শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৫ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৯৪.৪৮ জন পরীক্ষার্থী!
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ভর্তির পরীক্ষা দেয়ার জন্য শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় শুধুমাত্র পাশ নয়, একটি নির্দিষ্ট জিপিএ পেতে হয়। প্রচলিত ধারণায় যা ‘ভালো ফলাফল হিসেবে বিবেচিত। বিগত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলে দেশের শিক্ষা ব্যবস্থার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
গাইড বাই, সাজেশন আর কোচিং/প্রাইভেট নির্ভর শিক্ষা ব্যবস্থায় শ্রেণিকক্ষ থেকে শিক্ষা নির্বাসিত হতে বসেছে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা ঢাবি’র উন্নত ভর্তি পরীক্ষা পদ্ধতির সামনে অসগায় হয়ে পড়ছে। সংখ্যাতাত্ত্বিক সাফল্যে মিষ্টি মুখ করতে করতে আমরা যেন গুণগত সাফল্যের ধারণাই ভুলতে বসেছি।
বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপার্চায আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ বছর আবেদনকারীর সংখ্যা ছিল ৪২ হাজার ১২৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজার ২৩৪ জন। অনুপস্থিত ছিলেন এক হাজার ৮৯০ জন। পাসের সংখ্যা দুই হাজার ২২১ জন।
পরীক্ষায় উত্তীর্ণরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ধফসরংংরড়হ.ঢ়রভ.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এ ছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে উট<>এঅ<>জড়ষষ টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবে।
পাস করা শিক্ষার্থীদের মেধাক্রম এক থেকে এক হাজার ৩০০ পর্যন্ত আগামী ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
‘গ’ ইউনিটের পরীক্ষায় প্রথম হয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সাগর নন্দী। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৮ দশমিক ৪০। দ্বিতীয় হয়েছেন একই কলেজের শিক্ষার্থী মো. নয়ন ইসলাম। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৬ দশমিক ১৬। তৃতীয় হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সমশাদ আলম। তাঁর স্কোর ১৭৫ দশমিক ৭৬।

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ছয় বছর পর আবারো ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। সর্বশেষ ২০১০ সালে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুই দলই চাইবে জয় দিয়ে শুরু করতে।
স্পোর্টস ডেস্ক: নিজেদের মাঠে বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল। ০৭ অক্টোবর শুক্রবার নাতালের দাস দুনাস স্টেডিয়ামে ৫-০ গোলের বড় জয় পায় নেইমাররা। বাংলাদেশ সময় ভোরে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন নেইমার। মাত্র ১৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে ফিলিপে কৌতিনিয়ো। এরপর ফিলিপে লুইস আর গাব্রিয়েল জেসুসের গোল বানিয়ে দিয়ে ব্যবধান আরো বাড়ান নেইমার।
স্বাস্থ্য ও জীবন: সম্প্রতি ভয়ঙ্কর এক সমীক্ষা প্রকাশ পেয়ে। যাতে বলা হয়েছে, পাঁচ ব্র্যান্ডের কোল্ড ড্রিংক খাওয়া আর বিষ খাওয়ার একই কথা। ৫টি ব্র্যান্ডের কোল্ড ড্রিংকে পাওয়া গেছে বিষাক্ত ধাতু, সেগুলি নামজাদা মাল্টিন্যাশনাল কোম্পানি পেপসিকো এবং কোকা কোলার তৈরি করা। ভারতে একটি সরকারি সমীক্ষা রিপোর্ট এ মারাত্মক তথ্য দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে যে কোনো সময় হামলা হতে পারে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দারা এমন আশঙ্কা করার পর বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি হয়েছে। রাজধানী দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদসহ পশ্চিম ভারতের বিমানবন্দরগুলোতেও জারি হয়েছে সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।
নিউজ ডেস্ক: রেড অ্যালার্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শারদীয় দুর্গা পূজা, আশুরা ও ইংল্যান্ড ক্রিকেট দলের ঢাকা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক থাকতে এই রেড অ্যালার্ট চলছে বলে জানিয়েছে পুলিশ সংশ্লিষ্ট সূত্রগুলো। তারা বলছে, নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, র্যাব প্রধানসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দফায় দফায় বৈঠক করছেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিশেষ নোট পাঠানো হয়েছে দেশের প্রতিটি জেলার পুলিশ সুপারদের।
ডেস্ক রিপোর্ট: ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জন।
চাকরি ডেস্ক: বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের কাস্তমস হাউজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে-