ডেস্ক রিপোর্ট: কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হওয়ার পর যুদ্ধের আবহ তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে উপমহাদেশের প্রতিবেশী দুই দেশ। এরই মধ্যে ভারতে অবস্থিত পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।
এমএনএস ছত্রপত সেনা আমেয় কোপকার বলেছেন, ‘ভারত ছাড়ার জন্য আমরা পাকিস্তানের অভিনেতা ও শিল্পীদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে না গেলে এমএনএস তাঁদের জোর করে বের করে দেবে।’
গত রোববার কাশ্মীরের উরিতে ভারতের সেনাঘাঁটিতে চালানো জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। সেখানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে পাকিস্তানের সংযোগ আছে বলে দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি হামলার পরপরই বলেছিলেন, এ হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। নয়াদিল্লির সাউথ ব্লকের ‘ওয়ার রুমে’ সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকও করেছেন মোদি। পাকিস্তানের রাস্তায়ও সম্প্রতি দেখা গেছে যুদ্ধবিমানের মহড়া। দুই দেশের মধ্যে চলমান এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানের শিল্পীদের ভারত ছাড়ার আলটিমেটাম দিয়েছে এমএনএস।
মুম্বাইভিত্তিক রাজনৈতিক দলগুলো অবশ্য এর আগেও অনেকবার হুমকি দিয়েছে পাকিস্তানের শিল্পীদের। শিবসেনার হুমকির মুখে মুম্বাইয়ে গান গাইতে পারেননি বিখ্যাত গজলশিল্পী গুলাম আলী। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করেছিল শিবসেনা। পরে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনসে।

ডেস্ক রিপোর্ট: কোরবানির ঈদে নির্ধারিত ছুটির সঙ্গে আরও এক দিন বেশি ছুটি কাটানোয় আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি চাকুরেদের অফিস করতে হবে।
ডেস্ক রিপোর্ট: : সকালে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় বিসিবি একাদশ। শুরু থেকেই অধিনায়কের ফিল্ডিং নেয়া ঠিক হয়েছে প্রমাণ করেছে বোলাররা। বোলারদের চমৎকার বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে আফগানরা। তাদের রানের গতিও বোলারদের নিয়ন্ত্রণে ছিলো। মিডল অর্ডারে নামা হাসমাতুল্লাহ শাহেদির ৬৯ এ ভর করে ৪৯.২ ওভার শেষে সব উইকেটে হারিয়ে আফগানদের সংগ্রহ ২৩৩ রান।
ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জ শহরের কাছে বাগবাড়ী এলাকায় গ্রাম্য সালিশে ২৫টি করে বেত্রাঘাতে আহত হয়েছে ২৩ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বেত্রাঘাতে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি। তাদের মধ্যে ২১ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আসাদুজ্জামান: তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গেছে অ্যাম্বুলেন্সটি। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্যামনগর উপজেলার পুড়াকাঠরা রনজিত মিস্ত্রি (৫৫) ও পলাশ মন্ডল (৩৮)।
আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর উপজেলা বড়খামার এলাকা থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ডাকাত রবিউলকে তার শ্বশুর সদর উপজেলা ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়ি থেকে আটক করা হয়। আটক রবিউল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ডেস্ক রিপোর্ট: আইন অনুযায়ী জেলা পরিষদ নির্বাচন পরোক্ষ ভোটে হলেও প্রত্যক্ষ নির্বাচনের আদলে নির্বাচন পরিচালনা ও আচরণবিধি তৈরি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্বাচনি প্রচারণায় অন্যান্য নির্বাচনের মতো মাইকের ব্যবহার, পথসভা, জনসংযোগের ব্যবস্থা থাকছে। একইসঙ্গে আইনে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো জেলা পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠানের বিধান না থাকায় নির্দলীয়ভাবে এ নির্বাচন হবে। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।