সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

44444444444444444444
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের ভোটার ও নেতৃবৃন্দের সাথে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবে এ মতবিনিময় সভায় টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টাউন স্পোটিং ক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের সহ সভাপতি প্রার্থী মোঃ আশরাফুজ্জামান আশু, সহ সভাপতি মেহেদী হাসান, কবির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক প্রার্থী এ,কে,এম আনিছুর রহমান, সহ সম্পাদক আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, যুগ্ম সম্পাদক আহম্মাদ আলী সরদার, আব্দুল কাদের, কোষাধ্যক্ষ মোঃ শাহ্ আলম হাসান, নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মোঃ মনিরুল ইসলাম, ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস আলী বাবু, মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান কাজী প্রমুখ। মতবিনিময় সভায় সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের ভোটাররা সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদকে পূর্ণ সমর্থন ঘোষণা করেন। এসময় সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের ভোটার, কর্মকর্তাবৃন্দ ও সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা  প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারে অবস্থিত রাইস মিলে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর মোল্ল্যার রাইস মিলে বুধবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, রাঘবকাটি গ্রামের মৃত দবির খার পুত্র বশির খা (৫০) ঐ রাইস মিলে ধান চালের ব্যবসা করতেন। ঘটনার দিন কাজ শেষে ফ্যান চালুর জন্য সুইচ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বশির খা ৪ সন্তানের জনক বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলায় ধলবাড়িয়া ইউনিয়নে ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব-ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শিক্ষার গুনগত মান উন্নয়নে চাহিদা ভিত্তিক ট্রেনিং অনুষ্ঠিত হয়। সাব-ক্লাস্টারে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উকশ্ াসরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৭ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ট্রেনার হিসাবে সাবক্লাস্টারে ট্রেনিং পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম ফজর আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস. এম গোলাম হোসেন, শিতল হালদার ও ইয়াছির আরাফাত বাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে আন্তর্জাতিক ক্রেডিট দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কারিতাস কালিগঞ্জ শাখার আয়োজনে অফিসাস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসাস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইসিডিপি প্রকল্পের পিআইসি নন্দ দুলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। কারিতাস কালিগঞ্জ শাখার কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার পংকজ গাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাস খুুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত প্রজেক্ট ইনচার্জ মিঃ আনন্দ দাস, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সুকুমার দাশ বাচ্চু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, (সিডিএ) জোনির কর্মকার, ঋষি ও দলিত ফেডারেশনের সভাপতি প্রশান্ত দাস, ভোলানাথ, আসিত মন্ডল ও সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে পাচারের শিকার ব্যাক্তিকে জীবিকা নির্বাহের জন্য সেলাইমেশিন ও ছিট কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা প্রাঙ্গণে পাচারের শিকার সারভাইজারের হাতে এ সহযোগিতা তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই ও এম) এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সৌজন্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। রূপান্তর কালিগঞ্জ শাখার এফও শেখ সাব্বির আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু, রূপান্তরের সিসিটি কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্ছু প্রমুখ। উল্লেখ্য রূপান্তর এ পর্যন্ত ৪৪ জন পাচারের শিকার ভিকটিদের স্বাস্থ্যসেবা, ২০ জনকে আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও ১৭ জনকে আয়বর্ধকমুলক কাজে সম্পৃক্ততা করণের জন্য গরু, ছাগল, মুরগী, সেলাইমেশিন, মুদিদোকানের মালামাল, ভ্যানসহ বিভিন্ন মালামাল প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রূপান্তরের ওডাব্লউ রায়হান খান ও রাজবুল হাসান রাজু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: ভোমরা ইউপি চেয়ারম্যানের শ্বশুর আব্দুর রউফকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানাগেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বৈকারি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1
নিজস্ব প্রতিবেদক: বড় বন্ধুদের উপহার পেয়ে বেজায় খুশি হলো সাতক্ষীরা সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট বন্ধুরা। বৃহস্পতিবার দুপুরে বড় বন্ধুদের একটি প্রতিনিধি দল বকচরা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ৪০জন ছোট বন্ধুকে তিনটি করে খাতা ও দুটি করে কলম উপহার প্রদান করে। বড় বন্ধুদের উপহার পেয়ে ছোট বন্ধুরা লেখাপড়ায় আরও মনযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলে, বাবা-মায়ের কথা শুনবো। বড়দের সম্মান করবো। বড় হয়ে দেশের কল্যাণে কাজ করবো। বড় বন্ধুদের প্রতিনিধি দলে বকচরা প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিল, মফিজুল ইসলাম, নুরুল হুদা, অসীম রায়, শামছুন্নাহার মুন্নী ও এসএম নাহিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা, সহকারী শিক্ষক হবিবর রহমান, লুৎফুন্নেছা, ফিরোজা পারভীন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

news-l-ig-copy
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মকছুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহববত স্বাক্ষরিত একপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ভোমরা স্থলবন্দর কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ গাজী ও আব্দুর রউফ তরফদার কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া উক্ত কমিটিটে ১২০ জন সাধারণ সদস্য অর্ন্তভূক্ত করা হয়। এ কমিটি বর্তমানে সরকারের ডাকে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে নেতৃবৃন্দ আশাবাদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest