অপ্রতিম: কয়েক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়েছে কয়েক গুণ। আর এ কারণে পেঁয়াজের দাম কমে পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।
বন্দরের আড়তদাররা বলেন, এক সপ্তাহ আগেও মানভেদে পাইকারি হিসাবে ১৪-১৭ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। কিন্তু এখন আমদানি বেড়ে যাওয়ায় ভারতীয় পেঁয়াজ মানভেদে ৮ থেকে ১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ভারতীয় পেঁয়াজও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকার ওপরে।
বন্দরের কয়েকটি আড়ত ঘুরে দেখা গেছে, ভারতের নাসিক, ভেলোর, ইন্দোর, রাজস্থান, পাটনা থেকে ছোট, মাঝারি ও বড় আকারের পেঁয়াজ আমদানি করা হয়েছে। গুদামগুলো পেঁয়াজে ঠাসা। এখান থেকে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা ৮ থেকে ১০ টাকা কেজিতে পেঁয়াজ কিনছেন। একটু ভালো মানের পেঁয়াজ কেনা হচ্ছে কেজিতে ১১ টাকায়।
বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক সূত্রে জানা গেছে, গত ১ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই বন্দর দিয়ে ৬৮০টি পেঁয়াজবোঝাই ট্রাক দেশে এসেছে। এতে পেঁয়াজ আমদানি হয়েছে প্রায় ১৩ হাজার টন।
হিলি বন্দরের গত তিন মাসের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, আগস্টে এক হাজার ৭৫৮টি ট্রাকে ৩৬ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আর জুলাইয়ে এক হাজার ৩০৪টি ট্রাকে ২৫ হাজার ৭০৫ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বন্দরের ৩০ ব্যবসায়ী বেশি করে পেঁয়াজ আমদানি করেছেন। এখন বন্দরে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অনেক কমে গেছে। আর সময়মতো বাজারজাত করতে না পারায় এরই মধ্যে পেঁয়াজে পচন ধরেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
হিলির স্থানীয় আমদানিকারক এনামুল হক চৌধুরী ও মমিনুল ইসলাম মমিন বলেন, ভারত থেকে এক কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ হয় ১৩ থেকে ১৪ টাকা। এই পেঁয়াজ পাইকারি দরে বিক্রি করতে হচ্ছে ৮ থেকে ১০ টাকায়। কেজিতে পাঁচ থেকে ছয় টাকা লোকসানে বিক্রি করতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না।
হিলি বাজারের আড়তদার শাহাবুল ইসলাম জানান, ভারতীয় পেঁয়াজের দাম কমে বর্তমানে ৮ থেকে ১০ টাকায় নেমেছে। আবার কখনো আরো কম দামে কিনছেন ক্রেতারা। গত কয়েক দিনে ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে। ৮ থেকে ১০ দিন আগেও এই পেঁয়াজ ১৪ থেকে ১৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

বিনোদন ডেস্ক: বিয়ের আগে গর্ভবতী হওয়া যায় না এমন ধারণা ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছে উপমহাদেশীয় সমাজে। আর এই প্রথা ভাঙ্গার খেলায় অগ্রগামী হলেন তারকারা। আরও নির্দিষ্ট করে বললে বলিউড তারকারা। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন এমন কয়েকজন বলিউড অভিনেত্রীদের সম্পর্কে জেনে নিন।-কালেরকন্ঠ।
স্বাস্থ্য ও জীবন: ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সবেরই একটা নির্দিষ্ট করে সময় রয়েছে। কিন্তু আজকের এই ব্যস্ততার দিনে কতজনই বা আর একেবারে ঘড়ি ধরে খাবার খায় বলুন।
অপ্রতিম: নর্থ কোরিয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে ভূকম্পনের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য এই ভূকম্পনের সৃষ্টি হয়। সাউথ কোরিয়ান সংবাদ মাধ্যম ইয়োনহাপ এটিকে ‘কৃত্রিম ভূমিকম্প’ বলে মন্তব্য করেছে।
আসাদুজ্জামান: সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় মদ ও মোটরপার্টস জব্দ করেছে। শুক্রবার সকালে উপজেলার ভাতশালা ও টাউনশ্রীপুর সীমান্তে অভিযান চালিয়ে এ মালমালগুলো জব্দ করা হয়।
আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ০২ কর্মীসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মীর খায়রুল আলম/কেএম রেজাউল করিম: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে ভিজিএফ’র ৫৫ বস্তা চাউল আতœসাত করে বিক্রয় করার পর শুক্রবার ঝটিকা অভিযানে বিভিন্ন স্থান থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের লেবেলকৃত ও অন্যান্য বস্তা ভর্তি ১৪ বস্তা চাউল উদ্ধার হয়েছে। মঙ্গলবার ৪নং নওয়াপাড়া ইউনিয়নে ভিজিএফ’র চাউল চুরি করে বিক্রয়ের অভিযোগ দেওয়ার পর থেকে অভিযুক্তরা দৌড়ঝাপ শুরু করে। কিন্তু অবশেষে তাদের চুরির ঘটনা জনসম্মুখে প্রকাশ পায়। বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেছে, অতিদারিদ্রদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বরাদ্দকৃত ১০ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৪/৫ কেজি হারে প্রদান করে এবং জাল-জালিয়াতির মাধ্যমে ৫৫ব স্তা চাউল আতœসাত করা হয়েছে বলে। আতœসাতকৃত চাউল মঙ্গলবার সকাল ৬টার দিকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ এমদাদুল হক বাবুর সহযোগীতায় দেবিশহরস্থ ইউনিয়ন পরিষদ হতে উক্ত চাউল ভ্যান বোঝায় করে বিক্রয়ের উদ্যোশে নিয়ে গেলে স্থানীয়রা দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পূর্বে হাদিপুর গ্রামের চাউল ব্যবসায়ী আব্দুর রউফের পুত্র আজগর আলীর কাছে ৫৫ বস্তা চাউল বিক্রয় সম্পন্ন হয়। এ বিষয়ে নওয়াপাড়া ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আনিছুর রহমান বকুল বিক্রয়কৃত চাউল ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদারের ১০ বস্তা, ৫নং ওয়ার্ডের আসমোতুল্ল আসমানের ১১ বস্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮বস্তা ও অফিস খরচ বাবদ ৫ বস্তাসহ মোট ৫৫ বস্তা অর্থাৎ ২৭৫০ কেজি চাউল আতœসাত করে বিক্রয় করায় বাদী হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা নিজেদের দোষ ঢাকতে কিছু সংবাদকর্মীদের দিয়ে অর্থের বিনিময়ে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে দরজা বন্ধ করে মিথ্যা সংবাদ সম্মেলন করে। পরে শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর গ্রামের ৫৫বস্তা চাউল ক্রেতা আজগরের বাড়ি হতে সরকারি খাদ্য অধিদপ্তরের লেবেলের চাউল ভর্তি এক বস্তা, শেখ মকবুল এর পুত্র ফজলুর রহমানের বাড়ি থেকে ভিজিএফ’র ৪বস্তা, জামাত আলীর পুত্র ভ্যানচালক মাসুমের বাড়ি হতে ৬বস্তা, একই গ্রামের আছাদুর রহমান বুলুর বাড়ি হতে ৩ বস্তা চাউল উদ্ধার হয়। এসময় চাউল উদ্ধারের কথা জানতে পেরে তাৎক্ষণিক বেজরআটি গ্রামের আহছানিয়া রাইচ মিল হতে ১২ বস্তা চাউল সরিয়ে ফেলে। তবে ৫৫ বস্তা চাউল ক্রেতা আজগর আলীকে আটক করা হলে বাকি চাউলের বস্তা গুলো কোথায় সরবরাহ করা হয়েছে তা জানাজাবে বলে জানিয়েছে স্থানীয়রা। আরো জানাগেছে, ঘটনার দিন চাউল ব্যবসায়ী আজগর ভ্যানচালক মাসুম কে দিয়ে বিভিন্ন স্থানে এ চাল পাঠিয়ে দেয়। এঘটনায় পুলিশকে খবর দিলে আটককৃত চাউলের বস্তাগুলো থানায় নিয়ে যাওয়া হয়। তাছাড়া চাউল ক্রেতাদের প্রাথমিক জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে, স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে উঠেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত আতœসাতকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।
