প্রেস বিজ্ঞপ্তি॥ চাকুরি থেকে বহিস্কার করায় ক্ষিপ্ত হয়ে নির্মাণাধীন পেট্টোল পাম্প ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাম্পের মালিক পুরাতন সাতক্ষীরা আরঙ্গজেবের পুত্র আব্দুল ওহাব।
গতকাল দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশাশুনি উপজেলার মৎস্যকাটী এলাকায় একটি পেট্টোল পাম্প স্থাপনের কাজ শুরু করেন। পাম্পটি কাজ দেখাশোনা করার জন্য সাতক্ষীরা সদর থানার ধুলিহর ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ার হাজি খলিলুর রহমানের ছেলে ফারুক হোসেন কে নিয়োগ প্রদান করে। নিয়োগের পর থেকে পাম্পের নির্মাণ কাজ করার জন্য ফারুক হোসেনের কাছে ৭০ লক্ষ টাকা প্রদান করে। কিন্তু দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও পাম্পটির কাজ পরিপূর্ণ না হওয়ায় আমি হতাশ হয়ে পড়েন তিনি। সে পাম্পের কাজে না লাগিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাত করে। কিন্তু ওহাব ফারুকের সাথে বিরোধে না জড়িয়ে ভালো ভাবে তাকে অন্য কাজ দেখে নেয়ার জন্য অনুরোধ করে মাসিক বেতনসহ আরো ১০ হাজার অতিরিক্ত দিয়ে তাকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করেন।
চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার পর ফারুক ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেশাগ্রস্তদের দিয়ে পাম্পে কর্মরত শ্রমিকদের হয়রানি করছে। এছাড়া ফারুক হোসেন ২ লক্ষ টাকা চাঁদা করে। চাঁদার টাকা না দিলে পাম্পের মধ্যে ফেন্সিডিল ঢুকিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে হুমকি দেয়। অপরদিকে ফারুক কে টাকা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাম্পে প্রবেশ করে ফারুকসহ তার ২জন সঙ্গী আমার পাম্পের বিভিন্ন স্থাপনা ভাংচুর করে। এবিষয়ে আমি আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই ফারুক মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। আব্দুল ওহাব ওই কুচক্রী ফারুকের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

অপ্রতিম: পিতার কাঁধে পুত্রের লাশ, পৃথিবীতে এর চেয়ে বেশি ভারী বোঝা আর নেই। এমনই করুণ এক দৃশ্যে বিশ্বব্যাপী বিবেকবান মানুষ কাঁদছে।
বহির্বিশ্ব: ইসলামিক স্টেট গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন। আই-এস এর সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
ডেইলি স্বাস্থ্য: উপকথায় দেখা যায় সাপে কাটা ব্যক্তি মারা গেলে, বেদের সর্দার বা বেদের মেয়ে বীণ বাজায়। বীণার অপরূপ সুরে বিষধর সাপটি খাল-বিল-নালা-জঙ্গল ভেদ করে তীরের বেগে ছুটে আসছে। যে লোকটিকে সে কামড়েছিল, তার কামড়ের স্থানে মুখ দিয়ে বিষ চুষে নিচ্ছে। বিষ চোষা হয়ে গেলে ধীরে ধীরে চোখ মেলে লোকটি, ফিরে পায় নতুন জীবন। অবাস্তব, অলৌকিক এই কাহিনীগুলো চলচ্চিত্রের কল্যাণে আসল সত্য থেকে আমাদের দূরে রাখে। সাপের কামড় মানেই মৃত্যু, এমন ধারণা অনেক দিন ধরেই ছিল আমাদের মধ্যে। সাপে ছোবল মারলেই মানুষ ছুটে যেত ওঁঝা আর বেদের কাছে। বাস্তবতার টানাপড়েনে এখন বেদে সম্প্রদায়কে তেমন আর দেখাই যায় না। মানুষও এখন অনেক সচেতন হয়ে উঠেছে। সাপে কামড় দিলে মানুষ ছোটে হাসপাতালে। অবশ্য অনেক অজপাড়াগাঁয়ে এখনো রয়ে গেছে কুসংস্কার। কামড়টি বিষাক্ত সাপের না হলে কারিশমা দেখিয়ে বাহবা কুড়ায় ওঁঝা। আর কামড়টি বিষাক্ত সাপের হলে দোষ পড়ে নিয়তির। ভুক্তভোগীকে মেনে নিতে হয় মৃত্যু। অথচ সময়মতো ব্যবস্থা নিলে বেঁচে যায় মূল্যবান প্রাণ।
ভিন্ন স্বাদের সংবাদ: আমাদের মাঝে কেউ কেউ এমন রয়েছি যাদের সকালে এক কাপ চা না হলে মনে হয় যেন দিনের শুরুই হয়নি। চা, কফি ও বিভিন্ন ক্যাফেইন এর প্রতি আমাদের অনেক বেশী আকর্ষণ থাকে। কিন্তু এই চায়ের মাঝে কত ধরণের যে উপাদান মেশানো যায় তা হয়ত আমাদের ধারণার বাহিরে। চায়ের দামও অনেক বেশী কিছু নয়। তবে পৃথিবীতে এমন কিছু চা রয়েছে, যার দাম শুনলে আপনারও চোখ কপালে উঠে যাবে।
বহির্বিশ্ব: ভারত ও আমেরিকা যাতে পরস্পরের সামরিক ঘাঁটিগুলোতে রসদ ভরার ও মেরামতির জন্য অ্যাক্সেস পায়, তা নিশ্চিত করতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।