ক্রীড়া বিভাগ: এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন দলের সদস্য ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তাসলিমার বাবা সবুজ মিয়াকে (৪০) মারধর করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারের মহিলা মার্কেটে এ ঘটনা ঘটে। কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক জুবেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ বিষয়ে তাসলিমার বাবা সবুজ মিয়া সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার বিকেলে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক জুবেদ তালুকদার অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের নয় খেলোয়াড় ও তাঁদের অভিভাবকদের নিয়ে সভা করেন। সভায় জুবেদ তালুকদার ১৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সংবর্ধনায় যেতে মানা করেন খেলোয়াড়দের। তিনি তাঁদের স্কুল টিমের হয়ে খেলতে বলেন। এতে উপস্থিত অভিভাবক ও খেলোয়াড়রা অপারগতা জানালে জুবেদ ক্ষিপ্ত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে কথাকাটাকাটি হয়। পরে রাত ৯টায় কলসিন্দুর বাজার মহিলা মার্কেটে জুবেদ তালুকদার ও তাঁর সহযোগীরা তাঁকে (সবুজ) কিল-ঘুষি মারেন এবং লাঠিপেটা করেন। ওই সময় তাঁকে হত্যারও হুমকি দেওয়া হয়।
তাসলিমার বাবাকে মারধরের ঘটনায় খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে তাসলিমা বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করি।’
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আক্কাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধোবাউড়া থানার ওসি শওকত আলম বলেন, উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে অভিযোগ থাকা কাউকেই সেখানে পাওয়া যায়নি।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর হায়াত খান নঈম কলসিন্দুরের ফুটবলার তাসলিমার বাবাকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, কোনো খেলোয়াড়কে তার ইচ্ছার বিরুদ্ধে খেলতে বলপ্রয়োগ, মানসিক চাপ সৃষ্টি ও তার অভিভাবককে মারধর করায় জড়িত ব্যক্তিদের বিচার হওয়া উচিত।

ক্রীড়া বিভাগ: ২০১৫ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের কিশোরী মার্জিয়া। এ বছর এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বেও মার্জিয়া করেছেন তিনটি গোল।
আন্তর্জাতিক ডেস্ক: রহস্যজনক ভাবে বিপুল পরিমাণে খনিজ তেল মজুত রয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে আগে জানানো হত, কী পরিমাণে খনিজ তেল মজুত করা হচ্ছে। কিন্তু, এখন সে তথ্যও ঠিক মতো প্রকাশ করা হচ্ছে না। পীত সাগরের উপকূল বরাবর এবং ইয়াংসি নদীর ব-দ্বীপে একের পর এক দৈত্যাকার ট্যাঙ্কে রোজ বাড়ছে খনিজ তেলের মজুত। এত খনিজ তেল মজুত করার পিছনে চিনের পরিকল্পনা ঠিক কী? ধন্দে গোটা বিশ্ব।
আন্তর্জাতিক ডেস্ক: আইএস’র রাজধানী নামে খ্যাতসিরিয়ার রাক্কা থেকে ইসলামিক স্টেটকে (আইএস) উৎখাতে তুরস্ক ও আমেরিকা প্রস্তুত বলে দাবি করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। চীনে অনুষ্ঠিত জি টুয়েন্টি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে আইএস ঘাঁটিতে চূড়ান্ত হামলার বিষয়ে আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র এ কথা জানান।
অপ্রতিম: সৌদি আরবের জেদ্দায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
অপ্রতিম: ১ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিপুল উপকরণ ও সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা।
আসাদুজ্জামান: দ্য ফিজ খ্যাত বিস্ময় বালক কার্টার মাষ্টার মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের বদৌলতে সাতক্ষীরার ক্রিকেটাঙ্গণে এখন বইছে তারুণ্যের জোয়ার। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিয়মিত অনুশীলনের জন্য মাঠের সংকট দূর ও জিমনেশিয়াম স্থাপনের পাশাপাশি বয়সভিত্তিক খেলাগুলো নিয়মিত আয়োজন করতে পারলে এ জেলা থেকে উঠে আসতে পারে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড়।
নিজস্ব প্রতিবেদক: দৈনিক দক্ষিণের মশাল’র ও সত্যপাঠ পত্রিকার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে যেয়ে গণধোলাই এর শিকার হয়েছেন এক যুবক।