সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দীনের (৭২) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার বাদ জুমআ সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের নেতৃত্বে এস.আই আনোয়ারসহ একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাদ জুমআ নলতা শরীফ শাহী জামে মসজিদে জানাজা শেষে সরকারি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মুক্তিযোদ্ধা বদর উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা বদর উদ্দীন কারিকর উপজেলার নলতা শরীফের মৃত মেনাজউদ্দীন কারিকরের ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের পারুলগাছা ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়। পারুলগাছা প্রগতি সংঘ আয়োজিত এই খেলায় কালিগঞ্জের বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ১-০ গোলের ব্যবধানে সাতক্ষীরার তালার বেকহ্যাম ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি ছিলেন সুকুমার দাশ বাচ্চু ও শাহীন আলম। আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পিডিকে মিতালী সংঘ ও বিষ্ণুপুর প্রান্তিক সংঘ। প্রগতি সংঘের কর্মকর্তা অসীম রায় ও শাহ আলম ঢালীর সঞ্চালনায় উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক নিয়াজ কওছার তুহিন, কুশলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছালামত হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক রুহুল আমিন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-09-09-16
তালা প্রতিনিধি : তালার খলিষখালী অধ্যক্ষ আক্তারুজ্জামান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমন্টে কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রীকে উত্ত্যাক্ত এবং প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগে মুনতাসিম সরদার (২৩) নামের এক যুবককে ৯ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। শুক্রবার দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেন এর বিজ্ঞ আদালত মুনতাসিমকে এই দন্ড প্রদান করেন। দন্ডিত মুনতাসিম তালা উপজেলার পাটকেলঘাটা থানার বয়ারডাঙ্গা গ্রামের মো. লিয়াকত আলী সরদারের পুত্র। সূত্রে জানাগেছে, কলেজে যাতায়াতের সময় মুনতাসিম সরদার প্রতিনিয়ত ছাত্রীকে উত্ত্যাক্ত করা সহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে প্রতিবাদ করলে মুনতাসিম ওই ছাত্রীকে লাঞ্চিত করে। এঘটনায় ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত মুনতাসিমকে জরিমানা সহ কারাদন্ড প্রদান করেন। তবে, কলেজ ছাত্রীকে কবে, কখন এবং কোন স্থানে লাঞ্চিত করা হয়েছে-তা ছাত্রীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়নি। কিন্তু পাটকেলঘাটা থানা পুলিশের অভিযোগ মতে, শুক্রবার সকালে প্রাইভেট পড়তে কলেজে যাবার সময় মুনতাসিম ছাত্রীকে উত্ত্যাক্ত সহ শ্লীলতাহানি করে। এসময় পুলিশের সহযোগিতায় ওই এলাকায় পরিচালিত উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত মুনতাসিমকে আটক ও কারাদন্ড প্রদান করেন। এদিকে, মুনতাসিমের বিরুদ্ধে আনিত এসকল অভিযোগ অস্বীকার করেছে তার পরিবারের সদস্যরা। মুনতাসিমের ভাই অহিদুজ্জামান জানান, কলেজ ছাত্রী তনিমা খাতুনের সাথে মুনতাসিমের ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু এর ইমধ্যে তনিমা অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুললে, মুনতাসিমের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে তনিমার পরিবার এবং ইউএনও হিসেবে কর্মরত তাদের এক আত্মীয় প্রভাব খাটিয়ে মুনতাসিম গ্রেফতার করায়। অহিদুজ্জামান আরো জানান, বৃহস্পতিবার বিকালে তালা থানা পুলিশ মুনতাসিমকে গ্রেফতার করে এবং ওইদিন সন্ধ্যায় পাটকলেঘাটা থানায় প্রেরণ করে। শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানা পুলিশ মুনতাসিমকে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফরিদ হোসেন উক্ত সাজা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

s
প্রেস বিজ্ঞপ্তি: মাছখোলা ছাগলা শশ্মানের জমি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এর সহযোগিতায় পুন: উদ্ধার হয়েছে। উক্ত শশ্মানের চারিপাশে বনজ বৃক্ষের চারা রোপনের শুভ উদ্বোধন করেন জয়মহাপ্রভূ সেবক সংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বাবু বিশ্ব নাথ ঘোষ। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, প্রাক্তন সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, জেলা যুব কমিটির সভাপতি রনজিত সরকার, সাধারণ সম্পাদক সুমন অধিকারীসহ ডা: অসিম বিশ্বাস, মিলন বিশ্বাস, তন্ময় সাহা, সুজন বিশ্বাস, প্রসেনজিত সরকার, নিত্যানন্দ সরকার প্রমুখ। উপস্থিত সকলে দ্রুত ছাগলা শশ্মানের উন্নয়নের কাজ শুরু করার জন্য বিশেষভাবে পরামর্শ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

uno
নিজস্ব প্রতিনিধি: জেলা মৎস্যজীবি উপজাতি এবং হতদরিদ্র উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদীর নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে এ সংবর্ধনা প্রদান করে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, মৎস্যজীবি উপজাতি এবং হতদরিদ্র উন্নয়ন সোসাইটির সভাপতি ও মৌসুমী ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মন্ডল, সহ-সভাপতি ফারহানা ইয়াসমিন, কবিতা বিশ্বাস, সন্ধ্যা রাণী, সান্তনা মন্ডল, নমিতা বিশ্বাস, চন্দনা রাণী মোড়ল, মিনতী রাণী, সুবোল বিশ্বাস, কেনারাম বিশ্বাস, ফারজানা নিপু, সিরাজুল ইসলাম, সুজন হোসেন, প্রশান্ত কুমার মন্ডল, রবিন মন্ডল, সন্ন্যাসী বিশ্বাস, মদন মন্ডল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬০ জন দুস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার পুরাতন আইনজীবি ভবনে সেমাই চিনি বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব সাতক্ষীরা, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরা ও রোটারেক্ট ক্লাব অব পাটকেলঘাটা যৌথভাবে এর আয়োজন করে। রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটারিয়ান মুফতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে সেমাই চিনি বিতরণ কালে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মনিরুজ্জামান টিটু, সহ-সভাপতি রোটারিয়ান মো. ফারুকুল ইসলাম, রোটারিয়ান এনছান বাহার বুলবুল, ট্রেজারার রোটারিয়ান মো. মাগফুর রহমান, রোটারিয়ান ডা. সুশান্ত ঘোষ, রোটারিয়ান ভূধর সরকার, রোটারিয়ান সাইদুল ইসলাম, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি এস.এম আরিফুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক জি.এম আবুল হোসাইন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

10
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় রোটারেক্ট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সহযোগি সংগঠন রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরার ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের ক্লাবের পিন পরানো হয়েছে। শুক্রবার বিকালে নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের প্রত্যয় পাঠ করান রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটারিয়ান মুফতি মোখলেসুর রহমান। নব নির্বাচিত কমিটিতে এস.এম আরিফুজ্জামান লিটনকে সভাপতি ও জি.এম আবুল হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মনিরুজ্জামান টিটু, সহ-সভাপতি রোটারিয়ান মো. ফারুকুল ইসলাম, রোটারিয়ান এনছান বাহার বুলবুল, ট্রেজারার রোটারিয়ান মো. মাগফুর রহমান, রোটারিয়ান ডা. সুশান্ত ঘোষ, রোটারিয়ান ভুধর সরকার, রোটারিয়ান সাইদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1473352816অপ্রতিম:টানা টানা চোখের সুন্দর মুখশ্রীতে যখন প্রথমবার পুরুষের মতো দাড়ি আবিষ্কার করেছিলেন, তখন হয়তো অনেক হতাশ হয়েছিলেন তিনি। কোনো অভিশাপের ফল হিসেবেই এটিকে মেনে নিয়েছিলেন।

বলা হচ্ছে ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেনে বার্কশায়ারের বাসিন্দা নারী হারনাম কাউরের কথা। এক সময় দাড়িতে অভ্যস্ত হয়ে পড়েন তিনি। এভাবেই নিজেকে খুশি রাখতে চান। কিন্তু যে দাড়ির জন্য এক সময় সবার কাছে তাঁকে হেয় হতে হতো সেটাই  তাঁর জীবনে আশীর্বাদ হিসেবে দেখা দেবে, এটি নিশ্চয় তিনি নিজেও কোনোদিন ভাবতে পারেননি। কিন্তু এমনটিই ঘটেছে ২৪ বছর বয়সী  হারনাম কাউরের জীবনে।

সবচেয়ে কমবয়সী পূর্ণ দাড়িওয়ালা নারী হিসেবে তাঁর নাম ওঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। হারনামের দাড়ি এখন ছয় ইঞ্চি লম্বা। এ প্রাপ্তির অনুভূতি হিসেবে ইংল্যান্ডের বার্কশায়ার শহর থেকে হারনাম কাউর বলেন, ‘আমি এতে সম্মানিত বোধ করছি।’

শরীর নিয়ে ইতিবাচক প্রচারক ও মডেল হারনাম কাউর হরমোনজনিত সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত। এ কারণেই তাঁর শরীরের লোম, দাড়ি ও চুলের বৃদ্ধি বেশি। অনেক কম বয়সেই তাঁর এই সমস্যা শুরু হয়। কয়েক বছর এ সমস্যা তিনি লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু মাসে তিনবার এগুলো তোলা তাঁর জন্য কষ্টকর ছিল। তাই একটা সময় তিনি এই দাড়িতেই অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। তিনি শিখ ধর্মে দীক্ষা নেন। এ ধর্মে চুল দাড়ি কাটা নিষিদ্ধ। তিনি আর কখনো দাড়ি কাটেননি।

নিজের মুখের এই দাড়ি নিয়ে যথেষ্টই সুখী হারনাম। বিভিন্ন সময় তাঁর প্রমাণও তিনি দিয়েছেন। এই দাড়ি নিয়েই বিভিন্ন সাজে মডেলিং করেছেন। দাড়িওয়ালা কোনো নারী হিসেবে ২০১৬ সালের মার্চে লন্ডন ফ্যাশন উইকে তিনিই প্রথমবার শিখদের পাগড়ি পরে রানওয়েতে হেঁটেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest