সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

19072239_303আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। নির্বাচনে জিতে প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশের ফার্স্ট লেডি পদে আসীন হবেন তার লাস্যময়ী স্ত্রী মেলানিয়া। সেই কথা এবার রাখার পালা। কিন্তু পারবেন কি মডেল থেকে মার্কিন ফার্স্টলেডি হতে যাওয়া মেলানিয়া প্রকাশে নিজেকে নগ্ন করে তুলে ধরতে?
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ট্রাম্পের সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেলানিয়া। মার্কিন ফার্স্টলেডি হওয়ার দৌঁড়ে থাকা মেলানিয়া খবরের শিরোনাম হয়েছিলেন মডেলিং জীবনে ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের কারণে। এ সময় পুরনো খবরের কাগজের পাতা থেকে একের পর এক উঠে আসতে থাকে মেলানিয়ার বিবস্ত্র ছবি। ফের গুগল সার্সে সামনের দিকে চলে আসেন মেলানিয়া ট্রাম্প।
এক সময় ম্যাগাজিনের প্রচ্ছদে তার নগ্ন ছবি নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্বে। ছিলেন লাস্যময়ী সুন্দরী। লাখো পুরুষের হৃদয় হরণ করে শেষ পর্যন্ত স্থায়ী জায়গা করে নেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের ঘরে। সময় গড়িয়ে গেছে, সেই লাস্য এখন হয়ত আর নেই, তবে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উৎসাহ এতটুকুও কমেনি জনতার।
আর এই মেলানিয়া ট্রাম্পই হতে চলেছেন আমেরিকার ফার্স্ট লেডি। নির্বাচনী দৌঁড় শুরু হওয়ার পরই আলোচনায় এসেছিলেন জন্মসূত্রে স্লোভেনীয় এই নারী। তার অতীত নিয়ে, মডেলিং জীবন নিয়ে, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে একের পর এক নিবন্ধ ছাপা হয় সংবাদপত্রে। নির্বাচনী প্রচারণায় স্বামীর পাশে থেকে নিজের ভক্তদের কাছে টেনেছেন মেলানিয়া। এমনকি চলতি বছরে ট্রাম্পপতœী বলেছিলেন, স্বামী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। রীতিমতো স্ট্রিপটিজ করবেন বলে জানিয়েছিলেন। সাদাবাড়ির বাসিন্দা হতে চলেছেন মেলানিয়া ট্রাম্প। কিন্তু, এখন কি তিনি সেই কথা রাখতে পারবেন?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1676843642_1478775983ভিন্ন স্বাদের সংবাদ: এখন আর অ্যাকুরিয়ামে খাবার দেয়া লাগবে না, থাকবে না পানি পাল্টানোর ঝামেলাও। তাছাড়া অ্যাকুরিয়ামের বেশ কিছু প্রজাতির আকর্ষণীয় মাছের আয়ু খুব বেশি দীর্ঘ হয় না। তাই অ্যাকুরিয়ামে মাছের বাড়তি সুবিধা দিতে জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন ধরনের মাছ, যা টিকে থাকবে বহুদিন।
তাদের তৈরি এ মাছ দেখতে সত্যিকারের জীবন্ত মাছের মতোই। এবং এই মাছকে লালনপালনের ঝামেলাও নেই। সত্যিকারের মাছের মতো দেখতে হলেও জাপানের বিজ্ঞানীদের তৈরি বিশেষ মাছগুলো আসলে রোবট মাছ।
সম্প্রতি অনুষ্ঠিত টোকিও ডিজাইন উইকে এই মাছের দেখা মেলে। রোবট মাছ প্রদর্শন করেছে জাপানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট কোম্পানি। সত্যিকারের মাছের মতোই পানিতে চলাচল করতে পারে এরা। মাথা ও চোখে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এই পার্থক্য বাদে আলাদাভাবে বোঝার উপায় নেই যে এগুলো আসল মাছ নয়।
প্রদর্শনীতে আসা একজন বলেন, ‘আমি অনেক্ষণ মাছগুলোর চলাফেরা খেয়াল করেছি, রোবট মাছগুলো দারুন সক্রিয়’। মানুষের নানা কাজে রোবটেরা ভাগ বসিয়েছে আরো আগেই। এবার বোধহয় পশুপাখিদেরও হটিয়ে দেবার পালা রোবটদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

51b28e679be87f5b32978510ad5a179f-5824827cc4a86স্পোর্টস ডেস্ক: একটি টি-টোয়েন্টি ম্যাচ। অথচ দুই দল মিলিয়েও ‘টোয়েন্টি’ ওভার খেলা হলো না! মাত্র ১৮.৪ ওভারেই খেলা শেষ! টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকেরা তাতে মনঃক্ষুণœ হতে পারেন, তবে তা নিয়ে ভাবতে রংপুর রাইডার্সের বয়েই গেছে। খুলনা টাইটানসকে গতকাল বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট করে ‘মিনি টি-টোয়েন্টি’ ম্যাচটা রংপুর জিতে গেছে ৯ উইকেটে। একদিন আগেই যে দল দুর্দান্ত এক জয় পেল, আজ তাদের কী হতশ্রী চেহারা! ১ রানেই প্রথম উইকেট নেই। টুপটাপ করে নিমেষেই ঝরে গেল বাকি ৯টিও। রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস অলআউট ৪৪ রানে। বিপিএলে এটিই দলীয় সর্বনিম্ন রান। টি-টোয়েন্টির ইতিহাসে খুলনার স্কোরটা থাকবে আরও তিনটি দলের সঙ্গে তিনে। পাঁচজন ব্যাটসম্যানের নামের পাশে ‘শূন্য’Ñবোঝাই যাচ্ছে কী ভগ্নদশা খুলনার ব্যাটিংয়ে। শুভাগত হোম শুধু ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। বাকি পাঁচজনের রানÑ৬, ৫, ২, ৭ ও ৮!
বুধবারই রংপুর অধিনায়ক বলছিলেন, এবার বিপিএলে সেরা স্পিনাররা তাঁদের দলেই। চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর স্পিনাররা উজ্জ্বল ছিলেন। খুলনার বিপক্ষে গতকাল তাঁরা ছিলেন অতি উজ্জ্বল। খুলনার মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। সেটির সমাপ্তিরেখা টেনেছেন আরাফাত সানি। আফ্রিদি ১২ রানে ৪ উইকেট পেলেও সানিকে তো রানই খরচ করতে হয়নি! অ্যাকশন শুদ্ধ করে আসা বাঁহাতি স্পিনার ২.৪ ওভার করে কোনো রান না দিয়েই পেয়েছেন ৩ উইকেট! শূন্য রানে ৩ উইকেটÑএমন ঘটনা এর আগে টি-টোয়েন্টিতে মাত্র একবারই ঘটেছে। লক্ষ্যটাই এত ছোট। সেটি তাড়া করতে রংপুরের লাগল ৮ ওভার। উইকেট হারিয়েছে তারা শুধু মোহাম্মদ শেহজাদেরটি (১৩)। বাকি দুই ব্যাটসম্যান সৌম্য (১৩) ও মিঠুন (১৫) মিলে ম্যাচটা শেষ করে দিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%a8বিনোদন ডেস্ক: লাক্সচ্যানেল আই সুপারস্টার ও বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল ১০ নভেম্বর।
রাত থেকেই শুভেচ্ছা-উপহারে ভেসে যাওয়া মিম জানালেন, আমার জন্মদিন ১০ নভেম্বর হলেও এবার শুরু হয়েছে নভেম্বরের ১ তারিখ থেকে। তার কারণ, ফেসবুকে আমার ফ্যানরা একটি ফ্যানক্লাব খুলেছে এবং সেখানে আমাকে নিয়ে কবিতা, গল্প গান লিখেছে। সেখানে গিয়ে আমি দেখতে পাই আমাকে এতো সুন্দরভাবে বার্থ ডে উইশ করেছে। সত্যিই খুব ভালো লেগেছে।
বরাবরই পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করতে পছন্দ করেন মিম। এবারো ব্যতিক্রম হয়নি রাত ১২টা ১মিনিটে বাবা-মা ও বোনের সঙ্গে কেক কাটেন তিনি। তবে ছোটবেলায় কেক দেখলে নাকি কান্না করতেন এ অভিনেত্রী।
মিম বলেন, ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত আমি কখনো কেক কাটেনি। কেক দেখলেই কান্না করতাম। কারণ বেশি মানুষ হৈ-হুল্লোড় আমার একদম পছন্দ ছিলো না, খুব ভয় পেতাম। আর বড় হয়ে এগুলোই সবথেকে বেশি ভালো লাগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড যেভাবে শুরু করল তাতে বাংলাদেশের স্মৃতি অতীত। এক ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন ইংলিশরা। শুরু করলেন জো রুট শেষ করলেন বেন স্টোকস। ভারতীয় বোলিং সেনসেশন কোনও কাজেই লাগল না। শেষ পর্যন্ত জাদেজা, অশ্বিন, সামি, উমেশদের নামের পাশে উইকেট লেখা হলেও ততক্ষণে ইংল্যান্ডের রান ছাড়িয়ে গিয়েছে ৫০০র বাউন্ডারি। যখন শেষ করল তখন ইংল্যান্ড ৫৩৭। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের রান কোনও উইকেট না হারিয়ে ৬৩। ক্রিজে রয়েছেন দুই ওপেনার মুরলী বিজয় (২৫) ও গৌতম গম্ভীর (২৮)।
প্রথম দিন শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। সেটা যে সাময়িক ছিল তা বোঝা গেল বেলা বাড়তেই। প্রথম দিনের শেষে ১২৪ রান করে প্যাভেলিয়নে ফিরেছিলেন জো রুট। যদিও সেই আউট বিতর্কিত। প্রশ্ন উঠছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও। এর মধ্যেই ৯৯ রান করে প্রথম দিনের শেষে অপরাজিত থেকে যান মঈন আলি। পরের ভোরের শুরুটাই যে হবে তাঁর সেঞ্চুরিতে তা নিয়ে কোনও সংশয় ছিল না। কিন্তু তাঁর সঙ্গে ১৯ রান করে থেকে যাও বেন স্টোকসও যে তৈরি হচ্ছিলেন ভিতরে ভিতরে তা কে জানত।
দ্বিতীয় দিনমহম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে ১১৭ রান করে যান মঈন আলি। তিনি যখন প্যাভেলিয়নে ফেরেন তখন ইংল্যান্ড ৩৪৩/৫। সেখান থেকে ইংল্যান্ড ইনিংসের হাল ধরেন বেন স্টোকস। তাঁর ব্যাট থেকে আসে ১২৮। উমেশ যাদবের বলে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাকি কাজটি করে যান বেয়ারস্ট ও জাফর আনসারি।
প্রথম ইনিংসে ভারতের সব বোলাররাই উইকেট পেলেন। দুটো করে উিকেট নেন মহম্মদ সামি, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। তিন উিকেট রবীন্দ্র জাদেজার। শেষ উইকেটটি নিয়ে ইংল্যান্ডের দৌঁড় থামান অমিত মিশ্রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a9স্পোর্টস ডেস্ক: গত ৮ নভেম্বর সাকিব আল হাসান ও শিশির দম্পতির একমাত্র রাজকন্যা আলাইনা হাসান অব্রির একবছর পূর্ণ হয়েছে। ঘরোয়াভাবে সেদিন বাবা মায়ের সঙ্গে জন্মদিন পালন করলেও তার একদিন পর বিশাল আয়োজনে পালন করা হয় আলাইনার বার্থ ডে পার্টি।
মঙ্গলবার সন্ধ্যায় রেডিসনের ওয়াটার গার্ডেন হোটেলে জমকালো এক পার্টির আয়োজন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেয়ের প্রথম জন্মদিন ঘিরে নানা অতিথির ভিড়ে ছোট পর্দার তারাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বড় পর্দার চিত্রনায়ক শাকিব খানও এসেছিলেন আলাইনার জন্মদিনে। পার্টিতে উপস্থিত ছিলেন সাকিবের অনেক ক্রিকেট সহযোদ্ধারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexন্যাশনাল ডেস্ক: ভারতে ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ করে দেয়ায় উদ্বিগ্ন করে তুলেছে বাংলাদেশের বহু মানুষকে।
প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১৩ লাখের মতো মানুষ ব্যবসা, চিকিৎসা এবং পর্যটনের জন্য ভারতে যায়। এদের মধ্যে অনেকে আছেন যারা প্রায়ই ভারতে আসা-যাওয়া করে। তাদের অনেকের কাছেই নগদ ভারতীয় রুপী জমা থাকে। শুধু বাংলাদেশীরাই নয়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরাও বেশ ঝামেলায় পড়েছেন।
মঙ্গলবার ভারতে ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ করার পর বহু মানুষ ভিড় জমিয়েছেন ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে। কিন্তু নিজেদের কাছে থাকা সে রুপী তারা বিনিময় করতে পারেননি। কারণ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো ৫০০ এবং ১০০০ রুপীর ভারতীর নোট গ্রহণ করছে না।
ঢাকার একটি মানি এক্সচেঞ্জের কর্মী ফারুক হোসেন জানিয়েছেন তাদের কাছে প্রায় ৬৫ হাজার ভারতীয় রুপী আছে যার সবগুলোই ৫০০ এবং ১০০০ রুপীর নোট। ফারুক বলছিলেন ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ করার সিদ্ধান্তে তিনি বিপাকে পড়েছেন।
যারা বৈধভাবে এসব রুপী এনেছেন তাদের কোন সমস্যা নেই। কিন্তু যাদের হাতে বৈধ রুপীর কোন কাগজ-পত্র নেই তারা এখন দিশেহারা। বাংলাদেশে যাদের হাতে নগদ ভারতীয় রুপী আছে তাদের অনেকেরই বৈধ কোন কাগজপত্র নেই। ফলে তারা ৫০০ এবং ১০০০ রুপীর নোট কোথাও বিনিময় করছেন না।
বাংলাদেশ থেকে যারা প্রায়শই ভারতে যাতায়াত করেন তাদের অনেকেই কোন ঘোষণা ছাড়াই ভারতীয় মুদ্রা আনা-নেয়া করেন। এদের মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছেন ভারতের সাথে যারা অবৈধভাবে ব্যবসা করেন।
সাতক্ষীরার জেলার একজন ব্যবসায়ী প্রায়ই চোরাই পথে ভারত থেকে পণ্য আনেন। নাম প্রকাশে অনিচ্ছুক সে ব্যবসায়ী জানালেন, তার কাছে প্রায় দেড় লাখ ভারতীয় রুপী আছে। এগুলোর মধ্যে এক লাখেরও বেশি ৫০০ এবং ১০০০ রুপীর নোট।
এ রুপী নিয়ে তিনি এখন কী করবেন তা বুঝে উঠতে পারছেন না। চোরাই মার্কেটে কিছুটা লোকসান দিয়ে তিনি সেগুলো বিনিময় করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।
যশোরের একজন ব্যবসায়ী আবুল হোসেন জানালেনÑ যারা বৈধভাবে ব্যবসা করছেন তারাও বেশ ঝামেলায় পড়েছেন। ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি-রপ্তানি হয় যশোরের বেনাপোল বন্দর দিয়ে।
হোসেন বলেন, “ভারতীয় রপ্তানিকারকরা আমাদের মাল দিতে পারছেন না। কারণ তারা জানিয়েছেন যে তারা মাল কিনতে পারছেন না নোট নিষিদ্ধ হয়ে যাবার কারণে।”
শুধু বাংলাদেশী ব্যবসায়ীরা নয়, যেসব ভারতীয় বাংলাদেশে বসবাস করছে তারাও এখন বেশ চিন্তিত।
ঢাকায় একটি মানি এক্সচেঞ্জের সামনে দেখা হলো ভারতীয় দু’জন তরুণী মারিয়া এবং হাদিকার সাথে। তারা দু’জনেই বাংলাদেশের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন গত কয়েক বছর ধরে।
মারিয়া জানালেন , “আমার কাছে অনেক ক্যাশ আছে। আমি একজন স্টুডেন্ট। সেজন্য আমাকে ক্যাশ রাখতেই হবে। প্রায় ৫০ হাজার রুপীর মতো আছে। কিন্তু এগুলো এক্সচেঞ্জ করতে পারছিনা।”
আরেক ভারতীয় তরুণী হাদিকা বলছিলেন সমস্যা এতটাই প্রকট যে সেটা বলে বোঝানো যাবেনা। তার কাছে প্রায় ত্রিশ হাজার রূপীর মতো আছে। হাদিকা জানালেন তিনি চারটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গিয়েছিলেন কিন্তু কেউ এ রুপী বিনিময় করতে চাচ্ছে না।
হাদিকা বলেন, “কেউ এটা নিতে চাচ্ছে না। আমার তো টাকার দরকার। সেজন্য এ নগদ রুপী রেখেছিলাম। এখন মনে হচ্ছে আমার সবগুলো রুপী নষ্ট হবে। এ সমস্যার সমাধান হওয়া জরুরী।”
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কিংবা যেসব বাংলাদেশীর কাছে নগদ রুপীর বৈধ কাগজ-পত্র আছে তারা এখানকার ব্যাংকে সেগুলো জমা দিয়ে মুদ্রা বিনিময় করতে পারবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং এক্ষেত্রে তাদের খুব বেশি কিছু করণীয় আছে বলে তারা মনে করছেন না।
তবে ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ হবার পর বাংলাদেশে ভারতীয় ১০০ রুপীর কদর বেশ বেড়েছে। মঙ্গলবার থেকেই বাংলাদেশের মানি এক্সচেঞ্জগুলোতে সহজে ১০০ রুপীর নোট পাওয়া যাচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: পৌর আ.লীগের একাংশের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মুন্সী ইমাদ উদ্দিন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মোমীন উল্লাহ মোহন, আলমগীর হাসান আলম, যুগ্ম সম্পাদক মীর মাহমুদ আলী আবীর, জয়নুল আবদীন জসী, শাহাঙ্গীর হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী ইকবাল হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফীনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা প্রমুখ। এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন জেলা আওয়ামীলীগের বিগত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ ও পৌরসভার কমিটির সমন্বয়হীনতার কারণে স্ব স্ব ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যকে নিয়ে ৫ সদস্যেন কমিটি করে ২৬ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু জেলা আ.লীগের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে পৌর আ.লীগের তথাকতিত সভায় গঠনতন্ত্র পরিপন্থীভাবে ৫নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে। সভায় বক্তারা আরো বলেন, ‘পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ গত ৯ ডিসেম্বর পৌর আওয়ামীলীগের একতরফা কার্যনির্বাহী কমিটির সভায় পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে। যা পৌর আওয়ামীলীগের গঠনতন্ত্র পরিপন্থী।’ প্রতিবাদ সভায় পৌর আওয়ামীলীগের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest