
নিজস্ব প্রতিবেদক: ‘শান্তির স্বপক্ষে তরুণ ও যুবরা ঐক্যবদ্ধ হও’ এই শ্লোগানে সাতক্ষীরায় উগ্রপন্থা প্রতিরোধে সামাজিক সম্পৃক্তকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে বেসরকারি এনজিও অগ্রগতি সংস্থা, রুপান্তর, রেডিও নলতা ও পিস কনসোর্টিয়াম বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
এসময় তিনি বলেন, সমাজের উগ্রপন্থা প্রতিরোধে সামাজিকভাবে নিজ নিজ পরিবার থেকে মানুষের কল্যাণে রোল মডেল হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে। প্রতিটি পরিবারের সন্তানদের মানবতাবাদী হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহামানব বাঙালী জাতির রোল মডেল খুবই অভাব হয়ে পড়েছে। তরুণ সমাজের মাঝে সাধারণ শিক্ষার পাশাপাশি সঠিক ধর্মীয় শিক্ষা ও দেশ প্রেমিক হিসেবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত মহামনিষী আছে তারা তাদের কর্মের মাঝে আজও বেছে আছে। জঙ্গি ও উগ্রপন্থা শুধু আলিয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসা থেকে সৃষ্টি হচ্ছে না। এটিও এখন ইংলিশ মিডিয়াম স্কুল ও ক্যাডেট কলেজ থেকে সৃষ্টি হচ্ছে। এজন্য পারিবারিকভাবে সন্তানদের প্রতি অবিভাবকদের যতœবান ও সতর্ক্য থাকতে হবে। যাতে তাদের সন্তানরা বেপথে ধাবিত না হতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যাব-৬ এর অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানাজী, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা সমাজসেবা অফিসার দেবাষিস সরদার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর, মোস্তফা নুরুল আমিন, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন রুপান্তরের প্রতিনিধি সাহাদাৎ হোসেন বাচ্চু।






কে এম রেজাউল করিম: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসমি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে দেবহাটা থানার এএসআই মাজরিহা হোসেন বিশেষ অভিযানে তাদেরকে আটক করেন। আটককৃত আসামি উপজেলার নাংলা গ্রামের দিনালীর পুত্র মুনছুর আলী ও খাসখামার এলাকার মনিরুদ্দীনের পুত্র আব্দুর রশিদ মোড়ল। মুনছুর আলী ২ বছর সাজাপ্রাপ্ত আসামি। যার নামে খুলনা বাটিয়াঘাটা থানায় ২৬৭/১৩ মামলা রয়েছে। অপর আসামি আব্দুর রশিদ মোড়লের নামে সাতক্ষীরা সদর থানায় সিআর ৫৩৪/১৩ মামলা রয়েছে। আটককৃতদের সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রহ্মরাজপুর প্রতিনিধিঃ- ধুলিহর বেড়বাড়ি গ্রামের রবিউল ইসলামের একমাত্র পুত্র ইসমাইল হোসেন(১৭) গত ১৭ সেপ্টেম্বর ফেনী জেলার এক ইট ভাটার চিমনি তৈরীর সময় দূর্ঘটনা বশত ইটের লাইন ভেঙ্গে মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ রাতেই তার লাশ ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওমরাপাড়া গ্রামে তার নানার বাড়িতে আনা হয়।১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় উমরাপাড়া পূর্বপাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে আলিপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বর লাকী,০৯ নং ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও ০৬ নং ওয়ার্ডের মেম্বর মোঃ রেজাউল করিম মিঠুর উপস্থিতিতে ইট ভাটার সর্দার আর্থিক সহায়তা হিসেবে নগদ ১ লক্ষ টাকা নিহত ইসমাইলের পিতা ও মাতার হাতে তুলে দেন।এ সময় উমরাপাড়া শাহী জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল জলিল সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।পরে নিহত ইসমাইলকে তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।