সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা তালা থানা শাখার নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮শে এপ্রিল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা তালা উপজেলা মদনপুর হাউজ চার্চ মিলনায়তনে সংগঠনের আহবায়ক রেভাঃ প্রদুত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মি:স্বপন বৈরাগী সাধারণ সম্পাদক মি:পৌল সাহা সাংগঠনিক সম্পাদক রেভাঃথিয়ফিল গাজী,আইন বিষয়ক সম্পাদক মানিক সরকার, জেলা কমিটির সদস্য পাষ্টর ডেভিড গনেশ,রাজিত বিশ্বাস প্রমুখ।

রেভাঃ প্রদুত সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনা করেন পাষ্টর হারুন সরকার।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্দেশ্য, লক্ষ্য এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, মি. স্বপন বৈরাগী, মি:পৌল সাহা,রেভাঃ থিয়ফিল গাজী, পাষ্টর ডেভিড গনেশ, পাষ্টর স্বপন সরকার প্রমুখ।
সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি: নির্মল রোজারিও স্বাক্ষরিত ২০২৩-২৫ কার্য্য নির্বাহী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার অনুমোদিত কমিটির অনুমোদনে তালা থানা কমিটির অনুমোদন প্রদান করেন, এবং সবশেষে মি:স্বপন বৈরাগী নির্বাচিত নবগঠিত কমিটির সকলের এক সংগে শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ২য় পুত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০ তম জন্মবার্ষিকীতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সাতক্ষীরা শহরের একটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান ছাত্রনেতা খায়রুল্লাহ আরাফাত,পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান ছাত্রনেতা সাকিল,

রিয়াজ, অর্পি,মুক্তিযোদ্ধা হলের সভাপতি ইকবাল হোসেন ৩নং ওয়ার্ডের সভাপতি সানজির সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজা ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল সাধারণ সম্পাদক শামিম ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুজন ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। তাই দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হলো। আশা করি এ মেলা সাতক্ষীরাবাসির হৃদয় জয় করবে।

প্রসঙ্গত ঃ এবারের এ মেলায় ১’শ টি স্টল তাদের নিজ নিজ পণ্য নিয়ে বসেছে। মেলা চলবে দু’সপ্তাহব্যাপী। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা) ।। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে সাতক্ষাীরা জেলার দেবহাটা উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন দরদি’র ৬৪ সদস্য বিশিষ্ট সম্পাদকমন্ডলী ও ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যসহ মোট ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৬ এপ্রিল’২৩ বুধবার রাত ৯ টার দিকে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাফে মুসাফিরে দরদি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিভিন্ন আলোচনান্তে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম হাসানকে সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আহসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির বিভিন্ন সম্পাদকমন্ডলী সহ অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি হিসেবে সুমাইয়া জেবিন মিশু, সহ-সভাপতি পদে যথাক্রমে ইয়াসিন হোসেন, সৌরভ ঘোষ, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন সাজু, শেখ আরাফাত হোসেন, শেখ ওয়াসিম ইকরাম, হোসাইন আরাফাত নির্বাচিত হয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এবাদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে ঝিলিক মণ্ডল, জিয়ারুল ইসলাম, পূণ্যব্রত মণ্ডল সুদর্শন, রাশেদুল ইসলাম, আফজাল হোসেন, সাইফুল্লাহ, অপূর্ব সরকার, ইব্রাহিম খলিল, আল-ফারিয়ার সুজন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রাশেদ মাহমুদ, মোশতাক আহমেদ অপু, মাহমুদ হাসান শাওন, তানজিদ আহমেদ, উম্মে সালেহা উমাইয়া ও চিরঞ্জিত ঘোষ নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদকে সাকিব হোসেন এবং উপ দপ্তর সম্পাদকে আল আমিন। অর্থ সম্পাদকে শাকিল মাহমুদ এবং উপ অর্থ সম্পাদকে সরজিৎ ঘোষ। প্রচার ও প্রকাশনা সম্পাদকে আলী আহসান মুজাহিদ এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদকে কৃষ্ণা ঘোষ। স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে সোহেল হোসাইন এবং উপ স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে বাবুল ইসলাম।
সাহিত্য সম্পাদকে শামীম হোসেন এবং উপ সাহিত্য সম্পাদকে শিল্পী রাণী পাল। সাংস্কৃতিক সম্পাদকে শাহরিয়ার অলিদ এবং উপ সাংস্কৃতিক সম্পাদকে আফিফা নাজনীন। তথ্য-প্রযুক্তি সম্পাদক হিসেবে সাগর দত্ত এবং উপ তথ্য-প্রযুক্তি সম্পাদক হিসেবে অভিজিৎ দত্ত। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে গাজী আবিদ হাসান এবং উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মোতালেব হোসেন সোহান।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল কাদের এবং উপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদক হিসেবে নয়ন পাল। ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদক হিসেবে আবু রাহাত এবং উপ ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদক হিসেবে আল আমিন। সমাজসেবা সম্পাদক হিসেবে আরিফ বিল্লাহ এবং উপ সমাজসেবা সম্পাদক হিসেবে রুহিনা আক্তার হেনা। আইন সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস লিজা এবং উপ আইন সম্পাদকে সাগর বিশ্বাস। আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে অসীম কুমার বুধুই এবং উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে একরামুজ্জামান। ছাত্রবৃত্তি সম্পাদক হিসেবে শারমিন সুলতানা এবং উপ ছাত্রবৃত্তি সম্পাদক হিসেবে হাবিবা সুলতানা। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সাব্বির হোসেন এবং উপ দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সুরাইয়া ইয়াসমিন আজমীরা।
যুব ও ক্রীড়া সম্পাদকে আবিদুর রহমান এবং উপ যুব ক্রীড়া সম্পাদক হিসেবে শিহাব জুহুরী আবির নির্বাচিত হয়েছেন।জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে তিথি রাণী ঘোষ, উপ জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে কায়েস হোসেন জয়। কর্মসূচি বিষয়ক সম্পাদক হিসেবে মাসুদ পারভেজ এবং উপ কর্মসূচি বিষয়ক সম্পাদক হিসেবে ইমরান হোসেন শান্ত। ছাত্রীবিষয়ক বিষয়ক সম্পাদক হিসেবে তাকরিম হাসান রিমি এবং উপ ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে আজমিরা নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩০ জন শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করে ৯৪ সদস্য বিশিষ্ট দরদি সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনর প্রতিনিধি :   তক্ষীরার শ্যামনগরে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল, শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা লিগ্যাল এইড কমিটি শ্যামনগর, আয়োজনে
আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মাদ হাফিজুর রহমান, ও সি সির উপজেলা অফিসার প্রনব কুমার, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ।
সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং অন্যান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত সকলকে সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যা্মনগর প্রতিনিধি :
ভারতীয় জল সীমায় দূর্ঘটনার কবলে পড়ে ৯জন নাবিকসহ ৩ মাস আটকে থাকা বাংলাদেশ জাহাজ এমভি রাফসান হাবিব-৩ কে উদ্ধার করা হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নাবিকসহ ওই জাহাজটি উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

২৮ এপ্রিল সন্ধ্যায় নীলডুমুর ১৭ বিজিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশী জাহাজ রাফসান হাবিব-৩(এম নং ০১-১২৮০) ৯জন নাবিকসহ ভারতীয় জল সীমায় দূর্ঘটনায় পড়ে। ফলে ভারতীয় জলসীমার ভেতরে হেমনগর এলাকায় দীর্ঘ ৩মাস যাবত আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছিল ৯ জন নাবিক।

বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অবগত হয়ে নাবিকসহ জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করে। পরবর্তীতে নীলডুমুর ১৭ বিজিবি’র সার্বিক সহায়তায় বিএসএফ-বিজিবি’র ব্যবস্থাপনায় কাচিকাঠি খাল দিয়ে দূর্ঘটনা কবলিত জাহাজসহ ৯ নাবিককে উদ্ধার করে নাবিকদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান করা হয়।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী গ্রামের মোস্তফার পুত্র আবুল কাশেম, একই গ্রামের মোক্তার হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন অপু, সামসেদ আলমের পুত্র আজমীর হোসেন মুন্না, লুদ্দাহখালী গ্রামের মো: সাইফুল্লাহ’র পুত্র ইউসুফ, মধ্যম সালারাট গ্রামের হাফিজ মিয়ার পুত্র বেলাল হোসেন, পূর্ব সৈয়দপুর গ্রামের মো: ওয়াসিমের পুত্র তাবাচ্ছুম ইউসুফ, ফরিদপুর জেলার গোপালপুর গ্রামের মো: মিন্টু খানের পুত্র ফাহিম খান, নড়াউল জেলার চরদিঘলিয়া গ্রামের ওলিয়ার রহমান শেখের পুত্র জাহাঙ্গীর শেখ এবং ঝালকাঠি জেলার মৃত. কাদের হাওলাদারের পুত্র জাকির হোসেন হাওলাদার।

নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, ৯জন নাবিকসহ জাহাজটি উদ্ধার করে ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে জাহাজটিসহ নাবিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি: জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা আইজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমজি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক বৃষ্ণ পদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,
পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, ডাঃ ফরহাদ জামিল, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ প্যানেল অঅইজীবী আব্দুর রাজ্জাক, উপকারভোগী মোনায়েম কবির, রউফুন নেছা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী জজ প্রদীপ কুমার ও জেবুন্নেছা।
বক্তারা বলেন, সাধারণ বিচার প্রার্থী মানুষ যাতে বিচার বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস। এ অফিসের মাধ্যমে ধনী দরিদ্র সকলকে আইনী পরামর্শ দেয়াসহ দরিদ্রদেরকে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে আদালতে। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দিয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) পিবিআই কর্মকর্তা ঘটনাস্থলে গেলে মামলার ঘটনাটি জানাজানি হয়।

মামলার আসামীরা হলেন, ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিবেদক হোসেন আলী, দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিনিধি শাহীন বিশ্বাস ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ।

মামলার বাদী সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মৃত. জব্বার সরদারের ছেলে জহুর আলী সরদার। ধারা ৩৪১/৩২৩/৩৮৫/৩৮৭/৫০৬(২য় অনুঃ)/১১৪ দÐবিধি।

মামলায় উল্লেখ করা হয়, বাদী তালার আটারই গ্রামে বাদীর শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার। মামলার আসামীরা বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ২৭ মার্চ কোম্পানীর সামনে আসামীরা পুনঃরায় চাঁদা দাবি করে ও কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

গত ২ এপ্রিল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করা হয় মামলাটি। আদালত মামলাটি আামলে নিয়ে পিবিআই সাতক্ষীরাকে আগামী ২৩ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেন বিচারক।

ঢাকা পোস্টের প্রতিনিধি সোহাগ হোসেন জানান, অনুমোদনহীন শপিং ভ্যালি সেমাই কারখানা নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এরপর ২৯ মার্চ র‌্যাব অভিযান পরিচালনা করে। সেমাই কারখানাটির বৈধ অনুমোদন না থাকায় ম্যাজিষ্ট্রেট কারখানাটি বন্ধ করে দেয়। যে অভিযোগে মামলা করা হয়েছে সেটি কাল্পনিক। সুষ্ঠ তদন্ত করলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

ঢাকা মেইলের প্রতিনিধি গাজী ফারহাদ বলেন, বিএসটিআই এর ভূয়া নিবন্ধন ব্যবহারের বিষয়ে আমি প্রতিবেদন করেছি। প্রতিবেদনটি প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে মামলাটি করা হয়েছে।

মামলার বাদী জহুর আলী সরদার বলেন, আমার কাছে চাঁদা চেয়েছে ঘটনা সঠিক। তার প্রমাণ রয়েছে আমার কাছে। সেকারণে আদালতে মামলা করেছি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, কারখানাটির ম্যানেজারের কাছে কেউ চাঁদা চেয়েছে এমন ঘটনা কেউ জানায়নি।

মামলার তদন্তকারী পিবিআই ইন্সপেক্টর রেজা জানান, আদালত থেকে মামলাটি পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখেছি সেখানে কোন ফ্যাক্টরী আদৌ আছে কিনা। তদন্তটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বলার মত কিছু হয়নি। সঠিক তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আদালতে। কেউ হয়রানির শিকার না হয় সেটি বিবেচনায় রেখেই তদন্ত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest