সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

বাংলাদেশ মাইনরিটি পিপলস পার্টির সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ এপ্রিল ২০২৩ তারিখে কেন্দ্রীয় পার্টির সভাপতি শ্যামল কুমার রায় ও সাধারণ সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী স্বাক্ষরিত একপত্রে মিহির কান্তি সরকারকে আহবায়ক ও সন্দীপ কুমার বর্মন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক মুকুন্দ কুমার ঘোষ, দেবাশীষ সরকার, যুগ্ম আহবায়ক বিপুল মন্ডল, ধীমান সরকার, সদস্য যথাক্ররেম নৃপেন্দ সরকার, অজয় কুমার সানা, ভবরঞ্জন সরকার, নিশিকান্ত গাইন, স্বপন কুমার সানা(পান্ডে), মো: রবিউল ইসলাম,

আব্দুল কাদের, জি এম আজিজ, সোহেল রানা, রঞ্জন সরকার, প্রসেনজিৎ সরকার, রিপন মোল্লা, রাহুল দেব মিস্ত্রি, ইহাছান বাহার ও সন্দিপ বৈরাগী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অতি মুনাফার আশায় অপরিপক্ক আম ক্যামিক্যাল দিয়ে পাঁকিয়ে ঢাকায় পাঠানোর পূর্বকালে মোবাইল কোর্টে জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার গাজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত তিনটি ছোট মিনি ট্রাকে করে গাজীরহাট এলাকা থেকে দশ টন অপরিপক্ক ও ক্যামিক্যাল মিশ্রিত আম জব্দ করেন।
এক অসাধু ব্যবসায়ী স্থানীয় এক জনপ্রতিনিধির শেল্টারে এই আমগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে জানা গেছে। অভিযানে দশ টন আম জব্দ করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান। পরে জব্দকরা ক্যামিক্যালযুক্ত আমগুলো মঙ্গলবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জনসম্মুখে বিনষ্ট করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, প্রমুখ। জেলা প্রশাসনের তথ্য মতে, আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন থেকে ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়া ও প্রাকৃতিকভাবে পাঁকানো আম বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, গোপন খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে কাঁচা ও ক্যামিক্যাল মিশ্রিত আধাপাঁকা আম জব্দ করা হয়। যেসব আম জব্দ করা হয়েছে তার ভিতরের আঁঠি এখনো পুষ্ট হয়নি। তাছাড়া জব্দকৃত আম জনসম্মুখে গাড়ির চাকায় পিষে এবং কেটে নষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট না হয় সেজন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে বৃষ্টি প্রার্থনা করে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহবানে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে স্থানীয় মুসুল্লীরা অংশ নেন।
বৃষ্টি প্রার্থনা করে অনুষ্ঠিত এই ইস্তিস্কার নামাজে ইমামতি করেন পরানদাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. মুফতি রবিউল ইসলাম ও খুতবা পাঠ করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মুফতি আমির হাসান নামাজে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা ২ শতাধিক মুসুল্লি ।
এ সময় মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে প্রচ- তাপদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকূল রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নানান অপ প্রচারের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের শওকত ঢালীর ছেলে ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এসময় মোঃ সাইফুর রহমান বলেন, ‘জাতীয় পার্টির কেন্দ্রীয় মহিলা পার্টির সদস্য ও কৃষ্ণনগর ইউপি’র জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া পারভীন। তার পিতা শহীদ কে.এম মোশাররফ হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে তার পিতাকে নির্মমভাবে হত্যা করলে পরবর্তীতে উপ-নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন কে এম মোশারফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন। গত ইউপি নির্বাচনে তারই সুযোগ্য উত্তরসূরী জ্যেষ্ট কন্যা সাফিয়া পারভীন বিপুল ভোটে নির্বাচিত হয়ে অতি সুনামের সাথে জনকল্যাণে কাজ করে চলেছেন। তার উন্নয়নমুখী কর্মকান্ডের বিরুদ্ধে কতিপয় দুষ্কৃতকারী প্রতিপক্ষ ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের লক্ষে নানামুখী যড়যন্ত্র করে যাচ্ছে। তাকে সমাজে হেয় করতে তার নাম ও ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি খুলে আপত্তিকর ছবি ও স্ট্যাটাস দিয়ে জনগনের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে। তিনি অসহায় পিতৃহীন মহিলা মানুষ বলে তার নির্বাচনী প্রতিপক্ষ ও পিতার হত্যাকারীদের সাথে হাত মিলিয়ে বিভিন্নভাবে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হেও প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ও ভিত্তিহীন মুখরোচক গল্প বানিয়ে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন সংবাদপত্রে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

এসবের নেপথ্যে বহু অপকর্মের হোতা সাজুসহ তার সহচরকে সন্দেহ করে। সরলমনা ও অপপ্রচার বন্ধে একপর্যায়ে জনপ্রিয় চেয়ারম্যান সাফিয়া কালিগঞ্জের কূলিয়া দূর্গাপুর গ্রামের সিরাজুল হকের ধুরন্ধর পুত্র বহুরুপী ও নারীলোভী সাজেদুল হক সাজু বাধ্য করে ৯/১১/২২ তারিখে অপরিচিত ব্যাক্তিকে ম্যারেজ রেজিস্ট্রার সাজিয়ে কাবিননামায় স্বাক্ষর করিয়ে নিয়ে স্বামী পরিচয় দিতে থাকে। এরপর থেকে সাজু ইউনিয়ন পরিষদে নিয়মিতভাবে যাতায়াত করতে থাকে এবং চেয়ারম্যানের আপন হওয়ার চেষ্টা করে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করার কথা বলে ইউপির সাদা প্যাডে সীল ও স্বাক্ষরীত ৮/১০ টি প্যাডের পৃষ্টা নেয়। এরপর থেকে নানান ছলে নগদ টাকা দাবী করতে থাকে। সাজু সহ তার একান্ত সহযোগি বানিয়াপাড়া গ্রামের জামাত আলীর পুত্র কেরামত আলীর আচারণ সন্দেহ হলে তিনি ঐ কাবিনের অস্তিত্ব খুঁজতে গেলে দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং নানামুখী হুমকী দিতে থাকে। এঘটনায় কালিগঞ্জ থানায় ২৫/০৩/২৩ তারিখে মামলা রুজু হয়, যার নং ২৮। এরপর থেকে সাজু আরও বেপরোয়া হয়ে নানান অপ প্রচার ও হুমকী ধমকী দিতে থাকে। সম্মান রক্ষায় নিরুপায় হয়ে চেয়ারম্যান সাফিয়া সাজুর অঙ্গিকার মতে ৯/১১/২২ তারিখে ১ কোটি টাকা দেনমোহরে আবারও একটি কাবিনে স্বাক্ষর করিয়ে নিয়ে নতুনভাবে প্রতারণা শুরু করলে রেজিস্ট্রারের নিকট কাবিনের নকল নিতে গেলে তিনি এ বিবাহ জাল এবং জালিয়াতি বলে জানান। মুল ভলিয়মে এ ঠিকানায় কোনো কাবিন নেই। সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে নানান মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়ে অপদস্ত ও সামাজিকভাবে হেয় করে সাফিয়ার দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুন্ন করছে।

আমি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদবর্গের পক্ষ হতে চেয়ারম্যানকে নিয়ে যে সকল মিথ্যাচার করা হয় তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সাজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, আইনমন্ত্রী, আইজি, ডিআইজি, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ঈদের আনন্দ সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করে নিতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র উদ্যোগে ইটাগাছায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে হতদরিদ্র, অসহায় সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ কার্যক্রম।

১৮ই এপ্রিল মঙ্গলবার ২৬ রমজান বিকাল ৫টায় আনুষ্ঠানিক ভাবে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পৌরসভার ৭নং ওয়ার্ডের কুখরালী আবুলের মোড়, ইটাগাছা বিলপাড়া, ইটাগাছা পশ্চিম পাড়ায় ৩শ পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।

এসময় প্রতি পরিবারে ১কেজি সেমাই ও ১কেজি চিনি বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আবুল কালাম, ফজলু ঢালী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন ও ৪৪ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে সাতক্ষীরার কলারোয়ায় হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন এ মামলায় রায়ের দিন ধার্য করেন আদালত।

এ মামলায় ৩৮ জন আসামি কারাগারে এবং আবদুস সাত্তার নামের এক আসামি জামিনে রয়েছেন। এ ছাড়া ৯ আসামি পলাতক ও দুজন মারা গেছেন।

২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার সময় দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা কলারোয়ায় বিএনপির অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে তার গাড়িবহরে হামলা চালান। হামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় করা তিনটি মামলার মধ্যে একটি মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামসহ ৫০ নেতাকর্মীকে ৪ থেকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত বছরের ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে করা অপর দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুজন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দর্শক নন্দিত চ্যানেল সময় টেলিভিশনের একযুগ পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাতক্ষীরা শহরের বাজার কলকাতা কনফারেন্স রুমে অনুষ্ঠিত কেককাটা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায় এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না,

নির্বাহী সদস্য শাহীন গোলদার, বাংলা ভিশন টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মেহেদীআলী সুজয়, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আজিজুল ইসলাম ইমরান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসাইন।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, সময় টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে দর্শকদের অন্তরে জায়গা করে নিয়েছে। সময় টিভি আরো এগিয়ে যাক এবং সত্য সংবাদ প্রচার করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।

১৭.০৪.২০২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest