
সখিপুর প্রতিনিধি: সাধারণ মানুষের হয়রানী কমাতে এবং সঠিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখক, অফিস সহকারিসহ কর্মরতদের পরিচয় পত্র প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি অফিসারের কার্যালয়ে উক্ত পরিচয়পত্র প্রদান করা হয়। সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার নারায়ন চন্দ্র মন্ডল সকলের হাতে পরিচয়পত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দলিল লেখক নজরুল ইসলাম, ওয়ালীউল¬াহ, কালী চরণ স্বর্ণকার, হাজের আলী, সন্তোষ কুমার সরকার, রমজান আলী, প্রফুল্য কুমার তরফদার, এস.এ. জামান, শেখ মমিনুল ইসলাম, মোঃ মানিক গাজী, শেখ মোকররম হোসেন, আবুল কালাম আজাদ, প্রশান্ত কুমার মন্ডল, শেখ মারুফ হোসেন, আবু তালেব, আকবার হোসেন, শেখ আবু হাসান সাঈদ, শেখ মনিরুল ইসলাম, শেখ হাসাৃনুজ্জামান, মশিউর রহমান, আবদুল¬াহ আল মামুন, শেখ জাহিদ আলমসহ সকল দলিল লেখক, অফিস সহকারিসহ কর্মকর্তারা।



বিনোদন ডেস্ক : আলিয়া ভাট ও রণবীর কাপুরঅনেক দিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ও পতৌদির প্রয়াত নবাব মনসুর আলী খানের জীবন নিয়ে বলিউডে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো হবে। কিন্তু ছবির প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। মনসুর আলীর স্ত্রী বলিউডের গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর চাইছেন এই ছবিতে তাঁর চরিত্রে আলিয়া ভাট অভিনয় করুন। আর টাইগার পতৌদির চরিত্রে তিনি রণবীরকে দেখার ইচ্ছা প্রকাশ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে ঘুষ গ্রহণের অভিযোগে আটক করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি তেল কোম্পানির কাছে থেকে ২০ লাখ মার্কিন ডলার ঘুষ নেয়ার অভিযোগ উঠে এই রুশ মন্ত্রীর বিরুদ্ধে।
আন্তর্জাতিক ডেস্ক: বিংশ শতাব্দীর মার্কিন কূটনীতিক দ্বিতীয় অ্যাডলাই ই. স্টিভেনসন। বুদ্ধিদীপ্ত আচরণ ও কথার জন্য সুপরিচিত এই প্রাক্তন ইলিনয় গভর্নরের একটি উক্তি বেশ বিখ্যাত: “আমেরিকায় যে কেউ প্রেসিডেন্ট হতে পারে। এই ঝুঁকিটা তোমাকে নিতেই হবে” (In America, anybody can be president. That’s one of the risks you take.)। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই উক্তিটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বারবার ঘুরে ফিরছে।