এম বেলাল হোসাইন: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ক্লাস করার অভিযোগ উঠেছে। মোটা অংকের আর্থিক সুবিধা ও প্রভাবশালীদের তদবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এভাবে অতিরিক্ত প্রায় ৩০ জন শিক্ষার্থীকে ক্লাস করার সুযোগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বিদ্যালয়ে না থাকায় শুধু হাজিরা খাতাগুলো দেখেই চলে আসেন তিনি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই অভিযোগ পাওয়া যাচ্ছিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও অনেক শিক্ষার্থী দীর্ঘদিন থেকে ক্লাস করে আসছে।
এব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ বলেন, “আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। সেখানে যে কোন ব্যক্তি সরাসরি অভিযোগ দিতে পারেন। সেখানে একজন একটি অভিযোগ করেছেন যে, ভর্তি পরীক্ষায় যারা টিকেছিলো তারা ছাড়াও নাকি অতিরিক্ত ৩০ জনকে ভর্তি করে ক্লাস করানো হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু প্রধান শিক্ষক না থাকায় কোন ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে তাদের হাজিরা খাতা প্রাথমিকভাবে দেখে এসেছি। এসময় একটি হাজিরা খাতা সন্দেজনক হওয়ায় তার ফটোকপি জমা দিতে বলেছি।”
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের স্কুলে কোন অতিরিক্ত ছাত্রীর ক্লাস করার সুযোগ নেই।”
এঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলোক তরফদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “যে সময় তিনি এসেছিলেন তখন আমি বাইরে ছিলাম। বিদ্যালয়ে গিয়ে আমি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।”




নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর মাতা মনোয়ারা সুলতানা (৬২) এর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ব্রহ্মরাজপুরের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সফল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন সহস্থানীয় নেতৃবৃন্দ।