ডেইলি সাতক্ষীরা ডেস্ক: সারাদিন আমরা বিভিন্ন ধরণের খাবার গ্রহণ করে থাকি। খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা অনেকেই না জেনে ভুল সময়ে ভুল খাবার খেয়ে থাকি। কিছু খাবার আছে যেগুলো সকালে খেোলে বেশি উপকার পাওয়া যায় আবার অনেক খাবার রাতে খাওয়া ভাল। জেনে নিন কিছু খাবার খাওয়ার সঠিক সময়-
# কলা: দুপুরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ত্বক সুন্দর করে। আর রাতে হজম ও শ্লেষ্মাজনিত সমস্যা হতে পারে।
# আলু: সকালে আলু কোলেস্টরেল কমাতে সাহায্য করে ও মিনারেলের অভাব পূরণ করে। প্রচুর ক্যালরি থাকার কারণে ওজন বৃদ্ধি পেতে পারে।
# মাংস: দুপুরে এই খাবার খেলে অবসাদ দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাংস চার-পাঁচ ঘণ্টা ধরে হজম হয় বলে হজম শক্তিতে বাঁধা দেয়। তাই রাতে এই খাবার গ্রহণ করা ঠিক নয়।
# বাদাম: বাদাম দুপুরে খেলে উচ্চ রক্তচাপ কামায় ও হার্ট সুস্থ রাখে। এতে প্রচুর পরিমাণ ফ্যাট ও ক্যালরি থাকায় ওজন বৃদ্ধি পেতে পারে।
# দই: রাতে দই খেলে এটি খাবার হজমে সাহায্য করে। কিন্তু সকালে খালি পেটে দই খেলে খালি পাকস্থলিতে প্রচুর পরিমাণে এসিড তৈরি করে।
# ভাত: দুপুরে ভাত আপনাকে প্রচুর কার্বোহাইড্রেট সারাদিন শক্তি যোগায়। কিন্তু রাতে এটি ওজন বৃদ্ধি করে।
# কমলা: সন্ধ্যায় কমলা হজম শক্তি বৃদ্ধি করে ও মেটাবলিজমে সাহায্য করে। আর সকালে খালি পেটে খেলে পাকস্থলিতে গ্যাস তৈরি হয়।
# চকলেট: সকালে চকলেট খেলে এন্টি অক্সিডেন্টের মাধ্যমে ত্বক সুন্দর রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায়।
# টমেটো: সকালে হজম শক্তি বৃদ্ধি করে ও মেটাবলিজমে সাহায্য করে। আর রাতে পেকটিন ও অক্সালিক এসিড নিঃসৃত হওয়ার ফলে পেট ফেঁপে যায়।
# আপেল: রক্ত থেকে সুগার ও কোলেস্টরলের পরিমাণ কমাতে সাহায্য করে। রাতে আপেল হজম হতে সময় নেয় ও পাকস্থলিতে এসিডের পরিমাণ বৃদ্ধি করে।

ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার আগের চেয়ে ভাল। সে চোখ খুলেছে, হাত-পাও নেড়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার। আজ শনিবার দুপুর একটার সময়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডেস্ক রিপোর্ট: প্রায় জিতে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়েই সিরিজে পিছিয়ে পড়া বলে মন্তব্য করলেও এ ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চায় টিম বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের জার্সিতে হতাশাজনক শুরুর পর বিশ্বকাপ বাছাইপর্বে দারুণভাবে ফিরে আসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ৪ গোলের সুবাদে অ্যান্ডোরার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে অন্য গোল দুটি করেন জোয়াও কানসেলো ও আন্দ্রে সিলভা।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে শান্তির প্রতীক ও মঙ্গলের প্রতীক দেবী দুর্গার আগমনে বিভিন্ন পূজা মন্ডপে উৎসব ও উদ্দীপনার শেষ নেই। ঢাক, ঢোল, কাসর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনিতে মন্ডপগুলো নতুন সাজে সেজেছে। শনিবার সকালে পৌরসভায় ডেকে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎস উৎসব উপলক্ষে অসহায় দরিদ্র হিন্দু পরিবারের পাশে দাড়ালেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর। তার ব্যক্তিগত উদ্যোগে ৯ নং ওয়ার্ডের ৬০টি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ময়দা, সুজি, চিনি, তেল ও ডাউল। অন্যান্য পরিবারের মত এই অসহায় দরিদ্র মানুষগুলো দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর ব্যক্তিগত নিজ অর্থ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। এ সময় কাউন্সিলর সাগর বলেন, আমি পৌরবাসীর ভালবাসায় সিক্ত। আমার আর কিছুই চাওয়ার নেই। আমি সকল মানুষের দোয়া ও আশির্বাদ নিয়ে পৌরবাসীর সেবা করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির সভাপতি সম্ভু কুমার দে, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুবল কুমার বিশ্বাস ও আরিফুর রহমান প্রমুখ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের উৎসব থামিয়ে মিরপুরের প্রথম ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ সিরিজের এ টুর্নামেন্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা। ইমরুলের ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি। সাকিবের ঝড়ো ইনিংস। তারপরও শেষ রক্ষা হলো না টাইগারদের। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসার দিনে সাকিব-ইমরুলের ৯০ বলে ১১৮ রানের দুর্দান্ত পার্টনারশিপটিও যথেষ্ট হয়নি টাইগারদের জয়ে। সর্বোচ্চ ১১২ রান করেন ইমরুল।
এম বেলাল হোসাইন: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ক্লাস করার অভিযোগ উঠেছে। মোটা অংকের আর্থিক সুবিধা ও প্রভাবশালীদের তদবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এভাবে অতিরিক্ত প্রায় ৩০ জন শিক্ষার্থীকে ক্লাস করার সুযোগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।