অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো দৃঢ় করার লক্ষ্যে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে নবাগত দল রাজশাহী কিংসকে ৩ রানে পরাজিত করেছে আরেক নবাগত খুলনা টাইটান্স।খুলনা টাইটান্সের দেওয়া ১৩৪ রানের টার্গেট ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ফলে ৩ রানের জয় পায় মাহমুদউল্লাহর খুলনা। জয়ের জন্য অপেক্ষা করতে হয় শেষ বল পর্যন্ত।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনাটা শুধু যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। গুরুত্বের খাতিরেই এই নির্বাচন যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বজনীন হয়ে ওঠে। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম ছিল না।
ডেস্ক: বিভিন্ন সময় নারীদের নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করেছেন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্প মার্কিন নারীদের ভোট একদমই পাবেন না বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু ঘটনা ঘটেছে অন্যরকম, আশঙ্কা কাটিয়ে মার্কিন নারীদের ভোট পেয়েছেন। শ্বেতাঙ্গ নারীদের ভোট ঢালাওভাবে পড়েছে ট্রাম্পের ঘরে।
অনলাইন ডেস্ক: গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডা, ওহাইয়ো এবং নর্থ ক্যারোলিনাতে হেরে যাওয়ার পর হিলারি শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। হিলারি প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করা প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিপাকে রয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ভোটজ্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। হোয়াইট হাউসে কে যাচ্ছেন, তা নিয়ে দুই দলের নেতা-সমর্থকদের মধ্যেও চলছে তুমুল উত্তেজনা।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের প্রাথমিক ফলে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই চলছে। এতে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।