সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি :
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বন্ধন শিল্পী সংসদের সভাপতি কৃষিবিদ জিয়াউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক ও বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, বন্ধন টেলিমিডিয়ার সভাপতি বাবু অতুল কুমার ঘোষ, শিক্ষাবিদ ড: মুফতি আক্তারুজ্জামান, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, আ: ওহাব আজাদ, শিক্ষাবিদ সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দীন মাসউদ, সাংবাদিক মনিরুজ্জামান, ব্যবসায়ী ইব্রাহিম হোসেন, অনুজিৎ মন্ডল,সাধারণ সম্পাদক আসিফুল আলম(আসিফ), যুগ্ম সম্পাদক নূরুল হুদা ফুল, ইকবাল হোসেন শহিদুল ইসলাম, বায়োজিদ হাসান, হযরত আলী দেবনাথ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট টিভি নাট্য পরিচালক করেন বিশিস্ট টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম।

প্রধান অতিথি বলেন, সাংস্কৃতি মানুষের মনের উন্নয়ন ঘটায়, অপরাধ, দূর করে। সমাজের অসঙ্গগতিগুলো তুলে ধরে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ টিভি ও মঞ্চ নাটকের মাধ্যমে সামাজিক উন্নয়ন করছে। তাদের এ উন্নয়নকে আমি ধন্যবাদ জানায়। আমার পক্ষে থেকে সব রকমের সহযোগিতা করব। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে টিভি, বেতার ও মঞ্চ, নাটক, সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে নাজিমগঞ্জ- নূরনগর সড়কের আতাপুর নামক স্থানে ঘটেছে।
নিহত কবির হোসেন (৪০) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের পুত্র।
 প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাগেছে, উপজেলার নাজিমগঞ্জ বাজার থেকে ভাড়ায় চালিত রডভর্তি ইঞ্জিনভ্যান নিয়ে সে রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারগাঁতি মাজার গেট সংলগ্নে পৌছাইলে  ইঞ্জিনভ্যানটির টায়ার পাংচার হয়ে সেটি রাস্তা পাশে উল্টে যায়। এ সময় রডবোঝাই ভ্যানের নিচে চাপা পড়েন চালক কবির হোসেন।
খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ভ্যানের নিচ থেকে চালক কবির হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি  :
সাতক্ষীরার কালিগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিনঘন্টা পরে জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা।
 শনিবার দুপুর দুইটার দিকে কালীগঞ্জের কাকশালী নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রামের সন্তোষ হালদারের ছেলে রাম প্রসাদ হালদার (৪০) প্রতি দিনের ন্যায় সকালে মাছ ধরতে যায় কাকশিয়ালী নদীতে। বেলা ১১ টার দিকে সে নিখোঁজ হয়।
স্থানীয়রা খবরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা  পৌছে জাল ও নিখোঁজ রামপ্রসাদ হালদারের উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সংবাদ দিলে বেলা ২ টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। রামপ্রসাদ হালদার ১ মেয়ে ও ১ ছেলের জনক। নদীতে মাছ ধরে সে জীবিকা নির্বাহ করতো বলে জানাগেছে।
কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ  মোহাম্মদ মামুনুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় অভিজাত ক্যাটারিং সার্ভিসের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২২ রমজান শুক্রবার শহরের কদমতলা বাজারে অভিজাত ক্যাটারিং কার্যালয়ে ক্যাটারিং এর পরিচালক সালাউদ্দীন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুর্চি আব্দুল আলিম,আসলাম হোসেন এবং অভিজাত ক্যাটারিং সার্ভিসের সহকারি পরিচালক শেখ আসলাম হোসেন,লিটন হোসেন, সদস্য আজমাইন সবুজ, নাজমুল, ইকবাল,ফরহাদ হোসেন,উজ্বল,আশিক প্রমূখ।

দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অভিজাত ক্যাটারিং এর সহকারি পরিচালক মাওঃ আহসান হাবিব রাসেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি:

সাতক্ষীরা কমার্স কলেজের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ রমজান বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান।

কলেজের আই সি টি বিভাগের প্রভাষক কাজী তাজ উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাকালীন প্রভাষক আব্দুল হান্নান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রভাষক আজিজুর রহমান, আকতারুল ইসলাম, আব্দুল্লাহ মজিদ, মোহাম্মদ আলীসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরার মাসিক সমন্বয় মিটিং এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের নিউমার্কেট মোড়েস্থ অ্যাসোসিয়েশন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহাত রাজার পরিচালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোস্তাফা আলী, সাবেক সভাপতি মেহেদী আলী সুজয়, আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক এম  বেলাল হোসেন, আব্দুর রহমান,

ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, মাহফিজুর রহমান আককাজ, কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, রেজাউল ইসলাম, সোহরাব হোসেনসহ সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল হোসেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ১১ এপ্রিল একটি মহল আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয় প তিপন্ন করতে সামাজিক মাধ্যমে ঐ তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার পিতা দীর্ঘ দিন ধরে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বর্তমানে আশাশুনি উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। আমি দীর্ঘ দিন যাবৎ খুলনা বিএল কলেজ ছাত্রলীগের একজন কর্মী ছিলাম।

আমি আশাশুনিতে ফিরে আসার পর জেলা ছাত্রলীগ আমাকে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব প্রদান করে। যা রাজনৈতিক জীবনের গুরু দায়িত্ব মেনে পালন করছি। কিন্তু গুটিকয়েক স্থানীয় নেতাকর্মী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ঐ ষড়যন্ত্রের অংশ হিসাবে আমার ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

বিষয়টি আমি জানার পর নাক্কারজনক কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে আমি কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আইন প্রয়োগকারীর উর্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন জানাচ্ছি। এছাড়া তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জননেত্রী শেখ হাসিনার আগামী নির্বাচনে আশাশুনি উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে পারি তার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :   রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে এতিমদের সাথে নিয়ে পবিত্র রমজানুল মোবারকের দোয়া ইফতার মাহফিল ও ভোকেশনাল সার্ভিস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২১ রমজান কুরাইশী ফুড পার্ক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারি ক্লাব সাতক্ষীরার সভাপতি রোটারিয়ান ফারহা দিবা খান সাথি।

রোটারি ক্লাব সাতক্ষীরার সম্পাদক রোটারিয়ান মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডাক্তার আফতাবুজ্জাম। প্রোগ্রামের চেয়ারম্যান ছিলেন রোটারিয়ান পিপি আশরাফুল করিম ধনী।

‌‌অনুষ্ঠানে রোটারি অব সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ হাসান মাহমুদ, পাস্ট প্রেসিডেন্ট হাবিবুর রহমান হাবিব, ডেপুটি গভর্নর ইলেক্ট এনসান বাহার বুলবুল, ডেপুটি গভর্নর ইলেক্ট শফিউল ইসলামসহ রোটারি এবং রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা সদস্যবৃন্দ ও সাতক্ষীরার বিভিন্ন মাদ্রাসার এতিম ও হাফেজ শিশুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভোকেশনাল সার্ভিস অ্যাওয়ার্ড হিসাবে সাতক্ষীরা পৌরসভার একজন পরিচ্ছন্ন কর্মী ও একজন গ্রাম পুলিশকে অ্যাওয়ার্ড ও গিফট প্রদান করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাটিয় সাহাবা মাদ্রাসার মাওলানা আসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest