
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তারের সভাপতিত্বে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, আসলাম পারভেজ, সেলিম রেজা লাকী, স.ম. আব্দুল জব্বার, মাস্টার বাবর আলী, আনারুল কাদির। মোঃ আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম তারিক, আতাউর রহমান, তৌহিদুজ্জামান মুকুল, জিয়াউদ্দীন নায়েব, মতলেব গাজী, এস,এম, মোহর আলী, আবু তালেব, মেম্বর আবু হাসান, এস,এম, টুকু, মোঃ করিম গাজী, মোঃ নুরুজ্জামান, আমানুর রহমান, ইয়াউর রহমান, ইস্রাফিল আহমেদ, মোমিনুর রহমান, ফসিয়ার রহমান, মোঃ রাসেল, আব্দুল কাদের, মোঃ আসাদ, মোঃ জাকির, রিপন হোসেন, মোঃ মাসুম, মোঃ ইব্রাহিম, মোঃ গোলাম, মোঃ বাপ্পি, মোঃ রফিকুল প্রমুখ।



ডেস্ক রিপোর্ট: শুক্রবার বাংলাদেশে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য সংশ্লিষ্ট বেশ কযেকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও চীনের ব্যবসায়িক বিনিয়োগের মোট পরিমাণ ছিল গত বছর ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার। যেখানে বাংলাদেশে চীনের পণ্য রপ্তানির মোট পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশ থেকে চীনে পন্য রপ্তানির হার এক বিলিয়নেরও কম।
ডেস্ক রিপোর্ট: সঙ্গীতশিল্পী জ্যানেট জ্যাকসন নিশ্চিত করেছেন যে ৫০ বছর বয়সে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট পিপল ম্যাগাজিনকে একথা নিশ্চিত করেছেন।