ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশের কাছে পাকিস্তানের অর্থ দাবি ভিত্তিহীন, উল্টো বাংলাদেশই তাদের কাছে টাকা পায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় তিনি আরো বলেন, যেহেতু বাংলাদেশই তাদের কাছে টাকা পায়। সেই দাবিতে বাংলাদেশ যেন সোচ্চার হতে না পারে সেজন্য এমন কথা বলছে তারা।
মুক্তিযুদ্ধের কথা স্মরণ টেনে তিনি আরো বলেন, ৭১ সালে তারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। এদেশের অবকাঠামোগত অনেক ক্ষতি সাধন করেছে। পাশাপাশি ৭১ সালের আগে যেসব মিল কারখানা তারা চালাতো সেসব থেকে যতো আয় হতো, তার কোনো কিছুই বাংলাদেশের উন্নয়নে ব্যয় না করে পাকিস্তানে পাঠিয়ে দিত। তাই এখন বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন অর্থ দাবি মিথ্যা।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯.২১ বিলিয়ন পাকিস্তানি রূপি) টাকা পাওনা আছে দাবি করে তা ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জুন পর্যন্ত এসব সম্পদের মূল্য নির্ধারণ করেছে তারা।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনটিতে আরো বলা হয়, ৭১ পূর্ববর্তী সময়ে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল তা বর্তমানে ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্য দিয়ে প্রকৃত পাওনা নিরুপণ করা হয়েছে।
স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) দেশটির সব বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে অর্থের পরিমাণ নির্ধারণের জন্য চিঠি দিয়েছে। ওই চিঠিতে তাদের বাংলাদেশ ও ভারতের কাছে পাওনা নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে।
এসবিপির হিসাবে, বাংলাদেশ ও ভারতের কাছে মোট ১ হাজার ৫২৫ কোটি রুপি পাবে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের কাছে ৭০০ কোটি আর ভারতের কাছে পাবে ৬০০ কোটি রুপি।

স্পোর্টস ডেস্ক: বিপিএল ২০১৬ আসরের প্রথম পর্ব অর্থাৎ ঢাকা পর্বের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। প্রথম পর্বের খেলা শেষে বিপিএল চতুর্থ আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে।
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বয়স অনেক হয়ে গেছে। তাই আর সর্বোচ্চ ২ বার বাজেট ঘোষণা করতে পারেন তিনি।
বিনোদন ডেস্ক: নিখোঁজ থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস ফিরছেন বলে গুঞ্জন উঠেছে। তার ফেরার গুঞ্জন নিয়েও ছড়াচ্ছে ডালপালা। যার পুরোটাই রয়েছে শাকিব খানকে ঘিরে! কেউ কেউ আবার বলছেন, মা হয়েছেন অপু!
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ুর প্রভাবে যে অভিবাসন সমস্যা সৃষ্টি হয়েছে সেটি সমাধান করতে না পারলে আমরা এসজিডির লক্ষ্য অর্জন করতে পারব না। গত বছর প্যারিসে যে ঐতিহাসিক জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা এখন বাস্তবায়নের সময় এসেছে।
বিশেষ ডেস্ক: পুরুষের শার্টের বোতাম খোলা-লাগানোর ব্যবস্থা থাকে ডানদিকে আর নারীর শার্টে থাকে ঠিক তার উল্টো অর্থ্যাৎ বাঁমে। কিন্তু কেন এমন থাকে? এ ব্যাপারে বিভিন্ন তত্ত্ব প্রচলিত আছে। আছে যুক্তি-পাল্টা যুক্তি। জেনে নিন এমন কিছু যুক্তি যা নিয়ে হয়ত কখনোই ভাবা হয়নি-
স্পোর্টস ডেস্ক: চলতি বছর বিশ্বকাপ বাছাইপর্বে একটি ম্যাচেও হারেনি ব্রাজিল। আটটি ম্যাচে মাঠে নেমে ২টিতে ড্র করেছে। আর জিতেছে ছয়টিতে। সর্বশেষ আজ সকালে পেরুর বিপক্ষে জয় পেয়েছে ২-০ গোলে।
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি নিজে করেছেন একটি গোল। পরে লুকাস পাতো ও আনহেল দি মারিয়াকে দিয়ে করিয়েছেন আরো দুটি গোল। মেসির ছন্দে ফেরার দিনে আর্জেন্টিনাও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ফিরল সঠিক পথে।