পাইকগাছা প্রতিনিধি: রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান পরিবর্তন, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে জাতীয় ঐক্য গঠন ও গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতা বন্ধের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা শাখার উদ্যোগে পাইকগাছা পোস্ট অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জেএসডি’র খুলনা জেলা কমিটির সহ-সভাপতি আজিজুল হক সরদার। প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি এ্যাডঃ আ.ফ.ম. মহাসিন, সাধারণ সম্পাদক কওসার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন, শেখ আব্দুল হালিম, নুরুল ইসলাম খা ও আইয়ুব আলী।

অনলাইন ডেস্ক: আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালী বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে র্যালীটি জগন্নাথ হল স্মৃতি সৌধে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
অনলাইন ডেস্ক: আমাদের সৌর জগতে নতুন একটি বামনাকৃতির গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। সূর্য থেকে ৮৫০ কোটি মাইল দূরে থাকা গ্রহটির প্রশস্তে প্রায় ৩৩০ মাইল। এর নাম দেয়া হয়েছে ‘২০১৪ ইউজেড২২৪’।
লাইভ রিপোর্ট: ৪৫ ওভারে বিসিবি একাদশকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড একাদশ। প্রথম প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে উভয় দলের জন্যই বরাদ্দ ছিলো ৪৫ ওভার। ১৩৭ রান তুলতে গিয়ে তিন উইকেট হারিয়েছে ইংলিশরা, অধিনায়ক সাব্বির রহমান রুম্মন নিয়েছেন ৩ উইকেট।
অনলাইন ডেস্ক: গোলাপি বলে দিন-রাতের টেস্টের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরির মহাকীর্তি গড়লেন পাকিস্তানি ওপেনার আজহার আলী। দুবাই স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজহার আলীর অপরািজত ৩০২ রানের সুবাধে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখাচ্ছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৭৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে পাকরা। পরে শেষ বিকেলে ৬৯ রান তুলতেই ক্যারিবীয়দের এক উইকেট তুলে নিয়েছে মিসবাহ’র দল।
স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আর এ সফর দিয়েই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন দেশ সেরা এই বোলার।