চাকরি ডেস্ক: র্যাক এন্টারপ্রাইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড’ পদে শুধু নারীদের নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে। পাসপোর্ট মাপের ছবি ও জীবনবৃত্তান্তসহ আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্র্যাক হিউম্যান রিসোর্স ডিভিশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম ফ্লোর), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও ‘ইএন-৫৮১০১৬’ উল্লেখ করতে হবে। আবেদন পাঠানো যাবে ২৪ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরের কাছে আজ রোববার ভোরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে নিহত যাত্রীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম ও পুলিশ বলছে, আহত হয়েছে কমপক্ষে ১৫০। হতাহত যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।
অনলাইন ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের পথে কালই অনেকটা পথ এগিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিনে যেন কেবল জয়ের আনুষ্ঠানিকতাটাই সারল তারা। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭১ রানে মুড়িয়ে দিয়ে ১০৫ রানের জয়ের লক্ষ্যমাত্রাটা কিউইরা পেরিয়ে গেছে সহজেই। অধিনায়ক কেন উইলিয়ামসের ৬১ আর অভিষিক্ত জিৎ রাভালের ৩৬ রানে নিউজিল্যান্ড জিতেছে ৮ উইকেটে।