সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

চলতি ইরি /বোরো মৌসুমে প্রান্তিক ও পিছিয়ে পড়া কৃষকের ধান কেটে দিলেন সাতক্ষীরা জেলা ও পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ। ৩ মে বুধবার সাতক্ষীরা পৌর ১ নং ওয়ার্ডে থানাঘাটা গ্রাম সংলগ্ন ধান ক্ষেতে এই ধান কাটা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ধান কাটতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি, সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান জুয়েল, বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবলুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম,

সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ শফিউদ্দিন ময়না, পৌর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশিদ হাসান চৌধুরী বাবু,

সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান,পৌর ১ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের মোড়লসহ কৃষকলীগ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা থেকে আব্দুল করিম খোকন (৮০) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরিপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বলে জানা গেছে।

বুধবার (৩ মে) সকালে তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন তার স্বজনরা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আব্দুল করিম খোকন শারিরীকভাবে অসুস্থ ছিলেন।

বেশ কিছুদিন আগে তিনি প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন করিয়েছেন। এরপর থেকে শারিরীক যন্ত্রনায় অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি। আজ সকালে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহর প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা।
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার।
তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাল্যে কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন  পূনঃনির্মান কাজের উদ্বোধন  করা হয়েছে। বুধবার (৩ রা মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এ  ক্লিনিকের নতুন ভবন  পূনঃনির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ফরহাদ জামিল, এইচ ই ডি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন,সদর উপজেলা স্বাস্থ্য অফিসের এম টি ই পি আই শেখ মহিবুর রহমান,সাতক্ষীরা মেডিকেল কলেজের এম টি ই পি আই মোঃ ফারুক হাসান,পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন,শাল্যে কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি ডাঃ দেলোয়ার হোসেন, ঠিকাদার মোঃ উইনুচ আলী (চাকলা) প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্যকর্তৃপক্ষ সরকারী অনুমোদনহীন দুটি ফ্যাক্টরীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্যবহার অনুপোযী ও মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, ঘনচিনি, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভারসহ ১৮ বস্তা বিভিন্ন মালামাল জব্দ করেছে। এ সময় দুটি কারখানা মালিককের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। জব্দকৃত মালামাল গুলো পরে ধ্বংস করা হয়।
অভিযানে নামপরিচয় বিহীন বাচ্চাদের ড্রিংকস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক শহরের মুনজিতপুর এলাকার হাসান আলীকে ৫০ হাজার ও জননী আইসক্রীম ফ্যাক্টরীর মালিক জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিপুরে নামপরিচয় বিহীন হাসান আলীর প্রতিষ্ঠানে প্রথমে অভিযান চালানো হয়। এ সময় সেখানে গিয়ে দেখা যায় তাদের মোড়কে ঠিকানার জায়গায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের নাম দিয়ে তারা বাচ্চাদের ড্রিংকস বিক্রয় করে আসছিলো। এছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্সও নেই। সেখান থেকে বিপুল পরিমান ক্ষতিকারক টেক্সটাইলের রং, ঘনচিনি ও ফ্লেভার জব্দ করা হয় এবং মালিক হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই এলাকার জননী আইসক্রীম নামের আরেকটি প্রতিষ্ঠানকে স্যাকারিন ও ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রীম তৈরীর অপরাধে কারখানা মালিক জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাজমুল হাসান আরও বলেন, জব্দকৃত বাচ্চাদের ড্রিংকসসহ ১৮ বস্তা বিভিন্ন মালামাল পরে ধ্বংস করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এসএসসির পরীক্ষাকেন্দ্রগুলোর পরীক্ষাকক্ষে দেওয়াল ঘড়ি দেওয়ার পরামর্শ দিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। মঙ্গলবার পরীক্ষার দ্বিতীয় দিনে কলারোয়ার সবগুলো কেন্দ্রে এ পরামর্শ অনুসরণ করতে দেখা যায়।

এতে করে পরীক্ষার্থীরা সময়ের সাথে মিল করে তাদের পরীক্ষা সুসম্পন্ন করতে পারবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তা আরও এগিয়ে নিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হাতে ৫ টি দেওয়াল ঘড়ি তুলে দিলেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক স্পন্দন প্রতিনিধি আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক আবুল বাশার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল প্রমুখ। উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষার্থীদের হাত ঘড়ি ব্যবহারের উপর কর্তৃপক্ষের সম্মতি না থাকায় বিকল্প হিসেবে পরীক্ষাকক্ষে দেয়াল ঘড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ও মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় খুলনা রোড বঙ্গবন্ধু চত্বরের সামনে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, জেলা শ্রমিক লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আখতারুজ্জামান মহাব্বত, জাকির হোসেন টিটু, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল আজিজ বাবু, সদস্য সচিব মিজানুর রহমান, রুবেল হোসেন, অটোরিকশা অটো টেম্পু নেতা গাউস আলী, সাতক্ষীরা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শ্রমিক লীগ নেতা জাহিদ খান, বাবলু হোসেন, বি এম মুজিবুল্লা, ভোমরা বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। উপস্থিত ছিলেন বাস মিনিবাস,কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক সি বিএ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, রিকশা ভ্যান, সাতক্ষীরা লেবার ইউনিয়ন এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় টার্মিনাল এসে শেষ হয়। র‌্যালি শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক রাসানিক মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন।
সোমবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অপরিপক্ক আম বিনষ্ট করেন।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অস্বাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার অভিযান চালিয়ে সখিপুর মোড় থেকে একটি আমের ট্রাক জব্দ করা হয়। যার মধ্যে  ৩২৪ টি প্লাস্টিকের ক্যারেটে ৭টন রাসানিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম জব্দ করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অভিযান চালিয়ে  অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি ::
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে ) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি হিসাবে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান ডানলাপ যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খাঁ প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest