সর্বশেষ সংবাদ-
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দা

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা খেয়াঘাট সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুক্রবার কাজের শুভ উদ্বোধন করেন। আনুলিয়া ইউপি অফিস হতে মহিষকুড় জিসি ভায়া মাড়িয়ালা খেয়াঘাট সড়কের দুই চেইনেজে ৭০০ মিটার দৈর্ঘ্য কার্পেটিং এর কাজ উদ্বোধন করা হলো। কাজের জন্য বরাদ্ধ রয়েছে ৫০ লক্ষ ৩১ হাজার ৩৪১ টাকা। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষে মাড়িয়ালা খেয়াঘাট পর্যন্ত সড়কটির বড় অংশ দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে ছিল। ফলে পাশ্ববর্তী এলাকার মানুষসহ আনুলিয়া, খাজরা ও প্রতাপনগরে এবং মাড়িয়ালা মৎস্য সেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতয়াতকারী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ সড়ক ব্যবহারে হিমশিম খাচ্ছিল। এলজিইটি সড়কটি নির্মানের জন্য টাকা বরাদ্ধ প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিসার রাস্তার ইট উঠিয়ে দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা ইঞ্জিনিয়ার শামীম মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রধান শিক্ষক অজিয়ার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বুধহাটা প্রতিনিধি : আশাশুনির দরগাহপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। পুলিশের অভিযানের হাত থেকে রক্ষা পেতে বিয়ের আসর ছেড়ে বর-কনে ও মেয়ের পিতা-মাতা বাড়ি ছেড়ে পালিয়েছে। শুক্রবার ইউনিয়নের খরিয়াটি গ্রামের ইউনুছ আলি গাজী তার শিশু কন্যা স্বপ্নার সাথে মঙ্গলকোর্ট গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন করে। কয়েকদিন আগে কোর্টে তারা এ্যাফিডেভিট করে। স্বপ্না খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী। তাদের ধারনা কোর্ট ম্যারেজ হয়ে গেছে, এখন রেজিষ্ট্রেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ছেলে মেয়েকে বধুবেশে স্বামীর ঘরে তুলে দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলিকে বিয়ে বন্ধের ব্যবস্থা নিতে বললে তিনি অনুষ্ঠান বন্ধ করে দেন। তবে তারা এ্যাফিডেভিট করিয়েছেন বলে প্রচার দিলে ইউএনও মহোদয় তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ প্রেরণ করলে বর-কনে, কনের পিতা-মাতাসহ অনুষ্ঠানে সবাই পালিয়ে যায়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এব্যাপারে কনের অভিভাবকদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন। মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা জানান, এ্যাফিডেভিট কোন বিয়ে নয় এবং বিয়ের ব্যাপারে আইনগত কোন বৈধতা নেই। শিশু বিয়ের আয়োজন করার অপরাধে আইনগত ব্যবস্থা নিতে উপ-পরিচালক (স্থানীয় সকরার বিভাগ) এর পরামর্শ মোতাবেক ইউএনও স্যার সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বলেছেন বলে জানান। সরকারি আইন বাস্তবায়নে প্রশাসন সব সময় তৎপর আছে এবং থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয়ের কথা ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কৃষ্ণনগর প্রতনিধিি : কৃষ্ণনগররে ৬৪ নং রহমতপুর সরকারি প্রা: বদ্যিালয়ে ক্যাম্পাসে রোপণকৃত ১৭টি মহেগণি গাছরে মধ্যে কয়কেটি গাছ উপড়ে দয়িছেে র্পাশ্বর্বতী জমরি মালকি রমছিা খাতুনরে দুইপুত্র আক্তার হোসনে ও আশারাফ হোসনে। গাছ উপড়ানোর সময় শক্ষিকরা বাঁধা প্রদান করলে তারা শক্ষিদরে অকথ্য ভাষায় গালি গালাজ সহ হুমকি ধামকি প্রদান করনে এবং তারা বলতে উক্ত স্থানে কউে যদি চারা লাগায় তবে তাদরে দখেে নবে। প্রতপিক্ষরে এমন আচরণে কোমলমতি শশিুদরে মনে আতংকরে সৃষ্টি হয় ফলে কছিু পাঠদানরে বঘিœ ঘট।ে তাছাড়া প্রতপিক্ষরা বদ্যিালয়রে জানালার পাশে রান্নাঘর তরৈি করছে যার ফলে শ্রণেকিক্ষে পাঠদান করাও কষ্টকর হয়ে পড়ছেে ও শক্ষর্িাথীরা বরিক্তবিোধ কর।ে তাই এলাকাবাসীর প্রশাসনরে কাছে দাবি যারা সরকারি জায়গায় গাছ উপড়ে ফলেছে ও বদ্যিালয়রে জানালার পাশে রান্নাঘর বঁেধে কোমলমতি শক্ষর্িাথীদরে পাঠদানে বঘিœ ঘটাচ্ছে তাদরেকে এরূপ কাজ থকেে বরিত রাখার জন্য র্কতৃপক্ষরে হস্তক্ষপে কামনা করছনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2-large
কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজারে গতকাল বিকাল ৫টায় বেসরকারি সংস্থা ন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এলাকার জনসাধারণের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ন্যাশনাল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান এর সভাপতিত্বে উক্ত গাছের চারা বিতরণ অনষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি নুরুল মোমিন সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুল ইসলাম, বহেরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক মিঠু, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমদুুল হাসান, অর্থ সম্পাদক রমজান মোড়ল, আ”লীগ নেতা ওহাব শাহজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ন্যাশনাল ফাউন্ডেশন এর প্রধান সমন্বয় কারী আবির হোসেন লিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

cimg2566-large
প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সুস্থ্যতা কামনা করে সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পলাশপোল এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মোস্তাক মোহাম্মদ, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক মহাসিনুর রহমান কিসলু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক শাহিনুর রহমান শাহীন। এছাড়া পৌর মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি সাজ্জাত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, সদস্য মনিরুল ইসলাম, শহীদুল ইসলাম, ফয়সাল, ইসমাইল, খলিদ, রাকিব, জব্বার, সোহেল, রবিউল, রাশেদ, শাহীদ, বাবু, জনি, রাজা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কলারোয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সদস্য সংগ্রহ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে জাসদ উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহ-সভাপতি কাজী রিয়াজ, কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, মোঃ আব্দুল হাকিম, আবু বকর মল্লিক, মনসুর আলী, মোঃ রেজাউল ইসলাম, শাজাহান মোড়ল, মৃণালকান্তি যোশেফ, ডা: আব্দুর রাজ্জাক, গোবিন্দ কুমার ঘোষ, মিজানুর রহমান, আব্দুল মজিদ, আইনাল দফাদার, মোঃ আব্দুল গফফার প্রমুখ। সাধারণ সভায় আগামী ২৫ অক্টোবরের মধ্যে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের ও কলারোয়া পৌরসভার সদস্য সংগ্রহ অভিযান সমাপ্ত করা হয়। আগামী ৩১ অক্টোবর জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমোকভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গি নিমূল, জঙ্গি সঙ্গী বর্জন ও বিচারের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_2060494050_1476351822ডেস্ক রিপোর্ট: হয়তো অনেকেই ফিরে যাবেন অতীতে। কয়েক বছর আগে প্রতি শুক্রবারে ঠিক রাত ৮টার খবরের পর বিটিভির সামনে বসে পড়ত সবাই। কারণ ‘আলিফ লায়লা’।
সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো এই সিরিজটি। বাচ্চাদের লেখার খাতাতেও উঠে এসেছিলো আলিফ লায়লার হিরো- সৎ মানুষ সিন্দাবাদ। উঠে এসেছিলো রহস্যময় সব ভিলেনরা।
বিটিভির পর একুশে টেলিভিশনও প্রচার করেছিলো ‘আলিফ লায়লা’। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত তুমুল জনপ্রিয় সেই ধারাবাহিকর আবারও দেখা যাবে টিভি পর্দায়! আরব রূপকথার এ প্রশংসিত সিরিজটি এবার প্রচারে আনছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। আগামী নভেম্বর থেকে এটি প্রচার করবে বলে নিশ্চিত করেছে টেলিভিশনট কর্তৃপক্ষ।
তারা জানায়, ভারতীয় প্রতিষ্ঠান সাগর ফিল্মস প্রাইভেট লিমিটেডের নির্মিত পুরনো সেই সিরিজটিই প্রচার করবে জিটিভি। সপ্তাহে একাধিক দিন এটি প্রচার হবে।
আলিফ লায়লা ইসলামী সভ্যতার অন্যতম একটি সাহিত্য নিদর্শন। খলিফা হারুন-অর-রশীদের খিলাফতকালে রাজধানী বাগদাদের বিখ্যাত সাহিত্যিকরা লেখেন এই কাহিনি। যা পরবর্তীতে ‘আরব্য রজনী’ নামে সারাবিশ্বে খ্যাতি অর্জন করে।
এই সিরিজের প্রধান গল্প ও চরিত্রগুলোর মধ্যে রয়েছে- আলাদিনের জাদুর চেরাগ, আলী বাবা ও চল্লিশ চোর, আল্লাহর উপর আস্থাবান সাহসী নাবিক সিন্দবাদের যাত্রা, সাহসী যুবক জালাল তালেবর, অত্যাচারী ডাকাত কেহেরমান এবং মায়াময়ী জাদুকরী মালিকা হামিরার কাহিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1476420488স্বাস্থ্য ডেস্ক: ফল খেতে ভালোবাসেন অনেকে। ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। তবে আপনি কি জানেন, শুধু ফল নয়, কিছু কিছু ফলের খোসার মধ্যেও রয়েছে অনেক স্বাস্থ্যগুণ? এসব ফলের খোসা না ফেলাই ভালো বলে মতামত বিশেষজ্ঞদের।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. কমলার খোসা
কমলার খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি চর্বি কাটাতে কাজ করে; কোষ্ঠকাঠিন্য কমায় এবং শ্বাসতন্ত্রের সমস্যা কমায়।

২. কলার খোসা
কলার খোসা দাঁত সাদা করতে কাজ করে। এটা ত্বকে মাখলে ত্বকের পোড়া ভাব ও র‍্যাশ কমে।

৩. আনারের খোসা
আনারের খোসার মধ্যে রয়েছে পুষ্টি ও ভিটামিন। এটি হৃদরোগ প্রতিরোধে কাজ করে; গলাব্যথা কমায় এবং হাড় শক্তিশালী করে।

৪. তরমুজের খোসা
তরমুজের খোসার সাদা অংশ ওজন কমায়। এটি ত্বক ও চুলকে ভালো রাখে এবং কোষে পুষ্টি জোগায়।

৫. আপেলের খোসা
আপেলের খোসার মধ্যে রয়েছে আঁশ। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

৬. লেবুর খোসা
লেবুর খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি। এ ছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। লেবুর খোসা খেলে মানসিক চাপ কমতে সাহায্য হয়।

৭. পেঁপের খোসা
পেঁপের খোসা অন্ত্রকে পরিষ্কার রাখে; স্বাস্থ্য ভালো রাখে। তবে যেকোনো খাবার খাওয়ার আগে বা ব্যবহারের আগে শরীরের অবস্থা বুঝেই খাওয়া নিরাপদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest