সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

dsc02397
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিসেস্ সেলিনা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। এ সময় তিনি বলেন, ‘সাতক্ষীরায় নারী খেলোয়ারদের অংশ গ্রহণে এ বিপুল সমাগম প্রমাণ করে এ জেলার নারীরাও খেলাধুলায় এগিয়ে। দেশের অর্ধেক নারী। নারীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। নারীরা বিভিন্ন ক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খেলাধুলার মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি সত্য, সুন্দর এবং শৃঙ্খলার মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখবে নারীরা।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, জেলা পুলিশ সুপার পতœী মেহের নিগার আক্তার, ৩৮ বিজিবি অধিনায়ক পতœী রিদোয়ানা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পতœী শাহনাজ বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পতœী রঞ্জনা মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার পতœী শারমিন আক্তার সোমা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, এড. ফরিদা আক্তার বানু, মমতাজুন্নাহার ঝর্ণা, সাহানা মুহিদ, জ্যোন্সা দত্ত, কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মো. আহম্মদ আলী সরদার, কাজী কামরুজ্জামান কাজী, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, এ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনা করেন সৈয়দ হায়দার আলী তোতা, ক্রীড়া শিক্ষক ভদ্রকান্ত, মো. আকবার আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিবি খাদিজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc02386
নিজস্ব প্রতিবেদক : “ সেবার মান বৃদ্ধি করি সবার প্রত্যাশা পূরণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। জেলা প্রশাসক তার বক্তব্যে সেবার মান বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মা ও শিশুদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডাঃ জি.এম মুজিবুর রহমান প্রমুখ। প্রজেক্টরের মাধ্যমে মূলপ্রতিপাদ্য উপাস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নকিবুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ প্রবীর মুখার্জী ও মো. রফিকুল ইসলাম। আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি.এম আবুল হোসাইন : ঝাউডাঙ্গা ইউনিয়নের মোহনপুরে বিষপানে আত্মহত্যা করেছে ৭ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। জানা যায়, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মিনা খাতুন (১৩) অজ্ঞাত কারণে বাড়িতে থাকা বিষপান করে আত্মহত্যা করেছে। নিহতের বাবা শহিদ হোসেন জানান, মিনা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে তাকে তুজলপুর বাজারের ডা. মোফাখ্খারুল ইসলামের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়। এরপর তার মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্ল্যা বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

kalaroa-photo
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ের উপর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান (মহিলা) সেলিনা আনোয়ার ময়না, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা জেসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার আক্তার, হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সচিব এবং উপজেলার পৌর ও ইউনিয়নের বিবাহ রেজিষ্ট্রারবৃন্দ। সভায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, অভিভাবকদের সন্তানের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকাতে হবে। তিনি এ বাল্য বিবাহের জন্য উপজেলার সকল সচেতন মানুষকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিয়ের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এ সময় তিনি বলেন, অল্প বয়সী ছেলে মেয়েদের বয়স প্রমানের ক্ষেত্রে অনেক সময় জালিয়াতি করে নোটারী পাবলিকের আশ্রয় নেয়, এই নোটারী পাবলিকের ক্ষেত্রে কোন রকম প্রতারণার বিষয় ধরা পড়লে রেজিষ্ট্রারদের বিয়ে না পড়ানোর জন্য নির্দেশ দেন তা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের পৃথক দুটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মুরারীকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় বুধবার কলারোয়া থানায় সহিদুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আশরাফুজ্জামান জানান, মুরারীকাটি গ্রামে তার পিতা সহিদুল ইসলামের পৃথক দুটি ৫৫ বিঘা মাছের ঘেরে সোমবার গভীর রাতে পূর্ব শত্রুতার কারনে বিষ প্রয়োগ করে তাদের চাষকৃত বিভিন্ন মাছের চারা ও বড় মাছসহ ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সময় তার পিতা আ.লীগ নেতা সহিদুল ইসলাম ঢাকাতে থাকায় থানায় মামলা করতে এক দিন দেরি হয়েছে। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার কারনে তাদের মাছের ঘেরে বিষ প্রয়োগ করায় মুরারীাটি গ্রামের সলেমান মল্লিাকের ছেলে সাইদুর রহমান মল্লিক (৪৫), একই গ্রামের মৃত, মোমিন গাজীর ছেলে নেছার আলী গাজি (৪৪), দাউদ মিস্ত্রির ছেলে আমজাদ হোসেন (৪০), মৃত, ওয়াজেদ আলীর ছেলে ছবেদ আলী (৪০) ও মৃত, বদুল্য হাজরার ছেলে নরিম হাজরা (৫০)সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা (নং- ১২) দায়ের করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে জানান, আ.লীগ নেতা সহিদুল ইসলামের দুটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করার ঘটনায় তার ছেলে আশরাফুজ্জামান বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত তিন/চার জনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের আটকের জন্য থানা পুলিশ অভিযান শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালায় আন্তঃ ইউনিয়ন ইউএনও কাপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকালে তালা সরকারি কলেজ মাঠে খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশ ৫-০ গোলের ব্যবধানে কুমিরা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। তালা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন খেলায় সভাপতিত্ব করেন। উক্ত খেলায় অতিথি ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, কুমিরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, রিপোটার্স ক্লাব ও তালা বাজার বণিক সমিতির সভাপতি মীর জাকির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী আমিনুল হক আফরা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ। খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশের সবুজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।  খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সঞ্জয় কুমার বিশ্বাস এবং ধারাভাষ্য প্রদান করেন শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর। শত শত দর্শক উক্ত আকর্ষনীয় খেলাটি উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছে বঙ্গবন্ধু কাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। গতকাল উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা ৪ আসনে এম,পি’র পৃষ্টপোষকতায় গতকাল ছিল ২য় সেমি ফাইনাল খেলা। প্রতিদন্দিতাপূর্ন খেলায় ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এম পি,এস এম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তেজনা পূর্ন খেলাটি উপভোগ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওঃ ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আজিজুল হক সহ অনান্য ইউপি চেয়ারম্যান বৃন্দ, ক্রীড়া সংস্থার নেত্রী বৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। খেলাটি পরিচালনা করেন মোঃ জিল্লুর রহমান। সহযোগি রেফারীর দায়িত্ব পালন করেন জুলফিকার হোসেন ও মনির হোসেন। ৪র্থ রেফারীর দায়িত্বে ছিলেন মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজেস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার ০২ নং বুধহাটা ইউনিয়নের ০৯ নং ওয়াডে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিতরণে ব্যাপক অনিয়মের সংবাদ প্রকাশের পর এলাকায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। হাট-বাজার থেকে শুরু করে চায়ের স্টল গুলোতে মূল আলোচনার বিষয় এখন ০৯ নং ওয়ার্ডের যে সকল হতদরিদ্ররা রেশন কার্ড থেকে বঞ্চিত হয়েছেন এবং যে সকল বৃত্তবানরা রেশন কার্ড পেয়েছেন তাদের নামের তালিকা নিয়ে। অতিদরিদ্রদের কার্ড না দিয়ে অধিকাংশ রেশন কার্ড দেওয়া হয়েছে জামাতের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতা কর্মি ও সম্পদশালীদেরকে। দুস্থ ও অসহায়দের সস্তায় চাউল দেওয়ার উদ্দেশ্যে সরকার রেশন কার্ড প্রথা চালু করলেও সরকার ও মন্ত্রালয়ের কঠোর হুশিয়ারী উপেক্ষা করে বিএনপি-জামায়াত সমর্থিত ০৯ নং ওয়ার্ড মেম্বর মতিয়ার রহমান কার্ড বিতরণ করেছেন জামায়াত নেতা, নিজ দলীয় ও অবস্থাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে। অভিযুক্ত ওয়ার্ডের নৈকাটি গ্রাম ঘুরে দেখাগেছে, আশাশুনি উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী জি ফুল বাড়িয়া মাদ্রাসার শিক্ষক নাশকতাসহ একাধিক মামলার আসামি নৈকাটি গ্রামের মোঃ মোশাররফ হুজুরের ছেলে প্রতাপনগর মাদ্রাসার শিক্ষক মোঃ মামুন হোসেন পেয়েছেন ১০টাকা কেজি দরে চাউল ক্রয়ের রেশন কার্ড (কার্ড নং-২০৬৭)। মামুন হোসেনের মা জোবেদা খাতুন নৈকাটি দাখিল মাদ্রাসার শিক্ষিকা ও উপজেলা মহিলা জামায়াতের শীর্ষ স্থানীয় নেত্রী। একই গ্রামের মৃত: নুর মুহম্মদ গাজীর পুত্র বুধহাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি, নাশকতাসহ একাধিক মামলার আসামি (বর্তমান কারাগারে) নৈকাটি মাদ্রাসার শিক্ষক মাও: মোঃ আব্দুল ওয়াদুদ গাজী পেয়েছেন রেশন কার্ড (কার্ড নং-১৯৫৩)। অনুরুপ ভাবে রেশন কার্ড পেয়েছেন মৃত: ইনতাজ মোড়লের পুত্র সাবেক ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ইয়াছিন আলী মোড়ল (কার্ড নং-২০৫২)। বাদ যায়নি তার তিন সহদর মহাসিন মোড়ল, ফেরদাউস ম্ড়োল ও হারুনুর রশিদ (কার্ড নং- যথাক্রমে ২০৭০, ২০২৪ ও ১৮৯৭)। মাও: আব্দুল ওয়াদুদ গাজীর শ্বাশুড়ি জামায়াতের সক্রিয় সদস্যা, একাধিক মামলার আসামি নৈকাটি গ্রামের বাবুর মা ফিরোজা পেয়েছেন কার্ড(কার্ড নং-১৯৪৩)। কার্ড পেয়েছেন মাও: আব্দুল ওয়াদুদ গাজীর তিন মামা শ্বশুর জামায়াতের সক্রিয় সদস্য মৃত: জাফর মোড়লের পুত্র সফিকুল মোড়ল, ছাইফুল মোড়ল ও নাজমুল মোড়ল (কার্ড নং- যথাক্রমে ২০৬১, ১৯৪২ ও ২০৫৭)। কার্ড দেওয়া হয়েছে ১৫ বিঘা ঘের মালিক মোঃ শাহাদাৎ আলী মোড়লের পুত্র জাহাঙ্গীর আলমকে (কার্ড নং-২০৬৬)। নৈকাটি পশ্চিম পাড়ার পুলিশের চাকরী জীবির পিতা মৃত: আব্দুর রহমান সরদারের পুত্র নেছার সরদার পেয়েছেন রেশন কার্ড (যার নং-২০৫৫)। এমনকি নিজ দলিয় ইসমাইল সরদারের পুত্র রুহল আমিন সরদারকে দেওয়া হয়েছে ২টি কার্ড (যার নং-২০৫৪ ও ১৯৩৯)। এছাড়া বয়োস্ক ভাতার পাশাপাশি রেশন কার্ড পেয়েছেন মৃত: আনছার মোড়লের পুত্র করিম মোড়ল, মৃত: ইসমাইল মি¯ী¿র পুত্র মোস্তাক মিস্ত্রী ও হরমুজ গাজীর পুত্র রশিদ গাজী (যাদের কার্ড নং- যথাক্রমে ১৯১৪, ১৯২৫ ও ১৮৪৭)  একই ভাবে ওয়ার্ডের রেশন কার্ড পাওয়ার যোগ্য বহু অসহায় দুস্থদের বঞ্চিত করে বহু ধনী শ্রেণির লোককে দেওয়া হয়েছে এই রেশন কার্ড। নৈকাটি উত্তর পাড়ার সবচেয়ে দুস্থ ও অসহায় ৪টি পরিবারের ৩টি পরিবার মৃত: রহিম সরদারের স্বামী পরিত্যক্তা কন্যা মাহাফুজা খাতুন(৬৫), আফাজদ্দীন সরদারের পুত্র কুরমান সরদার(৪৫), মৃত: ঈশার আলী মোড়লের পুত্র সফিকুল মোড়ল রেশন কার্ড পাওয়ার যোগ্য হয়েও তারা কার্ড পাননি। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বব মতিয়ার রহমান জানান, ওগুলো ভুল বসত হয়েগেছে। বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রকৌশলি আ ব ম মোছাদ্দেক জানান, আমি বার বার আমার ইউপি সদস্যদেরকে বলেছি সরকারি অনুদান বিতরণে কোন রকম অনিয়ম যেন না হয়। সব সময় আমার নির্দেশ ছিলো গরিবের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা জানায়, পত্রিকায় নিউজ দেখে রেশন কার্ড বিতরণে অনিয়মের বিষয়টি জানতে পারলাম। বুধহাটা ইউপির ০৯ ওয়ার্ডের রেশন কার্ড বিতরণে অনিয়মের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত টিম গঠন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest