডিমের সাদা অংশ দিয়ে দিন।চতুর্থ ধাপচুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নিন। এ ক্ষেত্রে মোটা চিরুনি ব্যবহার করুন।পঞ্চম ধাপ চুল ছোট ছোট ভাগ করে নিয়ে একটি ব্রাশ দিয়ে মাথার তালু ও চুলে এই মিশ্রণ লাগান।ষষ্ঠ ধাপএই প্যাক লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সবশেষে বেশি করে কন্ডিশনার লাগিয়ে ধুয়ে ফেলুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৫৭জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৫জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ১০ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্যামনগরের বংশিপুরে নারিকেল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাশেম গাজী (৬০) সে ওই গ্রামের মৃত বিষে গাজীর ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে থাকা নারিকেল গাছে নারিকেল পাড়ার জন্য উঠার পর হঠাৎ পা পিছলে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে তাকে শ্যামনগর উপজেলা কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

gun
নজিস্ব প্রতবিদেক: সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও জিহাদী বইসহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে শহরের ইটাগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জেলা শিবিরের সাবেক সভাপতির নাম জাহিদুল ইসলাম বকুল (৩৫)। সে শহরের ইটাগাছা গ্রামের নূর ইসলামের ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দাশাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইটাগাছা এলাকা থেকে একটি আমেরিকান পিস্তল ও জিহাদী বইসহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুলকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও রাষ্ট্রদ্রোহী আইনে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_142483597_1481022681সোমবার রাতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। ‘আম্মা’ হিসেবে পরিচিত জয়ললিতার ব্যক্তিগত জীবন যেমন রঙিন ছিল, তেমনই ছিল রহস্যে মোড।

শেষ জীবনে তার ব্যক্তিগত পরিসরে বিশেষ কারও প্রবেশাধিকারও ছিল না। তিনি ছিলেন চিরকুমারী। কিন্তু এমনটা নয় যে, জয়ললিতার কোন রোমান্টিক সম্পর্ক কখনই ছিল না। তবু কেন তিনি বিয়ে করলেন না? তামিল পত্রিকায় জয়ললিতার আত্মজীবনী ও তার ঘনিষ্ঠদের কথা থেকে যে সম্ভাব্য কারণগুলো বেরিয়ে এসেছে তা তুলে ধরেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।
প্রথমত, জয়ললিতাকে ছোট থেকেই অনেক বাধা-বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। পরিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে মাত্র ১৫ বছর বয়সে মা-বাবার ইচ্ছায় তাকে অভিনয়ে নামতে হয়। ফলে আইন নিয়ে পড়াশোনার যে ইচ্ছা তার ছিল, সেই আশা ধাক্কা খায়। তখনই বাবা-মায়ের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে। নিজের বাবার সম্বন্ধে তিনি বলেছিলেন, তিনি বেহিসেবি আর আরামপ্রিয় ছিলেন। সেই থেকেই সম্ভবত পুরুষদের প্রতি তার বিতৃষ্ণা জন্মাতে শুরু করে।

দ্বিতীয়ত, স্কুলে পড়ার সময়ে এক কিশোরের প্রেমে পড়েন তিনি। কিন্তু সেই প্রেম অচিরেই ভেঙে যায়। শোনা যায়, ছেলেটি জয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।

তৃতীয়ত, অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠতা হয় তেলগু সিনেমার নায়ক শোভনের সঙ্গে। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। রাজনীতিতে আসার আগেই শোভনকে ছেড়ে চলে আসেন জয়া। সেই সময়ে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেন।

চতুর্থত, জয়ললিতার জীবনের সবচেয়ে আলোচিত সম্পর্ক বোধ হয় তার সঙ্গে তামিল মহানায়ক এমজি রামচন্দ্রনের। এমজিআর শুধু জয়ার ছবির হিরোই ছিলেন না, জয়ার রাজনীতির হাতেখড়ি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমজিআর-এর থেকেই। তাদের মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্ক ছিল। ততদিনে অবশ্য রামচন্দ্রনের দু’টি বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় স্ত্রী জানকী কখনই জয়ললিতাকে রামচন্দ্রনের কাছে আসতে দিতে চাননি। রামচন্দ্রনের মনে জয়াকে নিয়ে সন্দেহও দানা বেঁধেছিল। এমজিআর-এর অসুস্থতার সুযোগ নিয়ে জয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদেও বসতে চেয়েছিলেন। সেই প্রণয়ের সমাপ্তি সুখের হয়নি।

পঞ্চমত, তিনি মনে করতেন, প্লেটনিক প্রেম (যে ভালোবাসায় যৌন সম্পর্ক থাকে না) বলে কিছু হয় না। একজন পুরুষ ও নারীর মধ্যে হয় রোমান্টিক সম্পর্ক বা শুধুই বন্ধুত্ব হতে পারে। জয়া জীবনে কোন পুরুষকেই বিশ্বাস করতে পারেননি। যাদেরকে বিশ্বাস করতে চেয়েছিলেন, তারাই জয়ললিতাকে হতাশ করেছিলেন। ফলে জয়া গভীর একাকীত্বে ভুগেছেন সারাজীবনই। একবার বলেছিলেন, জীবনে একমাত্র একজনকেই বিশ্বাস করবে— নিজেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2-1প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত শম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৮টায় শাকিলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের ফরেনসিক মেডিক্যাল টিম গঠন করা হয় শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য। টিমের অন্য সদস্যরা হলেন ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডা. আ খ ম শফিউর জামান। তবে ময়নাতদন্তে তার শরীরে আঘাদের কোন চিহ্ন পাওয়া নি ময়নাতদন্ত টিম।

ময়নাতদন্ত শেষে শাকিলের মরদেহ জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান তার ফুফাতো ভাই রাশেদুল ইসলাম। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় মাহবুবুল হক শাকিলের। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিশেষ সহকারী শাকিলের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শাকিলের মৃত্যুর সংবাদ শুনে গুলশানের সামদাদো রেস্তোরাঁয় ছুটে যান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

বিকেলে সেখানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের জানান, গত সোমবার রাত ৮টায় শাকিল সামদাদোতে আসেন। সেখানেই তিনি রাতে খাওয়া-দাওয়া করে একটি কক্ষে বিশ্রামে ছিলেন। গতকাল দুপুর ১টা পর্যন্ত তাঁর কোনো খবর না পেয়ে রেস্তোরাঁর লোকজন ডাকতে যায়। কিন্তু তখন কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে লোকজন ঘরে ঢুকে মেঝেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ পরে শাকিলের পরিবারের লোকজনকে খবর দেয়।

মাহবুবুল হক শাকিল এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

23যুক্তরাষ্ট্রের কিশোরী ডেভান মার্ক। মাত্র ১২ বছর বয়সে জীবনের প্রথম আঘাত পান। জানতে পারেন, যৌনাঙ্গ নেই তার। অর্থাৎ শরীরে কোনো ভ্যাজাইনা নেই। কোনো দিন যৌন মিলনও করতে পারবেন না। তবে কৃত্রিম যৌনাঙ্গ নিয়ে সেই ডেভানই মা হতে চলেছেন!

অতি বিরল শারীরিক অবস্থাটির ডাক্তারি পরিভাষায় নাম মেয়ার-রকিট্যাস্কি-কাস্টার-হাউসার-সিন্ড্রোম। ২৩ বছর বয়সি ডেভানের অকপট স্বীকারোক্তি ঝড় তুলে দিয়েছে নেট-বিশ্বে। বহু নারীর প্রেরণা এখন তিনি। সম্প্রতি একটি বিরল অস্ত্রোপচার হয় ডেভানের। ডেভানের যৌনাঙ্গ ছিল না। ফলে যৌন মিলন কোনভাবেই সম্ভব ছিল না। ভালোবাসার মানুষটিকে বিয়ে করেন জর্জিয়ার বাসিন্দা ট্রেন্ট। স্ত্রীর চিকিৎসা করান তিনি। কঠিন অস্ত্রোপচারের মাধ্যমে ডেভানের শরীরের অন্য জায়গা থেকে চামড়া নিয়ে কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানান, এবার একেবারে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি। সন্তানও ধারণ করতে অসুবিধা নয়। সম্প্রতি ট্রেন্ট ও ডেভান ঘোষণা করেছেন, ডেভান মা হতে চলেছেন। ডেভানের কথায়, হতে পারে আমার ভ্যাজাইনা ঈশ্বরের তৈরি নয়। মানুষের তৈরি। কিন্তু আজ আমি একজন পরিপূর্ণ নারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest