
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ওভার ব্রীজ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে সদ্য নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পাটকেলঘাটার ওভার ব্রীজের নিচে কে বা কারা বাচ্চাটি ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় পথচারীরা শেখ নিজামউদ্দীনের ছেলে চায়ের দোকানদার সবুজ বাচ্চাটিকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে বাচ্চাটি উদ্ধার করে পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমে ভর্তি করে। লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল জানান, সদ্যজাত কন্যা শিশুটি ২/১ দিন পুর্বে ভূমিষ্ট হয়েছে। চিকিৎসার পূর্ব মুহুর্তে নাভী দিয়ে রক্তক্ষরণ হলেও বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। পাটকেলঘাটা থানার কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে শিশুটির এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আশপাশের অনেকেই নবজাতকের দায়ভার গ্রহণ করতে ইচ্ছুক।





ডেস্ক রিপোর্ট: শুক্রবার বাংলাদেশে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য সংশ্লিষ্ট বেশ কযেকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও চীনের ব্যবসায়িক বিনিয়োগের মোট পরিমাণ ছিল গত বছর ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার। যেখানে বাংলাদেশে চীনের পণ্য রপ্তানির মোট পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশ থেকে চীনে পন্য রপ্তানির হার এক বিলিয়নেরও কম।