সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি  কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ : হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশনদেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিংসাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ : ৫০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ শীর্ষক কর্মশালাসাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তারদেবহাটায় গাঁজাসহ ২ জন ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটকবাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু,প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকার পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার সরকারি কলেজ মোড় এলাকার পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিটু, সাবেক ছাত্রলীগ নেতা শেখ আমিনুর রহমান কাজল, ফারুকুজ্জামান ডেভিট প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : যৌতুকের দাবিতকৃত টাকা ও সোনার গহননা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোস্তফা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা ও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুর দেড়টায় সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মোস্তফা বিশ্বাস(৪২) সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাটি গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে।
মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালে তালা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুস সবুরের মেয়ে শিউলি খাতুনের সঙ্গে একই উপজেলার চাঁদকাটি গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে মোস্তফা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের সময় মোস্তফা বিশ্বাসকে যৌতুক হিসেবে ২০ হাজার টাকার মালামাল দেওয়া হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মোস্তফা ও তার বাবা আমজাদ বিশ্বাস বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও তিন ভরি সোনার গহনা আনার জন্য শিউলিকে চাপ সৃষ্টি করে। শিউলি বিষয়টি তার বাবাকে জানায়। বাপের বাড়ি থেকে টাকা ও সোনার গহনা আনতে না পারায় শিউলিকে নির্যাতন করতো স্বামী ও শ্বশুর। একপর্যায়ে শিউলি অসুস্থ পড়লে তাকে বাড়িতে নিয়ে যান আব্দুস সবুর।

মামলার বিবরনে আরো জানা যায়, ২০০৯ সালের ১৬ জুলাই ভোরে মোস্তফা তার বাবা আমজাদ বিশ্বাসকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। এরপরপরই আব্দুস সবুর জামাতা, বেহাই ও মেয়েকে বাড়িতে রেখে বিনেরপোতায় একজনের কাছে টাকা আনতে যান। ওই দিন সকাল ৮টার দিকে ভাই আব্দুল গফুর মোবাইল ফোনে আব্দুস সবুরকে জানান যে, শিউলিকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর দরজায় শিকল তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় মোস্তফাকে আটক করেছে স্থানীয়রা। পুলিশ মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তবে ময়না তদন্ত প্রতিবেদনে শিউলিকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় আব্দুস সবুর বাদি হয়ে জামাতা মোস্তফা বিশ্বাস ও বেহাই আমজাদ বিশ্বাসের নাম উল্লেখ করে ২০০৯ সালের ৪ আগষ্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। ৫৪ ধারায় কারাগারে থাকা মোস্তফা বিশ্বাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক লুৎফর রহমান ২০০৯ সালের ১৬ অক্টোবর এজাহারভুক্ত বাবা ও ছেলের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি ও ১০ জন সাক্ষীর জেলা এবং জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে স্ত্রী শিউলি খাতুনকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এমজি আযম তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমজাদ বিশ্বাসকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায় প্রদানকালে আসামী মোস্তফা বিশ্বাস ও তার বাবা আমজাদ বিশ্বাস কাঠগোড়ায় হাজির ছিলেন। তবে আদালতের রায় ঘোষণার পর আসামী মোস্তফা বিশ্বাস চিৎকার করে বলেন যে, তিনি ন্যয় বিচার পাননি। একইভাবে ন্যয় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন মোস্তফা বিশ্বাসের চাচী হাসিনা বেগম ও বোন আসমা খাতুন।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. বশির আহম্মেদ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. এসএম জহুরুল হায়দার বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ জেলা মন্দির সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সহ-সভাপতি এড. তারক মিত্র।

যুগ্ম সম্পাদক বিকাশ চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির উপদেষ্টা রঘুজিৎ গুহ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ-সম্পাদক সঞ্জীব ব্যানাজি, সাহিত্য সম্পাদক অসীম কুমার দাস (সোনা), দপ্তর সম্পাদক করুনাময় ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ, জেলা ছাত্র ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি সুজন বিশ^াস, সাধারণ সম্পাদক উত্তম পাল, আর ও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য রায় দুলাল চন্দ্র, মোহন্ত কুমার দাস,গংঙ্গাধর দফাদার, সনজিত দেবনাথ প্রমুখ। আলোচনাসভা শেষে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ রবিবার সকাল ১০ টায় জেলা লেডিস ক্লাব ও সাতক্ষীরা জেলা মহিলা ক্রিয়া সংস্থার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মহিলা ক্রীড়া সংস্থ সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন নাহার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পত্মী মিসেস রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী মিসেস মৌ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী মিসেস মাহিনুর আক্তার টুম্পা, সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী এ্যাড. ফরিদা আক্তার বানু, মিসেস মারুফা আক্তার স্বপ্না, রাফিয়া বেগম, মিসেস রুপালী খান, মিসেস ইসমত আরা, লাবনী দত্ত, জ্যোৎস্না দত্ত , জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।
এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য  মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম,

সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর শাহিন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেন পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এমএম ফজুলুল হক, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা জেএসডির সাধার সম্পাদক মীর জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমিসহ জেলার সকল বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

সোমবার সন্ধ্যা ৭টায় ’৭১ এর বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী,’৭১ এর বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির সদস্য সচীব অ্যাড. ফাহিমুল হক কিসলু, আওয়ামী লীগ নেতা অ্যাড. ওসমান গণি, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, অ্যাড. আজাদ হোসেন বেলাল, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমঃ মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।
বক্তারা বলেন, ভারতে শরনার্থী হিসেবে যেতে যাওয়া সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩৩৫ জন মতান্তরে ৭০০ নারী পুরুষ ও শিশুকে দীূনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন ডোবাতে পাকসেনারা নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দেয়। দীর্ঘদিনে আন্দোলন করেও ওই বধ্যভূমি সংরক্ষিত হয়নি। এমনকি সেখানে তৈরি করা হয়নি কোন স্মৃতিসৌধ। সাতক্ষীরা সদর ব্যতীত জেলার প্রায় সকল বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে বা নির্মাণ কাজ চলমান রয়েছে। সরকার এর জন্য অনেক টাকা বরাদ্দ করেছে। ১৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় থাকা ও সাতক্ষীরা সদরে একজন মুক্তিযোদ্ধা দীর্ঘদিন সাংসদ থাকার পরও দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি, ঝাউডাঙা বাজার, বাকাল ব্রীজসহ বিভিন্ন বধ্যভূমি আজো সংরক্ষণ করা হয়নি। জেলা প্রশাসক মো” হুমায়ুন কবীর বধ্যভূমি সংরক্ষণে যেভাবে সাতক্ষীরাবাসিকে আশ্বস্ত করিয়েছিলেন সে ব্যাপারে নতুন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এজন্য সাতক্ষীরা বাসীকে এ আন্দোলন সংগ্রামে বৃহত্তর কর্মসুচি গ্রহণ করে অধিকার বাস্তবায়ন করতে হবে। আগামি ১৫ এপ্রিল সকাল ১০ টায় শহরের ম্যানগ্রোভ সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি এবং গণহত্যায় শহিদদের স্মরণে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের পিছনে অবস্থিত বধ্যভূমিতে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর  নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মোকাররাম বিল্লাহ, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ইব্রাহিম,
ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার বাবলী,বই মেলা বিষয়ক সম্পাদক সাগরিকা আক্তার সেতু,প্র‍থম আলো বন্ধুসভার সদস্য ইনামুল হাসান,বাপ্পি,তীর্যক,বৃষ্টি প্র‍মুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest