
নিজস্ব প্রতিবেদক :শহিদ রিমুর ২৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শোক র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় এ উপলক্ষে পোস্ট অফিস মোড়স্থ শহিদ রিমু চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি পলাশ দাশ। জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীরের সঞ্চালনায় স্মরণ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রীর হিরন্ময় মন্ডল, ধ্র“ব সরকার, সুব্রত কুমার শুভ,সৃষ্টি, ফিরোজ বিশ্বাস, অনিক আজিজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী দল। তারা মানুষ হত্যা করে ধর্মের নামে রাজনীতি করে। ওই সন্ত্রাসী জামায়াত শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রমৈত্রী নেতা রিমুকে নির্মমভাবে হত্যা করে। এরপর সারা দেশে ওই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। আজ ও স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে। ইতোপূর্বে কয়েকজন নেতাকে ফাঁসির দাড়িতে ঝুলতেও হয়েছে। অবিলম্বে ওই সন্ত্রাসী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করতে ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে একটি শোক র্যালি পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।

কে এম রেজাউল করিম: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসমি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে দেবহাটা থানার এএসআই মাজরিহা হোসেন বিশেষ অভিযানে তাদেরকে আটক করেন। আটককৃত আসামি উপজেলার নাংলা গ্রামের দিনালীর পুত্র মুনছুর আলী ও খাসখামার এলাকার মনিরুদ্দীনের পুত্র আব্দুর রশিদ মোড়ল। মুনছুর আলী ২ বছর সাজাপ্রাপ্ত আসামি। যার নামে খুলনা বাটিয়াঘাটা থানায় ২৬৭/১৩ মামলা রয়েছে। অপর আসামি আব্দুর রশিদ মোড়লের নামে সাতক্ষীরা সদর থানায় সিআর ৫৩৪/১৩ মামলা রয়েছে। আটককৃতদের সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রহ্মরাজপুর প্রতিনিধিঃ- ধুলিহর বেড়বাড়ি গ্রামের রবিউল ইসলামের একমাত্র পুত্র ইসমাইল হোসেন(১৭) গত ১৭ সেপ্টেম্বর ফেনী জেলার এক ইট ভাটার চিমনি তৈরীর সময় দূর্ঘটনা বশত ইটের লাইন ভেঙ্গে মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ রাতেই তার লাশ ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওমরাপাড়া গ্রামে তার নানার বাড়িতে আনা হয়।১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় উমরাপাড়া পূর্বপাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে আলিপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বর লাকী,০৯ নং ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও ০৬ নং ওয়ার্ডের মেম্বর মোঃ রেজাউল করিম মিঠুর উপস্থিতিতে ইট ভাটার সর্দার আর্থিক সহায়তা হিসেবে নগদ ১ লক্ষ টাকা নিহত ইসমাইলের পিতা ও মাতার হাতে তুলে দেন।এ সময় উমরাপাড়া শাহী জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল জলিল সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।পরে নিহত ইসমাইলকে তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আসাদুজ্জামান: আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে কুড়িকাউনিয়া ও শ্রীপুর দুটি গ্রাম প্লাবিত হয়েছে।
ক্যারিয়ার ডেস্ক: মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞাপন অনুযায়ী ব্যাংকটির সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরিত বোমাটি ছিল রান্না করার প্রেশারকুকার, যা ধাতব টুকরো দিয়ে ভরা। কাছেই এমন আরেকটি প্রেশারকুকার পাওয়া গেছে। একই রকম বোমা ব্যবহৃত হয়েছিল ২০১৩ সালের বোস্টন ম্যারাথনে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।