ডেস্ক রিপোর্ট: সঙ্গীতশিল্পী জ্যানেট জ্যাকসন নিশ্চিত করেছেন যে ৫০ বছর বয়সে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট পিপল ম্যাগাজিনকে একথা নিশ্চিত করেছেন।
পপ তারকা জ্যানেট বলেছেন “স্রষ্টাকে ধন্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন”। জ্যানেট জ্যাকনের স্বামী ভিসাম আল মানা কাতারের নাগরিক। ৪১ বছর বয়সী কাতারের এই ব্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক। গত এপ্রিল মাসে জ্যানেট জ্যাকসন তাঁর ‘ওয়ার্ল্ড ট্যুর’ বাতিল করার পর তাঁর সন্তান-সম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে অনেকটা গুঞ্জন চলছিল। জ্যানেট তখন পরিবারের কারণ দেখিয়ে সফর বাতিল করেছিলেন।
লন্ডনে জ্যানেটকে নবজাতকদের নানা সামগ্রীও কিনতে দেখা যায়, তবে তখনও গর্ভধারণের বিষয়ে কিছু বলেননি তিনি।
জ্যানেট জ্যাকসনের পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ একজন পিপল ম্যাগাজিনকে বলেছেন, “মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পী। তাঁর শরীর ও মন দুটোই ভালো আছে”।

ডেস্ক রিপোর্ট: দিনের ব্যস্ত সময়ে হঠাৎ এক মুরগি রাস্তায় চলে এসেছিল। ব্রিটেনের দুন্দির ইস্ট মার্কেটগেট টেসাইড পুলিশের কাছে কয়েকজন গাড়ি চালক ওই মুরগির গতিবিধি নিয়ে খবর দেন। চালকদের অভিযোগ, মুরগিটি রাস্তার মাঝখানে এদিক-ওদিক চলাফেরা করায় সকলেই চিন্তায় পড়েছেন। মুরগির গতিবিধি দেখে গাড়ি চালাতে হচ্ছে। এর ফলে, ওই জায়গায় গাড়ির গতি কমে যায় ও মাঝে মধ্যেই যানজট লাগতে থাকে।
নিজস্ব প্রতিবেদক: ‘বর্তমান সরকারের অগ্রগতি ও উন্নয়ন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ফুটবল মাঠে সোনাবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি.এম মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, সাবেক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় পবিত্র আশুরা উপলক্ষে সাতক্ষীরা শহরের আল রাজি পাঠাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্-রাজী পাঠাগারের পরিচালক আতাহার আলী খান। প্রধান অতিথি হিসাবে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ এড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাও. আব্দুল হাকিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে রাসুল(স:) এর কলিজার টুকরা হাসান(রা:) সহ তার শিশু পুত্রকে নির্মমভাবে শহীদ করা হয়। আজকের এই দিন মুসলামের শোকের দিন। এসময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে রাসুল (স:) এর দেখানো পথে চলার আহ্বান জানান।
