নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার তিন বছর মেয়াদী অগ্রধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ পরিচালক অচিন্ত্য কুমার পোর্দ্দার, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের আলী, লাবসা সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, তালা উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক আব্দুল মান্নান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েম মোঃ মনজুর আলম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, এনডিসি আবু সাঈদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। সভায় জেলার স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন উন্নয়নমূল কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।




বিনোদন ডেস্ক: নব্বই দশকে সোনালি বেন্দ্রে ছিলেন বলিউডে আবেদনের এক অনন্য উদাহরণ। ‘সুপার মডেল’ পরিচয়কে পাশে রেখে বলিউডের ছবিতে অভিনয় করেছেন, গ্ল্যামারের ঝলকও দেখিয়েছেন নিজের মতো করে। সময়ের সঙ্গে সঙ্গে বি টাউন থেকে সরে এলেও এখনো বড়পর্দায় অভিনয়ের আগ্রহ রাখেন ‘সারফারোশ’-এর অভিনেত্রী।
স্বাস্থ্য ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনপ্রণালি ও খাদ্যে বিভিন্ন উপাদানের অভাব ব্যথানাশকের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। তাই কিছু হলেই ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই হরহামেশা ব্যথার ওষুধ খেয়ে থাকি আমরা। যে কারণে বা যেভাবেই ব্যথার ওষুধ খাই না কেন, এর ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন। অনিয়ন্ত্রিত বা মাত্রাতিরিক্ত ব্যথানাশক শরীরের বিশেষ ক্ষতি করতে পারে।
ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সীমান্ত হত্যার প্রধান কারণ গরু চোরাচালান। আর ভারত ও তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতা ছাড়া এই হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও উত্তর ক্যারোলিনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্যারিবীয় অঞ্চল বিধ্বস্ত করে হারিকেন ম্যাথিউ আঘাত হেনেছে দেশটিতে। ফ্লোরিডায় ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ হারিয়ে প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।