সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী খোড়া মিজানকে নড়াইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

৩ মে বুধবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল জেলার কালিয়া চাচুড়ী এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে খোড়া মিজানকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা। মিজান সাতক্ষীরা সদর উপজেলার চাচড়াপাথরঘাটা গ্রামের ইনছার আলীর পুত্র।

৪ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা র‌্যাব-৬ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব।

তিনি জানান, খোড়া মিজান ২০১৩ সালের আগস্ট মাসে বিপুল পরিমান ফেন্সিডিলসহ খুলনার খালিশপুরে গ্রেফতার হয়। এরপর কৌশলে জামিন নিয়ে পালিয়ে যায় খোড়া মিজান। তার অবর্তমানে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পেয়ে খোড়া মিজানকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে। মিজান নড়াইল জেলার প্রত্যান্ত অঞ্চলে আত্মগোপন করে ভাংড়ী ব্যবসা পরিচালনা করে আসছিল। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে র‌্যাব-৬ তাকে গ্রেফতার করে। মিজানকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ মেশিনে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী সরদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী সরদার (৫০) সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।
মৃতের বড় ভাই আইয়ুব আলী জানান, ইয়াকুব আলী সকাল থেকে নিজ বাড়ির উঠানে ইলেক্ট্রিক ধান ঝাড়া মেশিনে ধান মাড়াই করছিলেন। এ সময় মেশিনটি বৈদ্যুতায়িত হলে তিনি তাতে জড়িয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জাননো হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি:

কলারোয়া থানা পুলিশের অভিযানে ০৯ বোতল ভারতীয় মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৪ মে বৃহস্পতিবার কলারোয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

ফারুক হোসেন কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মৃত মোকাদ্দেস হোসেনের পুত্র। এসময় তার কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার হওয়া ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

কুয়েটের সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম গত ২০২২ সালের ১ এপ্রিল থেকে জার্মান সরকারের পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ, পারমানবিক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার সুরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট (প্লাস্টিক কর্তৃক অপূরণীয় দুষণ কমাতে টেকসই সক্ষমতা বিনির্মাণ) শীর্ষক একটি প্রজেক্ট “ প্রজেক্ট ডিরেক্টর “ হিসাবে পরিচালনা করছে।

উক্ত প্রজেক্টের সাথে প্রধান বাস্তবায়নকারী সহযোগী হিসেবে বাউহাউস-ইউনিভার্সিটি বাইমার, জার্মানি (BUW); ইন্সটিটিউট ফর সোশ্যাল-ইকোলজিক্যাল রিসার্চ (ISOE), ফ্রাঙ্কফুর্ট, জার্মানি; খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংশ্লিষ্ট রয়েছে। এছাড়াও প্রজেক্টের সাথে সরকারী সহযোগী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (MoEFCC); বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC); খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়; মংলা বন্দর/পৌরসভা ও খুলনা সিটির ২৪ নং ওয়ার্ডের নিরালা জনকল্যান সমিতি সংশ্লিষ্ট রয়েছে। উক্ত প্রজেক্টের মাধ্যমে সেকেন্ডারি ডিসপোজাল পয়েন্ট, ল্যান্ডফিল, রিসাইক্লিং শপস, মেরিন প্লাস্টিকস ও প্লাস্টিকস সাবস্টিটিউশন বাই জুটস বিষয়ক কম্পোনেন্টের উপর বিস্তর গবেষণার কার্যক্রম পরিচালিত হচ্ছে; যার ফলাফলস্বরূপ খুলনা শহর তথা মংলা পোর্ট/পৌরসভা, চট্টগ্রাম পোর্ট এলাকার সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করছে ।

প্রজেক্টটির প্রধান উদ্দেশ্য নলেজ ট্রান্সফার হাব, সচেতনতা কেন্দ্র ও একটি ওয়েস্ট ল্যাবরেটরী প্রতিষ্ঠা এবং সর্বপরি খুলনা শহরের বিদ্যমান বর্জ্য-ব্যবস্থাপনাকে আরো উন্নত, টেকসই ও স্বাস্থ্যসম্মত করার পাশাপাশি বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে খুলনা শহরের একটি মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা মাস্টারপ্ল্যান প্রণয়ন করা। এছাড়াও প্রজেক্টের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টসমূহের সমস্ত কার্যক্রম ও ফলাফল নলেজ ট্রান্সফার হাব ও সচেতনতা কেন্দ্রের বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনের মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধি করে পরিবেশকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রজেক্টের উক্ত কার্যক্রমের ধারাবাহিকতায় বাউহাউস-ইউনিভার্সিটি বাইমার, জার্মানিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভা ও কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম আজ ০৩ মে ২০২২ ইং তারিখে জার্মানির উদ্দেশ্যে রওনা করেন।

প্রফেসর রাফিজুল কুয়েটের সিভিল ইন্জিনিয়ারিং বিভাগ থেকে ২০০৩ সালের সেপ্টম্বর মাসে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং বর্তমানে তিনি একই বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি প্রায় ১৪০ টি গবেষনা আর্টিকেল দেশ বিদেশের বিভিন্ন কনফারেন্স ও জার্নালে পাবলিস্ট করেছেন। তিনি রিসার্চের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ যেমন কানাডা, ইতালী, সিঙ্গাপুর, হংকং, চীন, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে অবস্থান করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে বিশ্বসেরা গবেষকদের তালিকায় নিজের অবস্থান করে নিয়েছেন।

তিনি কুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি, খুলনা আইইবির কার্যনির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর শাখার বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে এবং খুলনা বিভাগের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাথে সংশিষ্ট থেকে দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন যেমন শিক্ষা সহায়ক স্বপ্নপূরণ, মানব কল্যাণে মানিকহার, সাতক্ষীরা এসোসিয়েশন কুয়েট, ইত্যাদির মাধ্যমে সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছেন।

তিনি সাতক্ষীরা জেলার তালা থানার মানিকহার গ্রামের এক সুনামগন্য মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি পিতা মাতার ছয় সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ সন্তান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(৩ মে) বেলা ১২টায় সাতক্ষীরা সদরের বকচরা এলাকায় বাইপাস সড়কের ধারে এই কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক
কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম । এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ।

কর্মসূচীতে বক্তারা বলেন, কম্বাইন্ড হার্ভেস্টার বিশ্বের উন্নত দেশগুলোতে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশেও আস্তে আস্তে এর প্রচলন ঘটছে। মাঠ থেকে ধান কেটে একইসাথে তা মাড়াই করা যায় কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে। এছাড়া এটি ব্যবহারে কৃষকের কষ্ট কম হয়, বৃষ্টি বা ঝড়ে ধান নষ্ট হবার সম্ভাবনা কম থাকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্লাাবনী সরকার

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল কুমার  ব্যানার্জী, নীলকন্ঠ সরকার, জাহিদুল ইসলাম, নাজমা বেগম, কামরুল ইসলাম ডালিম, মোঃ ইয়াছির আরাফাত

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। জন্ম মৃত্যু নিবন্ধন মার্চ ২০২৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হিসেবে মনোনীত হওয়ায় দেবহাটা উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহল এই অভিনন্দন জানান।
গত মঙ্গলবার ২ মে, ২৩ ইং সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে এই সম্মাননা জানানো হয়। এই সম্মাননা প্রদানের সময় সাতক্ষীরা জেলা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার, সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌসসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মনোনীত হওয়ায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর সাথে সাথে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরে দেবহাটা উপজেলা জানুয়ারি হতে মার্চ পর্যন্ত পরপর তিন মাস সাতক্ষীরা জেলার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা   প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় বজ্রপাতে জয়ন্তী রানী ধর (৪৮) নামের এক মহিলা মারা গেছেন। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের দিলীপ ধরের স্ত্রী। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল জানান,বুধবার বিকালে বোরো ধানের ক্ষেত থেকে ধান তোলার সময় এ সময় হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার সময় তিনি মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে সেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এর আয়োজনে বজ্রপাত সচেতনতায় গ্রামীণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩মে) বেলা ১১ ঘটিকায় উপজেলার বাদঘাটা গ্রামে সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বজ্রপাত সচেতনতায় উপস্থিত গ্রামীণ নারী ও পুরুষদের সাথে আলোচনা করেন। এসময় বজ্রপাত হলে কিভাবে নিজেদের রক্ষা করা যাবে সে বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম এর আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, সদস্য আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি ইসরাফিল সহ গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest