
নিজস্ব প্রতিবেদক: নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর হোসেন সজল এর সাথে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নূর হোসেন (সজল)। মোহাম্মদ নূর হোসেন (সজল) ঢাকার মুন্সিগঞ্জে জেলার বিক্রমপুর ১৯৭৯ সালের ২০ জুলাই জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ কালাম মিয়া ও মাতা মিসেস সখিনা শেখ। ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান। বৈবাহিক জীবনে তার একমাত্র কন্যা সন্তান নুসাইবা নুর। স্ত্রী ফারহা মামুন গাজীপুর জেলার যুগ্ম জেলা জজ হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৯৪ সালে তিনি শ্রীনগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে শ্রীনগর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেন। পরবর্তীতে ২৫তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্টেট হিসেবে যোগদান করেন। গত ১০ নভেম্বর বৃহস্পতিবার তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলায় কর্মরত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর হোসেন (সজল) বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় ইউএনও হিসেবে আমার ২য় কর্মস্থল। সদর উপজেলার পূর্ববর্তী ইউএনও’র সকল উন্নয়নমূলক ও ইতিবাচক ইনোভেশন গুলো ধরে রেখে আরো নতুন নতুন ইনোভেশন নিয়ে উপজেলার সামগ্রীক উন্নয়নে কাজ করবো এবং জনকল্যানমূলক সরকারি সেবা প্রদান করবো।
বিনোদন ডেস্ক: তখন ফেসবুক লাইভে ছিলেন তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডি। হঠাৎই এক ইউজার তার স্তনের সাইজ জানতে চান। প্রশ্ন শুনে ভয়ানকভাবে রেগে যান তিনি। ওই অনুরাগীকে বলেন, ‘প্রশ্নটা আগে তোমার মাকে কর।’ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ’ইত্যাদি’। সব বয়সী দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আসছে ১৮ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে দর্শক নন্দিত এ অনুষ্ঠান।