সর্বশেষ সংবাদ-
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধনশাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিলহাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউনসাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠনএবার সাতক্ষীরায় ২লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবেতালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সরকারি পলিটেকনিক শাখার সভাপতি মোঃ নাইমুর হোসেন ও  সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর স্বাক্ষরিত একপত্রে জানায় যে, ৪টি টেকনোলোজির ১ম ও ২য় শিফটের ৮টি কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন, কম্পিউটার টেকনোলজি ১ম শিফট সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ইসা রুহুল্লাহ নোমান, সাংগঠনিক সম্পাদক শেখ তৌফিকুর রহমান। ২য় শিফট সভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাত্তাহ, সাংগনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইলেক্ট্রনিক্স ১ম শিফট সভাপতি সূর্য শেখর, সাধারণ সম্পাদক সাদিকুল সাদিক, সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন, ২য় শিফট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ গাজী, সাংগঠনিক সম্পাদক নয়ন সাকলাইন, আরএসি ১ম শিফট সভাপতি শেখ মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক আতিক মাসুদ সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, ২য় শিফট সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ শেখ,এনভায়রনমেন্টাল ১ম শিফট সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক শামীম গাজী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, ২য় শিফট সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকার রাস্তা গুলো খানাখন্দে পরিণত  হয়েছে। দীর্ঘদিন যাবৎ এমন অবস্থা সৃষ্টি হলেও সড়ক সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেনি সড়ক ও জনপদ বিভাগ। এতে প্রায় প্রতিদিনই শহরে ঘটছে ছোট বড় দূর্ঘটনার।  শহরের বাঁকাল থেকে খুলনা রোড পর্যন্ত সড়কের বড় বড় গর্তে প্রতিদিন ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। গর্তে পড়ে মাইক্রো, প্রাইভেট, মটরসাইকেলসহ যানবাহনের ব্যাপক ক্ষক্ষতি হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ করেন, ঠিকাদার সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় ৫ বছরের স্থায়িত্বের রাস্তা ৫ মাসেই নষ্ট হয়ে গেছে। ছাল চামড়া উঠে যায়।
সূত্র জানায়, খানা-খন্দ, আর ধুলা-বালির শহরে পরিণত হয়েছে সাতক্ষীরা জেলা শহর। বিশেষ করে সাতক্ষীরা সিটি কলেজ মোড় থেকে বাঁকাল কোল্ডস্টোর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটর সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার উপর ভরে গেছে ছোট ছোট অসংখ্য পাথর আর খোয়ার টুকরায়। রাস্তার ছালচামড়া উঠে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, প্রধান সড়ক দিয়ে পায়ে হাঁটতে গেলেও শরীর কেঁপে উঠে। অথচ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার পথচারীকে চলতে হচ্ছে ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়েই। শুধু তাই নয়, সাতক্ষীরা ইটাগাছা হাটের মোড় থেকে বাঁকালস্থ ছফুরননেছা মহিলা কলেজ পর্যন্ত (সাতক্ষক্ষীরা-মুন্সগঞ্জ সড়কের) সবচেয়ে ব্যস্ততম এলাকার দু’ধারে রাখা হয়েছে যত্রতত্র কয়েক’শ ট্রাক। এই এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে নাকাল হয়ে পড়ছে পথচারীরা। কিন্তু এসব রাস্তার যেন কোন অভিভাবক নেই।
চলতি বর্ষা মৌসুমের আগেই সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাঁকাল পর্যন্ত সংস্কার কাজ করা হয়। ব্যয় করা হয় প্রায় অর্ধকোটি টাকা। কিন্তু মাত্র কয়েক দিনের টানা বর্ষনে জেলা শহরের ব্যস্ততম এই সড়কের ছাল-চামড়া উঠে গেছে। অসংখ্য খানা, খন্দের সৃষ্টি হয়েছে। অত্যন্ত নিম্নমানের সংস্কার কাজ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাথর, খোয়ার টুকরা আর ধুলা, বালিতে ভরে গেছে সমস্ত রাস্তা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার সংস্কার কাজ রাতে হওয়ায় দুর্নীতি ও অনিয়ম বেশি হয়েছে। যার কারণে কয়েক মাস যেতে না যেতেই রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে।
বৃদ্ধ আজিজুর রহমান (৭০) জানালেন, জেলা শহরে চলছি বহুকাল ধরে। কিন্তু এতো ভয়াবহ পরিস্থিতি কখনও দেখিনি। যানবাহন তো দূরের কথা পায়ে হাটারও পরিস্থিতি নেই।
অন্যদিকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের দুই গেটের মাঝখানের রাস্তার অংশটুকু মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিন কয়েকটি গাড়ি, ভ্যান উল্টে যাচ্ছে। রাস্তার উপর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
মিলবাজার এলাকার আব্দুর রহিম বলেন, রাস্তার এমন অবস্থা হলেও আমাদের কর্তা ব্যক্তিরা চোখে দেখেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টির দিনে পাকা রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন আমাদের ভিজতে হচ্ছে। চার চাকার গাড়িতে গেলে রাস্তার অবস্থা দেখা যায় না। রাস্তার এ অবস্থার কারণে ঈদে ঘরে ফেরা মানুষ চরম দুর্ভোগে পড়বে বলে স্থানীয়রা আরো জানান। এ বিষয়ে কথা বলার জন্য সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

DSC03962 (Medium)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Aman1
প্রেস বিজ্ঞপ্তি: জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মরহুমের নিজস্ব বাসভবনে, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি শিশু সদনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ামোনাজাত ও কোরআন খানি অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবার ও জেলা মৎস্যজীবী দলের আয়োজনে দোয়া মাহফিলে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : বেসরকারি সংস্থা দলিত মহেশ্বরপাশা-খুলনা এর উদ্যোগে, সংস্থার “ওয়াটার ফর ফুড ইন দ্যা কোস্টাল এরিয়া অব সুন্দরবনস্ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ” প্রকল্প’র আওতায় কৃষকদের ধান ও শবজি চাষের উপর প্রশিক্ষন দেয়া হয়েছে। দাতা সংস্থা এফ.এ.ডি.ভি. এর সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলার ইসলামকাটী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কৃষকদের প্রশিক্ষন প্রদান করেন, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্র- সাতক্ষীরা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহীম ও কৃষি গবেষনা কেন্দ্র- সাতক্ষীরা এর বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির। এসময় সংশ্লিষ্ট ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন সহ ইউপি সদস্য, ইউপি সচিব এবং উপকারভোগী ৫৯জন কৃষক উপস্থিত ছিলেন। পরে ঘোনা গ্রামে উপকারভোগী কৃষকদের ভাসমান শবজি ক্ষেত এবং সুজনশাহা গ্রামে ধান চাষ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদিউজ্জামান, এফএডিভি এর প্রতিনিধি ও সংস্থার প্রোগ্রাম অফিসার শুভ্রা মুখোপাধ্যায়, দলিতের সহকারী পরিচালক বাসন্তি লতা দাশ, প্রকল্প ম্যানেজার ছিদ্দিকুর রহমান, সহকারী ম্যানেজার প্রভাষ দাশ ও মোবিলাইজার জুয়েল সরকার সহ মিডিয়া কর্মী, উপকারভোগী কৃষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

তালা প্রতিনিধি : বে-সরকারী উন্নয়ন সংগঠন উত্তরণের ওয়াস প্রকল্প আয়োজিত তালা উপজেলার ইসলামকাটি ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টূর্নামেন্টের খেলায় হরি বেকহ্যামের সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে আকড়ঘাটা ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের এনামুল,তেভেজ ও আলমগীর একটি করে গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের এনামুল। প্রতিটি গোলের পিছনে অসাধারণ ভূমিকা রাখেন বিজয়ী দলের অধিনায়ক হরি বেকহ্যাম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আলমগীর হোসেন আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

fancidil 1 (Medium)
কালিগঞ্জ ব্যুরো : র‌্যাবের বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ শামিমুল বাশির (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ডিএডি তৌহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কামদেবপুর এলাকা থেকে শামিমুল বাশারকে আটক করে। এসময় তার নিকট থেকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়। এ ব্যাপারে ডিএডি তৌহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। শামিমুল বাশির উপজেলার কুশোডাঙ্গা গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের বিষ্ণুপুর, ং চাম্পাফুল ও কুশলিয়া ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহজালাল ও সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব ইউনিয়নের আহবায়ক ও যুগ্ম আহবায়ক দলীয় কার্যক্রমের নিয়ম ভঙ্গের কারণে গতকাল উপজেলা তরুণ লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভা থেকে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুর সবুরের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা তরুণ লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, আব্দুল গফ্ফার, সহ-সাংগঠনিক সম্পাদক সাবিক্ষর হোসেন শিমুল, তারালী ইউনিয়ন তরুণ লীগের আহবায়ক মনিরুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন তরুণ লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন তরুণ লীগের আহবায়ক তাইজুল ইসলাম, রতনপুর ইউনিয়ন তরুণ লীগের আহবায়ক আব্দুল খালেক, ভাড়াশিমলা ইউনিয়ন তরুণ লীগের আহবায়ক আশরাফুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন তরুনলীগের আহবায়ক জি এম আব্দুল জলিল প্রমুখ। সভায় বিষ্ণুপুর ইউনিয়নে বাবলু সরদার বাবুকে আহবায়ক এবং আব্দুস সবুর মোড়ল ও খালেক গাজীকে যুগ্ম আহবায়ক করে ৩ মাসের জন্য ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায়, সুশাসনের জন্য নাগরিক সুজন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের আচরণ বিধি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজন কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এবং সুজনের উপজেলা সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়ক আসলাম খান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম প্রমুখ। এসময় বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক আহাম্মাদুল্লাহ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কর, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দুর সবুর,উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা যুবদল সভাপতি ডাঃ সফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest