নিজস্ব প্রতিবেদক :“জাগো বাহে কোনঠে সবাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক স্মরনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে সাতক্ষীরার আবৃত্তি শিল্পীদের নিয়ে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পল্টু বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসরিন খান লিপি, কবি রায়হান, শুভ্র আহমেদ প্রমুখ। আবৃত্তি করেন শিক্ষক মন্জুরুল হক, নাসরিন খান লিপি, পল্টু বাশার, স.ম তুহিন, দিলরুবা রোজ, শামীমা পারভীন রতœা, নাহিদা পারভীন পান্না, মাসুদ, করবী, ঝরা, প্রেমা, ঝিলিক, সৃস্টি প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর মাতা মনোয়ারা সুলতানা (৬২) এর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ব্রহ্মরাজপুরের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সফল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন সহস্থানীয় নেতৃবৃন্দ।



