স্বদেশ: প্রেমঘটিত কারণে মেয়ের প্রেমিককে গলা কেটে হত্যা করেছেন এক বাবা। নওগাঁর বদলগাছি উপজেলার চকাবির গ্রামে গত বৃহস্পতিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর নিহতের প্রেমিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বাবাকে আটক করে পুলিশ। এরপর প্রেমিকার বাবা মোহাম্মদ আলম পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এরপর পুলিশ প্রেমিকার বাবাসহ স্কুলছাত্র আহসান হাবিব বিদ্যুতের খুনের সঙ্গে জড়িত অপর তিনজনকে গ্রেপ্তার করেছে। নওগাঁর পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে লোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শ্বশুরের লাশ পৃথিবীতে রেখেই প্রেমিকার বাবা মোহাম্মদ আলম নিজেই গলা কেটে স্কুলছাত্র বিদ্যুৎকে হত্যা করেন। হত্যাকাণ্ডে একই গ্রামের বুলু, তছলিম এবং আমজাদ আলমকে সহযোগিতা করে।
জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করে মো. মোজাম্মেল হক জানান, বদলগাছি উপজেলার কোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আহসান হাবিব বিদ্যুৎ চকাবির গ্রামে নানাবাড়ি থেকে বালুভরা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। একপর্যায়ে ওই গ্রামের মোহাম্মদ আলমের নবম শ্রেণি পড়ুয়া একমাত্র মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এ সম্পর্কের কথা মোহাম্মদ আলম সম্প্রতি জেনে গিয়েছিলেন।
এর মধ্যেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ আলমের শ্বশুর মারা গেলে তাঁর স্ত্রীসহ পরিবারের সবাই সেখানে চলে যায়। পরীক্ষার জন্য তাঁর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে তখন বাড়িতেই ছিল। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে মেয়ে মোবাইল ফোনে প্রেমিক বিদ্যুৎকে ডেকে আনে। এর মধ্যে কোনো কাজে বাড়ি ফিরে আসেন মোহাম্মদ আলম। এসে মেয়ের শয়নকক্ষে অন্য কণ্ঠ শুনতে পেয়ে নিশ্চিত হন ঘরের মধ্যে কেউ আছে।
এরপর জোরপূর্বক মেয়েকে পাশের চাচার বাড়িতে রেখে আলম একই গ্রামের বুলু, তছলিম ও আমজাদকে সঙ্গে নিয়ে মেয়ের ঘরের খাটের নিচে লুকিয়ে থাকা বিদ্যুৎকে বের করে মাঠের মধ্যে নিয়ে যান। সেখানে বুলু পা এবং তছলিম ও আমজাদ দুই হাত এবং মাথা ধরে রাখে। পরে আলম ছুরি দিয়ে বিদ্যুৎকে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর আলম তাঁর তিন সহযোগীর সঙ্গে বিল পার হয়ে হেঁটে শ্বশুড়বাড়ি চলে যান।
পরদিন সকালে বাড়ির পাশের মাঠে বিদ্যুতের লাশ পাওয়ার পর আলমের মেয়ে নিশ্চিত হয় যে তার বাবাই বিদ্যুৎকে হত্যা করেছেন। এরপর পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে এলে মেয়ে বাবার বিচার দাবি করে। মেয়ের এই দাবির পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ আলমকে আটক করা হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে খুনের বিবরণ দিয়ে জবানবন্দি দেন। পরে তাঁর জবানবন্দির পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডে অপর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

খেলাধুলো: ডিয়েগো জুনিয়রের বাবার নাম শুনলে চমকে ওঠার কথা। আর কেউ নন, স্বয়ং আর্জেন্টিনার ফুটবল-ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। তবে ছেলেকে এতদিন স্বীকৃতি দেননি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। অবশেষে মন গলেছে ম্যারাডোনার, ছেলেকে জড়িয়ে কেঁদে ভাসিয়েছেন তিনি।
ডেইলি সাতক্ষীরা ডেস্ক: ২৮ অগাস্ট। বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুনীল ব্যানার্জি দশম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের ২০ এপ্রিল সাতক্ষীরা শহরের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৩ সাল থেকে প্রত্যক্ষভাবে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। বিসিএস পাশ করেও ক্যাডার সার্ভিসে যোগ দেননি সুনীল ব্যানার্জি। এমন কী এল.এল.বি পাশ করে স্বাধীন আইন পেশায় যোগ না দিয়ে সাংবাদিকতাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ১৯৭৩ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি অধুনালুপ্ত দৈনিক বাংলায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন অনুসন্ধানী রির্পোট লিখে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ২০০৬ সালে একুশে গ্রন্থ মেলায় সুনীল ব্যানার্জির লিখিত বই ‘সাংবাদিকতায় বিড়ম্বনা’ পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য ছিলেন। অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের সাথেও তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। গত ২০০৬ সালের ২৮ অগাস্ট ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে তাঁর আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর স্ত্রী শিখা ব্যানার্জি বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার। সুনীল ব্যানার্জির একমাত্র সন্তান সাংবাদিক শুভাশিস ব্যানার্জি শুভ ভয়েস অব বাংলাদেশ-এর যুগ্ম বার্তা সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল এসবিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক।
খেলাধুলা: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে হারিয়ে দিয়েছে তারা। স্বাগতিক মেয়েরা এই ম্যাচে জিতেছে ৩-০ গোলে।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ভাটপাড়ায় ১০ হাজার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি বেতনা নদীর উপর নব-নির্মিত ব্রিজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসন(ত্রান শাখা)’র আয়োজনে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ব্রীজের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাস্তা ঘাট, ব্রীজ ক্যালভাট, স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ মিজানুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সাংবাদিক ইয়ারব হোসেন, যুবলীগ নেতা মীর মহি আলম, সাবেক বল্লী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, মো. শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, রফিকুল ইসলাম, ঠিকাদার আখিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভাটপাড়া, নারানপুর, হাজিপুর, রায়পুর, আমতলাসহ কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবী স্বপ্নের সেতু হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। মানুষ আনন্দে আতœহারা হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ও সদর আসনের সংসদ সদস্য কে ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক: ঘেরদখল, চাঁদাবাজিসহ ৫টি মামলার আসামি হয়েও শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন উল মূলক রয়েছেন বহাল তরিয়তে। ইতিমধ্যে পাঁচটি মামলার মধ্যে তিনটি মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ, মোঃ জহরুল ইসলাম, লতিফা খাতুন, যুব রেডক্রিসেন্ট টিচার্স ইনচার্জ মোঃ শাহাজান সিরাজ, প্রশিক্ষণে ৫৩জন ছাত্র-ছাত্রী স্বর্ত:স্ফুতভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ আগস্ট শেষ হবে। মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে রয়েছেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোসলেমা আক্তার মুন্নি, মোঃ মাসুদুর রহমান, মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে রয়েছেন ইউনিট যুব প্রধান এস এম আরিফুর রহমান।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ওয়েল্ডিং ওয়ার্কসপ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ৭ম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কসপ ব্যবসায়ী সভাপতি মোঃ রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। বিশেষ অতিথি ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা সাগর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, বাংলাদেশ জেডএন কর্পোরেশনের বিক্রয় ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি আব্দুর রাশেদ, সহ-সভাপতি আব্দুর রাশেদ ও গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মোঃ জহরুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য শেখ ফারুক হোসেন, আব্দুস সামাদ, এস এম জাহাঙ্গীর আলম, আব্দুল মুজিদ, মোঃ মফিজুল ইসলাম, মোঃ বাবলুর রহমান বাবলু, মোঃ জাকির হোসেন ময়না। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সমিতির প্রচার সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম।