
নিজস্ব প্রতিবেদক: ৩ নভেম্বর সাতক্ষীরায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা জেলা স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দ জয়নুল আবেদিন জসি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জী, সংগঠনের সাধারণ সম্পাদক ডা: মুনসুর আহমেদ, সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন আলম, উপস্থিত ছিলেন, শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সৈয়দ সাহিদ হাসান রেবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জি এম নূরুল হক প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর চার নেতাকে সরকারে যোগ দেয়ার প্রস্তাব দেয় সে সময়ের ক্ষমতা দখলকারী মুশতাক আহমেদ। কিন্তু চারজন সে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাদেরকে আটক করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি করা হয়। ওই ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও মোহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কয়েকজন সদস্য। কিন্তু যে উদ্দেশ্যে তারা নেতাদের হত্যা করেছিল। তাদের সে উদ্দেশ্যে সফল হয়নি। আর তা কখনো হবে না। পরে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


স্পোর্টস ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শিনা চৌহান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে উপস্থাপনা করে আলোচনায় উঠে আসেন। বিপিএলের দ্বিতীয় আসরেও শিনা চৌহান উপস্থাপনা করেছিলেন। তৃতীয় আসরে অনুপস্থিত থাকলেও এবারের চতুর্থ আসরে আবারও বিপিএল উপস্থাপনা করতে যাচ্ছেন শিনা চৌহান। এমনটিই জানিয়েছেন চ্যানেল নাইনের অনুষ্ঠান-প্রধান তানভীর খান।
ন্যাশনাল ডেস্ক: বর্তমান সরকারের মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ন্যাশনাল ডেস্ক: পঞ্চাশের দশকে আড়াই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন হাকিমপুরী জর্দার মালিক মো. কাউছ মিয়া। তাঁর সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা। আর কাউছ মিয়াই দেশের শীর্ষ করদাতা।
অনলইন ডেস্ক: রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের জীবনে এমন ভয়ানক দিন স্বাধীন বাংলাদেশে এর আগে কখনো আসেনি।
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার লাবসায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গ্রামবাসী ধর্ষক মজিদ পাটোয়ারীকে হাতেনাতে ধরে গাছে বেঁধে রাখেন। কিন্তু আটক ধর্ষককে কিছু সময়ের মধ্যে ছাড়িয়ে নিয়ে যান যুবলীগের এক নেতার নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা। শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।