সেলিম হায়দার,তালা
মঙ্গলবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন সমাজ সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে বাল্য বিবাহ প্রতিরোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত সভা ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আসমা তারা সেতু, মাহবুবুর রহমান, ইউপি সচিব জাকিয়া সুলতানা, ইউপি সদস্য মো : রেজাউল করিম খান, জেলা ব্র্যাক প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন সমাজের সদস্য ও সুশিল সমাজের সদস্যবৃন্দ এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির আঞ্চলিক ব্যবস্থাপক (সিইপি) মো : ফারুকুল ইসলাম, যশোর জেলা ব্যবস্থাপক পলাশ হালদার ও মাঠ সংগঠক সামসুন নাহার প্রমুখ।




অপ্রতিম: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জালিয়াতির মাধ্যমে ভুয়া জন্মদিন পালন করায় আদালতে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলামের আদালতে দণ্ডবিধির ১৯৮ ও ৪৬৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।
