
কলারোয়া ডেস্ক : কলারোয়ার সামেত্ত ভান বিবি (৮৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত্যু ইসাক আলী দালালের মেয়ে। গতকাল বেলা ২টার দিকে নিজ ঘরের মধ্যে তিনি আত্মহত্যা করেন। নিহতের ছেলে আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, আমার মা প্রসাব জনিত সমস্যায় দীর্ঘদিন যাবত (পিআইডি) রোগে ভুগছিলেন। গতকাল বেলা ২দুই টার দিকে রোগের যন্ত্রনায় সইতে না পেরে সবার অজান্তে নিজ ঘরের মধ্যে তার শাড়ি ছিড়ে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে থানা পুলিশ যেয়ে মরহুমের আতœহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে তিনি বলেন, এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা (নং (২৪)) দায়ের হয়েছে।



অস্ত্রোপচারের পর শুরু হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া। ১১ই আগস্ট অস্ত্রোপচার হয় তার বাঁ কাঁধে। এরপর কিছুদিন ছিলেন বিশ্রামে। এখন শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
আসাদুজ্জামান: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় বাবার উপর অভিমান করে এক কলেজ ছাত্র আতœহত্যা করেছে। বুধবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম সুমন হোসেন (২৬)। সে কুমরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও কুমিরা হারুনার রশিদ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
বিনোদন ডেস্ক: কয়েক বছর ধরে দেশি চলচ্চিত্র খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। প্রযোজকরা লগ্নিকৃত টাকা ফেরত পেতে হিমশিম খাচ্ছিলেন। আগে যেখানে বছরে শতাধিক চলচ্চিত্র মুক্তি পেত, এখন সেটা কমে এসে ত্রিশ থেকে চল্লিশের ঘরে পৌঁছেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে সিনেমা হল কমছে। তাই এখন ঈদ উৎসবে চলচ্চিত্র মুক্তি দেওয়ার দিকে ঝুঁকছেন সংশ্লিষ্টরা। কারণ, দুই ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো বেশ ভালো ব্যবসা করে। তারই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার বড় বাজেটের চলচ্চিত্র ‘রক্ত’। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এ ছাড়া শামীম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’ মুক্তি পেয়েছে। তিনটি চলচ্চিত্রের দুটির নায়ক শাকিব খান। বাকি একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র হওয়ায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি।