
প্রেস বিজ্ঞপ্তি: প্রতিবন্ধী পূনর্বাসন কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব শেখ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ চাঁদনী খাতুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, মহিলা সম্পাদিকা শিল্পী আক্তার, নূর জাহান খাতুন, সফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্য্না আব্দুল খালক, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাইদুর ইসলাম হারুন-অর-রশিদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সমিতির বর্তমান মহাসচিব শেখ আবুল কালাম আজাদ ছাত্র জীবন থেকে সাতক্ষীরা জেলার প্রতিবন্ধীদের অধিকার ও উন্নয়ন মুলক কাজ করে আসছে। একটি স্বার্থান্বেষী মহল তাকে এপদ থেকে সরানোর জন্য বিভিন্ন জায়গায় অপপ্রচার সহ প্রতিবন্ধীদের ক্ষতি করছে। এসভার মাধ্যমে বক্তারা এসকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরও বলেন, কর্মচারী অরুন কুমার সরদার প্রতিবন্ধীদের লক্ষ লক্ষ টাকা, কম্পিউটার, ক্যামেরা, ক্যাশ খাতা, লেজার, রেজুলেশনের বইসহ মূল্যবান ভাউচার চুরি করে নিয়ে যায়। তার বিরুদ্ধে আদালতে মামলা নং ১৩৩/১৫। সে এ সব অভিযোগ থেকে মুক্তি পেতে সমিতির সদস্য না এমনসব ব্যক্তিদের সাথে মিশে সমিতির মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে এবং সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা মিজানুর রহমান কর্মচারীর মিথ্যা স্বাক্ষীর ভিত্তিতে অর্থ গ্রহণের মাধ্যমে সঠিকভাবে যাচাই বাছাই না করে মিথ্যা প্রতিবেদন প্রেরণ করে যা সঠিক নয়। এই প্রতিবেদন বাতিল অথবা পূর্ণ তদন্ত না করা হয় তাহলে প্রতিবন্ধীরা জেলা ব্যাপী আন্দোলনের হুমকি প্রদান করা হয় প্রতিবন্ধীদের পক্ষ থেকে।




নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন অভিযোগ করে বলেন, তারা স্থানীয় জামায়াত বিএনপি ও নামধারী নব্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকির মধ্যে রয়েছেন। স্বার্থান্বেষী রাজনৈতিক পরিচয়ধারী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন বলেও উল্লেখ করেন।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর ভূমি অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে এবার ছুটির দিনে শনিবার সকালে বহু প্রাচীনতম ৪টি সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এদিকে, কোন অফিসিয়াল অনুমতি বা টে-ার ছাড়াই বন্ধের দিনে সাতক্ষীরা সদর ভূমি অফিসের ৩টি আম ও একটি কাঁঠাল গাছ কেটে নেয়ার ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে। এ খবর শুনে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে অফিস সহকারী আব্দুল হাকিম তাদের সাথে খারাপ আচরণ করেন। সকালে অফিস সহকারী আব্দুল হাকিম নিজেই বসে থেকে ৪/৫ জন শ্রমিক নিয়ে এই গাছ কাটা শুরু করেন।
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করণ, ডাক্তার-নার্স সংকট নিরসন, পরিচ্ছনতা বজায় রাখা, নিবিড় পরিচর্যা, আই সি ইউ কেন্দ্র স্থাপন ও রোগীদের সেবার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাইকগাছায় সিভিল সার্জনের বিভিন্ন ক্লিনিক পরিদর্শনের আগেই পাইকগাছা সরকারী হাসপাতালের সামনে মানববন্ধনে একমত পোষন করেছেন (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন। পাইকগাছা পৌরসভা ক্লাবের উদ্যোগে শনিবার সকালে হাসপাতাল রোডে জাহিদুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কাউন্সিলর রবি শংকর মন্ডল, আব্দুল ওহাব বাবলু, কবির হোসেন, মফিজ উদ্দীন, ফয়সাল রাসেদ সনি, কামরুল ইসলাম, মারুফ হোসেন, রাকিব, রাহাদ, রমযান, বাদশা, বাবু, বাবুল, রাসেল, ফয়সাল ও সেলিম রেজা। মানববন্ধনের শুরুতেই এলাকাবাসীর এ দাবীর সাথে একমত পোষন করে আন্দোলনকারীদের সাথে কথা বলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মঈন উদ্দীন মোল্লা, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান, এসএমটি মফিজ উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে বিজিবি ও বাস শ্রমিকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জেরে কালিগঞ্জ- খুলনা মহাসড়কে সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা বন্ধ থাকার পর আবাও শুরু হয়েছে বাস চলাচল।