দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সরকারি ৪র্থ শ্রেণির কর্মচারি সমিতির কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার বার্ষিক সভা শেষে এ কমিটি গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে উপজেলার নির্বাহী অফিসের আফতাব উদ্দীনকে সভাপতি, সহ-সভাপতি উপজেলা ভূমি অফিসের আবুল কালাম আজাদ, কৃষি অফিসের নাসিরউদ্দীন, নির্বাহী অফিসের এসএম নূরী আলম, সাধারন সম্পাদক ভূমি অফিসের উজ্বল আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাহী অফিসের আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক রিসোর্স সেন্টারের শুকেন্দ্র নাথ, দপ্তর সম্পাদক পরিসংখ্যন অফিসের মাহমুদুল হক, অর্থ সম্পাদক নির্বাহী অফিসের শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক খাদ্য বিভাগের ফিরোজ আলম, সমবায় সম্পাদক জনস্বাস্থ্য অফিসের আব্দুস সামাদ, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রকল্প বাস্তবায়ন অফিসের খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক উপজেলা ভূমি অফিসের শহিদ হাসান, মহিলা সম্পাদিকা নির্বাচন অফিসের শিরিনা আক্তার মুন্নি, কার্যনির্বাহী সদস্য জাকাত আলী, আবুল কালাম, মোস্তফা হোসেন মনোনিত হন। এসময় ২০১৬-২০১৯সাল পর্যন্ত কমিটির মেয়াদ ঘোষনা করা হয়।




স্বদেশ: প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে আজ বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী। এ বিষয়ে ভাবার জন্য তিনি কিছুটা সময় চেয়েছেন। গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে জেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাণভিক্ষার বিষয়ে জানতে গেলে মীর কাসেম এই কথা বলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

