অনলাইন ডেস্ক: আমাদের সৌর জগতে নতুন একটি বামনাকৃতির গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সূর্য থেকে ৮৫০ কোটি মাইল দূরে থাকা গ্রহটির প্রশস্তে প্রায় ৩৩০ মাইল। এর নাম দেয়া হয়েছে ‘২০১৪ ইউজেড২২৪’।
খুব্র দ্রুতই আমাদের নিজস্ব সৌর জগতের ক্ষুদ্র গ্রহগুলোর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এটি। ইউনিভার্সিটি অব মিশিগানের শিক্ষার্থীদের হাতে উন্নততর হওয়া বিশেষ ডার্ক এনার্জি ক্যামেরার সাহায্যে প্রকৃতিবিজ্ঞানী ড্যাভিড গার্ডেস নতুন এই গ্রহটি আবিষ্কার করেন। নক্ষত্রপুঞ্জের নকশা তৈরি করতে পদ্ধতিটি আধুনিকিকরণ করা হয়। কিন্তু লক্ষ্যানুযায়ী কাজ করার সময় নতুন গ্রহটির দেখা পাওয়া যায়।

লাইভ রিপোর্ট: ৪৫ ওভারে বিসিবি একাদশকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড একাদশ। প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে উভয় দলের জন্যই বরাদ্দ ছিলো ৪৫ ওভার। ১৩৭ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়েছে ইংলিশরা, অধিনায়ক সাব্বির রহমান রুম্মন নিয়েছেন ৩ উইকেট।
অনলাইন ডেস্ক: গোলাপি বলে দিন-রাতের টেস্টের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরির মহাকীর্তি গড়লেন পাকিস্তানি ওপেনার আজহার আলী। দুবাই স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজহার আলীর অপরািজত ৩০২ রানের সুবাধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখাচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৭৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে পাকরা। পরে শেষ বিকেলে ৬৯ রান তুলতেই ক্যারিবীয়দের এক উইকেট তুলে নিয়েছে মিসবাহ’র দল।
স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আর এ সফর দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন দেশ সেরা এই বোলার।
ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরো দুজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মি. ট্রাম্প।
