সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইাম অফস্) মো.আতিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আ¤্রপালি গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারন করা হয়েছে।
তিনি আরো বলেন, নির্ধারিত সময়ের পূর্বে কেউ গাছ থেকে আম সগ্রহ করলে বা কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে অপরিপর্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ২৪ রমজান ১৬ এপ্রিল রবিবার  বিকালে সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ দিদার বখ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব আবুল ফজল, আব্দুস সালাম সরদার, মাহবুবুর রহমান   সৈয়দ মাহমুদ পাপা, মোঃ মুনসুর আলী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, শেখ আব্দুস সাদেক, মোঃ দুররুল হুদা লালু ,

শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সৈয়দ ইমামুল মোসলেমিন দাদু, আশিকুর রহমান বাপ্পী, মশিউর রহমান বাবু ,সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন খান বাপ্পি, শেখ শরিফুজ্জামান বিপুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, মোঃ কামরুজ্জামান, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক শ্রী কমল বিশ্বাস, দপ্তর সম্পাদক কাজী আমিনুল ইসলাম ফিরোজ, যুব বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, এন জি ও বিষয়ক সম্পাদক মোঃ আবু ইয়াসিন আলী,শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বদু ,জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিবুল্লাহ রাজু, কবিরুল ইসলাম ডাবলু ,সাইফুল ইসলাম, মেহেদী হাসান রাহুল, সোহেল, রাশেদুজ্জামান, রানা, বনি, শাহিন, নাহিদ, সম্রাট মেহেদী মনা, শাহরিয়ার সহ  জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় তালাক প্রাপ্ত জামাতার অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন একটি অসহায় পরিবার। মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমসহ বিভিন্ন হুমকিতে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে ভুক্তভোগী পরিবারটি। এঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। এটি তদন্তের জন্য থানার একজন উপ-পরিদর্শককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার কাথন্ডা কয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল মাজেদ সরদারের পুত্র মিজানুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে পারিবারিকভাবে আমার কন্যা সুবর্ণার সাথে কাশেমপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র শহিদ হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে তার কন্যাকে শহিদ হাসান, তার পিতা খলিলুর রহমান ও মাতা রওশন আরা শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ইতোমধ্যে কন্যার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হলেও শহিদ হোসেনসহ তার পরিবারের আচার ব্যবহারের কোন পরিবর্তন হয়নি।

উপায়ন্তর হয়ে নিজের জীবন রক্ষার্থে উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ২৪ ডিসেম্বর ২২ তারিখে তালাক দেওয়া হয়। সে সময় শহিদ হোসেন তালাক নামায় স্বাক্ষর করলেও পরবর্তীতে মিজানুর রহমানের কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, রাস্তা বের হলে এসিড নিক্ষেপসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি শুরু করে। এছাড়া ভাড়াটিয়া বাহিনী দিয়ে মান অপমানসহ খুন জখমের হুমকি প্রদর্শন করে যাচ্ছে শহিদ হোসেন। তিনি এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে রোববার রাত ৯টায় অভিযুক্ত শহিদ হোসেনের ব্যবহৃত নাম্বারে ফোন দিলেও সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদুজ্জামান শিমুল,: সাতক্ষীরা সদর থানায় কর্মরত ৫২ জন পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) বিকালে সাতক্ষীরা সদর  থানায় কর্মরত  পুলিশ সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এসব ঈদ উপহার ঈদ ( বস্ত্র ) প্রদান করা হয়
এ সময় উপস্থিত থেকে পুলিশ সদস্যদের মাঝে এ সব উপহার প্রদান করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
এ সময়  উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ওসি) মো. নজরুল ইসলাম, ওসি অপরেশন, তারেক ফয়সাল ইবনে আজিজ, থানার সেকেন্ড অফিসার মো. লোকমান হোসেন প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, থানায় কর্মরত সকল সদস্য আমরা সকলে একটি পরিবার। আমাদের সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে এই সমান্য উপহার প্রদান করা হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।###
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আলীপুরে বড়ভাইকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
রোববার বিকালে সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ায় গিয়ে জানা গেছে, তুচ্ছ ঘটনার জেরে আলীপুর ঢালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক নিজের আপন বড় ভাই ভ্যানচালক আব্দুল্লাহ সরদারকে ২৮ মার্চ ২০২৩ তারিখে মারপিট করে। এতে আব্দুল্লাহ সরদার, পুত্র আমীর হামজা এবং তার স্ত্রী হামিদা খাতুন মারাত্মক জখম হয়। অথচ এঘটনায় উল্টো আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াছিন আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ আব্দুল্লাহ সরদারকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। মামলার কারনে আব্দুল্লাহ সরদারের পুত্র আমির হামজা এবং তার স্ত্রী ভিটেছাড়া হয়ে পলাতক জীবন যাপন করছেন।
আলীপুর ঢালীপাড়া গ্রামের রকিবুল ইসলাম ও রাবেয়া খাতুনসহ অনেকেই জানান, আব্দুল্লাহ সরদার অত্র এলাকায় একজন ন¤্র ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তিনি অত্যান্ত অসহায় প্রকৃতির। কিন্তু তার নিজের ভাই আব্দুর রাজ্জাক হিং¯্র প্রকৃতির হওয়ায় সম্পূর্ণ গায়ের জোরে তাদের মারপিট করে উল্টো আব্দুল্লাহ সরদারকে কারাগারে পাঠিয়েছেন। মামলায় আব্দুল্লাহ সরদার কারাগারে আছেন। একমাত্রপুত্র এবং স্ত্রী পলাতক থাকার সুযোগে সুচতুর আব্দুর রাজ্জাক নিজের বড় ভাইয়ের বাড়ীঘর ভাংচুর এবং লুটপাট চালাচ্ছেন। ১৫ এপ্রিল রাতে আব্দুল্লাহ সরদারের কর্মসংস্থানের একমাত্র মাধ্যম ভ্যানটি রাতে আধারে পুকুরে ফেলে দেন। যদিও স্থানীয়দের চাপাচাপিতে ১৬ এপ্রিল দুপুরে ভ্যানটি তুলে। এছাড়া ঘরের মধ্যে থাকা চাউল লুট করে নেয় রাজ্জাক এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
ভুক্তভোগীর কন্যা খাদিজা খাতুন জানান, আমার পিতা অসহায় হওয়ার সুযোগে তারা পিতাকে ভিটেবাড়ী থেকে উচ্ছেদের উদ্দেশ্যে চাচা আব্দুর রাজ্জাক মারপিট করে উল্টো মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এ সুযোগে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালাচ্ছেন। তিনি এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন, আমার ভাইয়ের সাথে কোন সমস্যা নেই। সমস্যা ভাবী এবং ভাইপো। তাই বলে ভাইকে মারপিট করে আবার কারাগারে পাঠাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাইয়ের সাথে আমি যা পারি করবো। আপনাদের কি।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, এই দুর্বলতার সুযোগ কেউ নিতে পারবে না। যদি এমন হয়ে থাকে অভিযোগ দিলে আমি আইনগত ব্যবস্থা নেবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে কড়া রোদে ভূমিদস্যূদের হাত থেকে রেহাই পেতে উন্মুক্ত সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামের এক নারী। তিনি কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার তৌহিদ আহমেদ বুলবুলের স্ত্রী। আজ রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছয় মাস বয়সী শিশুকন্যা লাবিবা ও ১২ বছর বয়সী ছেলে রাজীবকে নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
এর আগে গত ১২ এপ্রিল বুধবার বিকাল ৩টায় জেলা জজ কোর্টের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দুই শিশু সন্তান নিয়ে ১৫ মিনিট যাবত অবরোধ করেন তিনি। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তিনি সেখান থেকে চলে যান।
অভিযোগ করে খাদিজা খাতুন বলেন, তার স্বামীর একটি ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। এছাড়া একইসাথে তিনি খাদ্যবান্ধব প্রকল্পের ডিলার। স্থানীয় ইটভাটার মালিক মতিয়ার রহমান নামের এক ব্যক্তি তার দোকানের সামনে কয়েক হাজার ইট ফেলে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। এজন্য তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এছাড়া দোকানটিও খোলা যাচ্ছে না।

খাদিজা খাতুন বলেন, বিষয়টি নিরসনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে দায়িত্ব দেন। এরপর ইউএনও কুশলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ্র কাছে দায়িত্ব দেন। পরে উপজেলা চেয়ারম্যান আবার তাকে ইউএনওর কাছে ফেরত পাঠান। এরপর ইউএনও বলেন, মেসেজ দেওয়া হয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধান হবে। এরপর ৫ দিন অতিবাহিত হলেও ওই ইট কেউ সরায়নি।

এ ব্যাপারে অভিযুক্ত মতি ব্রিকসের মালিক মতিয়ার রহমান বিষয়টি স্বীকার করে বলেন, ওই জায়গাটি খাদিজা বা তার স্বামী বুলবুল কারোরই নয়। জায়গাটি তার নিজের। এজন্য তিনি সেখানে ইট ফেলেছেন।
এদিকে খাদিজা খাতুনের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে, সেখানে ট্রলিতে করে হাজার হাজার ইট ফেলে জায়গাটি আবদ্ধ করে রাখা হচ্ছে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দলিলে জায়গাটি যার নামে রয়েছে তিনিই সঠিক সমাধান পাবেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী খননকালে এসকেভেটর মেশিন দিয়ে চণ্ডিপুর মহাশ্মশানের লাশ স্নানের বেদি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ঠিকাদারের পক্ষে নিয়োগকৃত তদারককারি দোলোয়ার হোসেনের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্যামনগরের চণ্ডিপুর মহাশ্মশানে এ ঘটনা ঘটে।

এদিকে চণ্ডীপুর মহাশ্মশানে লাশ স্নানের বেদি ভাঙচুরের প্রতিবাদে এলাকারে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতিবাদের মুখে বন্ধ হয়ে গেছে নদী খনন কাজ।
শ্যামনগর উপজেলার চণ্ডিপুর গ্রামের সুকুমার হালদার জানান, শতাধিক বছর আগে থেকে চণ্ডিপুর গ্রামের রামচরণ মণ্ডলের জমিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের শবদেহ সৎকার করা হতো। বর্তমানর মাঠ জরিপে সাত শতাংশ জমি মহাশ্মশানের নামে রেকর্ড হয়েছে।

চণ্ডিপুর গ্রামের ধর্মদাস গাইন ও সুকুমার মণ্ডল জানান, যমুনা নদী খনন প্রকল্পের আওতায় গত বছরের ২৭ অক্টোবর থেকে কালিগঞ্জ থেকে শ্যামনগর পর্যন্ত নদী খননের কাজ শুরু হয়। আগামি ৩০ মে এর মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে। ঠিকাদার ইউনুস আলী নদী খননের কাজ দেখভালের জন্য স্থানীয়ভাবে দেলোয়ার হোসেনকে দায়িত্ব দিয়েছেন। যদিও অভিযোগ রয়েছে পুরাতন ম্যাপ অনুযায়ি ২৫০ থেকে ৩০০ ফুট চওড়া অঅদি যমুনা বর্তমানে ৮০ থেকে ১০০ ফুট চওড়া করে খনন করা হচ্ছে। যাকে খাল ছাড়া নদী বলা যাবে না। দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই চলছে খনন কাজ।
তারা আরো জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চণ্ডিপুর এলাকায় নদী খননের সময় মহাশ্মশানের লাশ স্নান বেদি ভেঙে েেদন তদারককারি দোলায়ার হোসেন। খবর পেয়ে এলাকাবাসীর প্রতিবাদের একপর্যায়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। হিন্দুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ ব্যপারে ঠিকাদারের যমুনা খননের তদারককারি দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড -২ এর কালিগঞ্জ শাখার সেকশান অফিসার তন্ময় হালদারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।
তবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -২ এর দায়িত্বপ্রাপ্ত উপসহকারি প্রকৌশলী (এসডি) শেখ আল মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ওন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ রমজান বিকালে কলেজের রোভার ডেনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার নেতা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও রোভার গ্রুপের গ্রুপ সভাপতি এ কে এম শফিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান,জেলা রোভারের সম্পাদক এ এস এম আসাদুজ্জামান,গার্লস ইউনিটের রোভার নেতা সহকারী অধ্যাপক শোভা রানী বড়–য়া। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র রোভার মেট কর্ণ বিশ্বাস কেডি।

আরো উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র রোভার মেট ইমতি জামিল, (গার্লস ইউনিট) মাসকুরা আক্তার বাবলী, রোভার সদস্য সাগরিকা আক্তার সেতু, শামীম রেজা, ইফতি জামিল, আব্দুল্লাহ, সাজেদুল ইসলাম, নাহিদ হাসান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest