সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি : মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওয়া চাইনিজের সামনে গিয়ে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্মসম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
এসময় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক শের আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, শ্যামনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আ: সেলিম, দেবহাটার সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌরসভার সভাপতি আমিনুর ইসলাম, তালার সাধারণ সম্পাদক মিলন হোসেন, আলতাফ হোসেন, মিলন, রেজা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অ্যাড, সৈয়দ ইফতেখার আলী বলেন, পহেলা মে বিশে^র শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের সম্ভাবনা ও করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভারতের চেইন্নাইতে অবস্থিত রয়্যাল হ্যাচারী, রয়্যাল বেঙ্গল হ্যাচারী ও চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে রবিবার ৩০ এপ্রিল ২০২৩ সকাল ১০টায় সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ যমুনা হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেংলং বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওভারসিজ ম্যানেজার জি আই আপ্পা, ভারতের তামিলনাড়– হ্যাচারি এসোসিয়েশনের সভাপতি রয়্যাল হ্যাচারি চেন্নাইয়ের চেয়ারম্যান জি কালরাজ, রয়্যাল বাংলা হ্যাচারির পরিচালক এস এম মামুনুর রশীদ, সেতারা ফিসের স্বত্বাধিকারী মোঃ খায়রুল মোজাফ্ফার মন্টু, সম্পা ফিসের স্বত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ, স্বদেশ ফিসের স্বত্বাধিকারী শেখ শাফি আহম্মেদ, তুফান কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা: আবুল কালাম বাবলা, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভারতের তামিলনাড়–তে অবস্থিত রয়্যাল হ্যাচারি ও খামার পরিদর্শন করে বাংলাদেশে সীমিত আকারে ভেনামি রেনু উৎপাদন ও চাষের অনুমতি দিয়েছেন। তবে কর্মশালায় মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, ভেনামি চিংড়ি চাষ করার আগে চাষিকে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান।

তারা বলেন, ভেনামি চিংড়ি চাষে ভাইরাসের আক্রমণ কম হয়। সে কারণে ভেনামি চাষ লাভজনক। বর্তমানে বিশ্ব বাজারে ভেনামি চিংড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। বিশ্ব বাজারে এখন ভেনামি চিংড়ি বড় অংশ দখল করে নিয়েছে। আমরা যদি পিছিয়ে পড়ি তবে আমাদের চিংড়ি থেকে অর্জিত বৈদশিক মুদ্রা অর্জন ব্যাহত হবে। কর্মশালায় বক্তারা সাতক্ষীরায় ভেনামি চিংড়ি চাষের সম্ভাবনা ও সীমিত সময়ে অধিক লাভবান হওয়া নিয়ে চাষীদের সাথে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

কর্মশালায় বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষ বিষয়ে তথ্যউপাত্ত মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে চিংড়ি চাষী, পোনা ব্যবসায়ী, মৎস্য খাদ্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের গৌরবময় ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল)  সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষক লীগের গৌরবময় ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি।
কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের জেলা শাখার সভাপতি মাহফুজা সুলতানা রুবি সকলকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক  সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদ শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এডঃ আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী শিমুন শামস্, এসমত আরা, কৃষকলীগ নেতা মোঃ মনজুর হোসেন, শেখ জুয়েল  হাসান, রাশেদ সরোয়ার শেলী, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে বক্তারা অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের আমলে সারা কৃষি বিপ্লব ঘটেছে। বর্তমান সরকার, কৃষি বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে উন্নয়নের সৈনিক হিসেবে কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মীকে কাজ করতে হবে। আলোচনা শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ ন্যাশনাল ব্যাংক লিমিটেড সাতক্ষীরার স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের সংগীতা মোড়স্থ আবুল কাশেম সড়কের মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে
এ শাখার শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা আঞ্চলিক প্রধান মো: জালাল উদ্দিন প্রামানিক।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ইলিয়াস ইকবাল, ব্যাংকটির সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম, ব্যবসায়ী শফিক উদ্দিন আহমেদ, ব্যবসায়ী আল ফেরদাউস আলফা, সমাজ সেবক আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ন্যাশনাল ব্যাংক খুলনা অাঞ্চলিক অফিসের কর্মকর্তা আফতাবুজ্জামান।
প্রধান অতিথি এসময় বলেন, ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে মানুষকে সেবা প্রদান করে আসছে। আশা করি আগামিতেও এ প্রতিষ্ঠানটি সাধারন মানুষকে আরও  ভালো ভাবে সেবা প্রদান করবে। পরে সেখানে এক দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান :
সাতক্ষীরার তালায় সীমানা পিলার সদৃশ্য বস্তুসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার বিকালে তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের জবেদ আলী কারিকরের বাড়ি থেকে উক্ত সীমানা পিলারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত উজির আরী ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর জেলা সদরের গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার এস.আই আব্দুল আলিম জানান, তালা উপজেলার জেঠুয়া গ্রামের একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সীমানা পিলার সদৃশ্য বস্তুসহ উক্ত চক্রের তিনজনকে আটক করা হয়।

এসময় বাড়ির মালিক জবেদ আলী কারিকর গাজীসহ আরো কয়জন পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, সীমানা পিলার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার ব্যবসা করে আসছিল এ চক্রটি। জব্দকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। যার উচ্চতা ২৫ ইঞ্চি। নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ মাঠে ২৯ এপ্রিল, ২৩ ইং শনিবার সকাল ১১ টায় সাবেক ছাত্রলীগ ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে  জয়বাংলা প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান ছাত্রলীগ টিম লিডার ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক।
অন্যদিকে সাবেক ছাত্রলীগ ক্রিকেট একাদশের টিম লিডার ছিলেন দেবহাটার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সাবেক ছাত্রলীগের সভাপতি বর্তমান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দেবহাটা  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাতক্ষীরা জেলা  সাবেক ছাত্রলীগের সভাপতি বর্তমান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সাবেক জেলা সভাপতি বর্তমান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল হাসান ও সাবেক সভাপতি বর্তমান যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেবহাটার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম। অনুষ্টান সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত দিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক বর্তমান পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মোস্তাক আলী, সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান,  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এসময় খেলাধুলার প্রতি যুবকদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। আজ ক্রিকেটের জন্য আমরা ও আমাদের দেশ বিশ্বের কাছে সুপরিচিত। তিনি এধরনের আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। খেলায় একদিকে অংশগ্রহন করে সাবেক ছাত্রলীগ ক্রিকেট একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে বর্তমান ছাত্রলীগ ক্রিকেট একাদশ। সাবেক ছাত্রলীগ একাদশ খেলায় সাত উইকেটে জয়লাভ করে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কালবৈশাখী ঝড়ের কবল থেকে কৃষকের ফসল রক্ষায় সাতক্ষীরায় এক গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে সাতক্ষীরা জেলা যুবলীগ।

সাতক্ষীরা জেলা যুবলীগ নেতা মাহি আলমের নেতৃত্বে শনিবার সদরের নলকুড়া বিলে কৃষক সাহেব আলীর ১০কাটা জমির ধান কেটে ঘরে তুলতে সহায়তা করে জেলা যুবলীগের নেতা কর্মীরা।

ধান কাঁটায় অংশ নেন জেলা যুবলীগ নেতা এড. তামিম আহমেদ সোহাগ, মোস্তাক সহ জেলা যুবলীগের প্রায় ৫০ নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেবার (শ্রমিক) ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার।

উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আখতারুজ্জামান মহব্বত, জাকির হোসেন টিটু, শেখ শফিউল ইসলাম,আ: আজিজ বাবু, শেখ মকছুর রহমান, মিজানুর রহমান, মনজুরুল ইসলাম মিঠু, আব্দুস সালাম, আমির খান, আব্দুস সবুর, নাসির উদ্দিন, বাসুদেব বিশ্বাস, রুবেল হোসেন,গাউস আলী, বাবুল হোসেন, জাহিদ খান, মুকুল হোসেন,সাইফুল ইসলাম, আশরাফুজ্জামান শিমুল, শেখ কামরুজ্জামান কবির ,মোঃ মুজিবুল্লাহ, বাবলু হোসেন, রবিউল ইসলাম খোকন,হুমায়ুন কবির স্বপন, সাখাওয়াত হোসেন, নজরুল ইসলাম,সবুজ হোসেন, কামরুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় আগামী ১ মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং জেলা শ্রমিক লীগ কে ঐক্যবদ্ধ করে শক্তিশালী করা সহ সাংগঠনিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া দেশব্যাপী বিএনপি জামাতের আগুনসন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলা শ্রমিক লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest